সরবরাহ কম, ডিমের বাজারে ফের শঙ্কা
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪
- সরবরাহ কমিয়েছে করপোরেট প্রতিষ্ঠানগুলো
- কৃত্রিম-সংকট সৃষ্টির অভিযোগ পাইকারি ব্যবসায়ীদের
কয়েক দিন স্বস্তিতে পার হওয়ার পর সরবরাহ সংকটের অজুহাতে ফের উত্তাপ বাড়ছে ডিমের বাজারে। পোলট্রি শিল্পের বড় কোম্পানিগুলো রাজধানীর বাজারে দৈনিক ২০ লাখ পিস ডিম সরবরাহের প্রতিশ্রুতি দিলেও, সেই কোটা পূরণ করছে না। উল্টো এসব প্রতিষ্ঠান কৃত্রিম-সংকট সৃষ্টি করছে বলে অভিযোগ পাইকারি ব্যবসায়ী ও আড়ত মালিকদের। যার ফলাফল হিসেবে চলতি সপ্তাহ থেকেই আবারও ডিমের বাজারে অস্থিরতা দেখা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চলতি মাসের মাঝামাঝি সময়ে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অধিকাংশ জায়গায় ডিমের বাজারে সরবরাহ সংকট দেখা দেয়। সরকারের অভিযানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে ঢাকায় দুদিন ডিমের সরবরাহ বন্ধও রাখে বড় প্রতিষ্ঠানগুলো। পরে ১৫ অক্টোবর রাত থেকে আবার তেজগাঁওয়ের আড়তে ডিমের ট্রাক ঢোকে। এর আগে ওইদিন এক বৈঠকে ডিমের সরবরাহ স্বাভাবিক রাখার প্রতিশ্রুতি দেন ব্যবসায়ীরা। ওই বৈঠকে রাজধানীর তেজগাঁও ও কাপ্তানবাজারে প্রতিদিন ২০ লাখ পিস ডিম সরবরাহের প্রতিশ্রুতি দেয় শীর্ষস্থানীয় কয়েকটি ডিম উৎপাদক প্রতিষ্ঠান। ভোক্তা অধিদপ্তরে পোলট্রি শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের উদ্যোক্তাদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কো-অর্ডিনেশন কমিটি বা বিপিআইসিসির সভায় এ ঘোষণা দেওয়া হয়।
কাজী ফার্ম, ডায়মন্ড, প্যারাগন ও নারিশসহ শীর্ষস্থানীয় ১৩টি ডিম উৎপাদক প্রতিষ্ঠানের রাজধানীর তেজগাঁও এবং কাপ্তানবাজারে প্রতিদিন এই ২০ লাখ পিস ডিম দেওয়ার কথা রয়েছে। কিন্তু এর মধ্যে কিছু কিছু কোম্পানি ডিম সরবরাহ করলেও অধিকাংশ প্রতিষ্ঠানই ডিম সরবরাহ করছে না। আবার যেসব প্রতিষ্ঠান ডিম সরবরাহ করছে, তারাও অর্ধেক ডিম দিয়ে দায় সারছে। গতকাল শনিবার কারওয়ান বাজার ও ডিমের বড় পাইকারি আড়ত তেজগাঁও বাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
তেজগাঁও বাজারের ব্যবসায়ীরা জানান, গত এক সপ্তাহে ৮টি কোম্পানি থেকে ৩৪ লাখ ৫৬ হাজার ৪৭২ পিস ডিম সরবরাহ হয়েছে। গড়ে দৈনিক ডিম এসেছে ৪ লাখ ৯৩ হাজার ৭৮১ পিস, যা দৈনিক চাহিদার মাত্র ১৭ দশমিক ৪ শতাংশ। এর মধ্যে কাজী ফার্মস প্রায় ১০ লাখ, ডায়মন্ড ৫ লাখ ৬০ হাজার, প্যারাগন ১ লাখ ১৯ হাজার, পিপলস পোলট্রি ৬৩ হাজার ৮০০, নারিশ ৮২ হাজার ৩২০ এবং আরআরপি ব্রিডার্স ফার্মাস ১ লাখ ৫৭ হাজার ৫০০ পিস ডিম সরবরাহ করেছে।
তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আমানত উল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘তেজগাঁও ডিমের বাজারে প্রতিদিন ৩০ লাখ ডিমের চাহিদা রয়েছে। সেখানে আমরা ডিম পাই গড়ে ৫ লাখ। আবার কোনো কোনো দিন আড়াই লাখ ডিমও পেতে কষ্ট হয়।’
এর আগে গত ১৫ সেপ্টেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তর ডিমের ‘যৌক্তিক দর’ নির্ধারণ করে দেয়। সে অনুযায়ী, উৎপাদন পর্যায়ে প্রতিটি ডিমের দাম ১০ টাকা ৫৮ পয়সা, যা পাইকারিতে হবে ১১ টাকা শূন্য ১ পয়সা। আর খুচরাপর্যায়ে প্রতিটি ডিমের দাম রাখতে হবে ১১ টাকা ৮৭ পয়সা করে। প্রতি ডজন ডিমের দাম হবে ১৪২ টাকা ৪৪ পয়সা। কিন্তু দর নির্ধারণের পর সেই দরে কোথাও পাওয়া যায়নি ডিম। উল্টো ধীরে ধীরে দাম বাড়ছে।
বাজারের এমন পরিস্থিতিতে সরকার সম্প্রতি ডিমের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করে। কয়েক ধাপে আমদানিও হয়। তবু বাজার নিয়ন্ত্রণে আসেনি।
ডিম ব্যবসায়ী সমিতির নেতা আমানত উল্লাহ বলেন, ‘সরকারের বেঁধে দেওয়া দামে ডিম বিক্রি করতে গিয়ে আমাদের আড়তে ডিম নেই। অধিকাংশ দোকান ফাঁকা রয়েছে। কোম্পানিগুলো তাদের কথা অনুযায়ী আমাদের ডিম সরবরাহ দিচ্ছে না। যারা ডিম দিচ্ছে, তাদের সংখ্যাও কম। ফলে ডিমের বাজারে আবারও সংকট দেখা দেবে।’
তেজগাঁও ডিমের আড়ত ঘুরে দেখা যায়, প্রতি ১০০ ডিম বিক্রি হচ্ছে ১ হাজার ১০১ টাকায়। পিস হিসেবে ১১ টাকা ১ পয়সা আর ডজন হিসেবে ১৩২ টাকা ১২ পয়সা।
ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, বাজারে ডিমের দাম না বাড়লেও চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় সংকট দেখা দিয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী করপোরেট প্রতিষ্ঠানগুলো প্রতিদিন যে পরিমাণে ডিম সরবরাহ করার কথা, তা ঠিকঠাক দিচ্ছে না। কোনো কোনো দিন অর্ধেকের কমও ডিম বাজারে আসছে।
গতকাল বিকেলের দিকে কারওয়ান বাজারে খুচরা ডিমের বাজার ঘুরে দেখা যায়, প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। পিস হিসেবে প্রতিটি ডিমের খুচরা দাম ১২ টাকা ৫ পয়সা। তবে পাড়া-মহল্লার দোকানগুলোয় প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
কারওয়ান বাজারের ডিম ব্যবসায়ী মো. শরিফ উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘চাহিদা অনুযায়ী আড়তে ডিম পাওয়া যায় না। দাম সহনীয় পর্যায়ে থাকায় মানুষ প্রচুর ডিম কিনছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা করেই। আর ভাঙা ডিমের হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়।’
বাজারে ডিমের সরবরাহ কমার বিষয় তেজগাঁওয়ের এক ব্যবসায়ী বলেন, কোম্পানিগুলো পর্যাপ্ত ডিম সরবরাহ করছে না। তবে তারা তাদের প্রতিনিধিদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে ডিম সংগ্রহ করে চট্টগ্রাম ও চাঁদপুরসহ দেশের অন্যান্য জেলায় বেশি দামে বিক্রি করছে।
তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের প্রতিদিন ১০ লাখ ডিম দেওয়ার কথা রয়েছে করপোরেট কোম্পানিগুলোর। তবে তারা আমাদের অর্ধেক ডিম দিচ্ছে।’ এর বড় একটা কারণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার নির্ধারিত মূল্যে ১১০০ টাকা দরে বিক্রি করছি। আমাদের বাজারে বেশি দাম না পাওয়ায় দেশের প্রান্তিক খামারিদের থেকে ডিম সংগ্রহ করে চট্টগ্রাম, বরিশাল ও চাঁদপুরসহ অন্যান্য জেলা শহরে প্রতি ১০০ ডিমে ৬০ থেকে ৭০ টাকা বেশি দামে তারা বিক্রি করছেন। তা ছাড়া ফড়িয়া সিন্ডিকেটের লোকরাও ডিমের বাজার অস্থিতিশীল গড়ে তোলার সঙ্গে জড়িত।’
কাপ্তানবাজার ডিম ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মাসুদুর রহমান দেশ রূপান্তরকে বলেন, কাপ্তানবাজারে ৫ জন ডিলারকে করপোরেট প্রতিষ্ঠান ডিম সরবরাহ করেন। বাকি ব্যবসায়ীরা ডিম সংগ্রহ করেন মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে প্রান্তিক খামারিদের কাছ থেকে। এখন সরকার নির্ধারিত দরে করপোরেট প্রতিষ্ঠান ডিলারদের ডিম দিচ্ছেন। ডিলাররাও নির্ধারিত দরে ডিম বিক্রি করেন। অন্য ব্যবসায়ীদের মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে ডিম সংগ্রহ করলে দর বেশি দিতে হচ্ছে। ফলে বিক্রিও করতে হচ্ছে বেশি দরে। কিন্তু সেই সুযোগ নেই বাজারে। ফলে তারা ডিম সংগ্রহ থেকে বিরত রয়েছে। এ কারণে সংকট তৈরি হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আলীম আক্তার খান দেশ রূপান্তরকে বলেন, বাজার তদারকি ও ভোক্তার জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করতে অধিদপ্তর কাজ করছে। এটি চলমান প্রক্রিয়া। এ বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হবে।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
