সন্তান একগুঁয়ে হলে কী করবেন?
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯
অনেক বাচ্চা আছে ভীষণ দুরন্ত, একদমই লেখাপড়া করতে চায় না৷ কেউ কেউ আবার খুব চুপচাপ৷ কারোর সঙ্গে মিশতে চায় না৷ কিছু বাচ্চা আবার রেগে গেলে নিজেদের উপরই আঘাত করে৷ ছোট্ট সন্তানের এই ধরনের সমস্যা উদ্বেগ বাড়ায় বাবা-মায়ের৷
বিশেষজ্ঞদের মতে, শিশুরা চঞ্চল হবে এটাই স্বাভাবিক। কিন্তু সব সময় দুরন্তপনা, কোনও কথা শুনতে না চাওয়া, কিংবা অনর্গল কথা বলার মতো প্রবণতা দীর্ঘ দিন ধরে চললে শিশুটি অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভ ডিসঅর্ডার (এডিএইচডি)-এর শিকার হতে পারে। ৩-১২ বছর বয়সী শিশুদের মধ্যে এডিএইচডি-র প্রবণতা বেশি। বাবা-মা, শিক্ষক-শিক্ষিকারা এই লক্ষণগুলো বুঝতে পারেন।
কোন লক্ষনগুলো অস্বাভাবিক
মাত্রাতিরিক্ত দুরন্ত, মনসংযোগের অভাব, গুছিয়ে কথা বলতে না পারা, কারোর কথায় সাড়া না দেওয়া, মারপিট করা, কারোর সঙ্গে না মিশে একলা থাকা, অতিরিক্ত ভিতি কিংবা রেগে গিয়ে নিজের উপর আঘাত করা-এই ধরনের অস্বাভাবিক আচরণ দেখলে সতর্ক হওয়া প্রয়োজন৷
শিশুর এ ধরনের সমস্যা কেন হয়
কিছু বাচ্চার কথা বলা, হাঁটাচলা, মস্তিষ্কের বিকাশ সময়ের চেয়ে দেরিতে হয়৷ একে গ্লোবাল ডেভলপমেন্ট ডিলে বলে৷ সাধারণত গর্ভবস্থায় মায়ের কোনও শারীরিক ও মানসিক চাপজনিত সমস্যা হলে এই সমস্যা হয়৷
অপুষ্টিজনিত কারণে এই রোগের লক্ষণগুলো দেখা দেয়। তবে এর সঙ্গে সঙ্গে সন্তান ধারণ করার পর থেকে মায়ের খাদ্যাভ্যাস এবং আচরণ অনেকাংশে দায়ী।
বংশগত কারণে হতে পারে, অর্থাৎ পরিবারের কারো মধ্যে পূর্বে এমন স্বভাব থাকলে শিশুর মধ্যে হতে পারে।
মস্তিষ্কের প্রিফ্রন্টল অংশে নিউরোট্রান্সমিটার নামক রাসায়নিকের অস্বাভাবিকতার কারণে শিশু এমন আচরণ করতে পারে।
বাবা-মার কাছ থেকে পর্যাপ্ত আদর স্নেহ পাওয়ার বদলে অবজ্ঞা অবহেলা পেলে শিশু মনোযোগ পেতে চঞ্চল হয়ে ওঠে। পরবর্তীতে এটা রোগ হয়ে দাঁড়ায়।
চিকিৎসার পদ্ধতি
শুধু ওষুধেই সমস্যা সমাধান সম্ভব নয়৷ এর জন্য প্রয়োজনীয় থেরাপি প্রয়োজন৷ বিভিন্ন থেরাপির মাধ্যমে চিকিৎসা হয়৷ সেনসরি ইন্টিগ্রেশন থেরাপি, বিহেভিয়ার থেরাপি, অ্যাকটিভিটি অফ ডেইলি লিভিং ট্রেনিং, পড়াশোনার জন্য আধুনিক ট্রেনিং থেরাপি, ল্যাঙ্গুয়েজ থেরাপি৷
জরুরি ডায়েট
সুষমও খাবার খাওয়ান৷ মিষ্টিজাতীয় খাবার দেওয়া যাবে না৷ ফাস্ট ফুড, প্যাকেটজাত খাবার একদম বন্ধ৷ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডযুক্ত খাবার দিন৷ দুধ, মটন, চিকেন, ডিম, সমুদ্রের মাছ খাওয়ান৷
বাবা-মায়েদের পরামর্শ
১. প্রথমত হতাশ হবেন না৷ একটু ধৈর্য্য ধরুন৷ বাচ্চার ঠিকমতো ট্রিটমেন্ট হলে দেখবেন এই সমস্যাগুলো একটা নির্দিষ্ট সময়ের পর উধাও হয়ে গেছে৷
২. এই ধরনের বাচ্চাকে একা রাখবেন না৷ বাড়ির কেউ একজন সব সময় ওকে সঙ্গ দিন৷ ওর সঙ্গে গল্প করুন৷ চোখে চোখ রেখে কথা বলান৷ সন্তানকে সামাজিক পরিধিতে বেশি করে মেলামেশা করতে শেখান। অন্য বাচ্চাদের সঙ্গে মিশতে দিন৷ বাবা-মা, বন্ধুবন্ধাবের সাহচর্য ওদের খুব দরকার। প্রকৃতির মাঝে বেশ খানিকটা সময় কাটালে ভাল।
৩. ড্রইং বা হাতের কোনও কাজ করান৷ মজার বই পড়ান৷
৪. সন্তান ভাল কাজ করলে তাকে উৎসাহ দিন৷ অতিথি বা প্রতিবেশীদের সামনে বাচ্চার প্রশংসা করুন৷
৫. মোবাইল, টিভি, যে কোনও ইলেকট্রনিক গ্যাজেট থেকে বাচ্চাকে সর্বদা দূরে রাখুন৷
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এক-একটা বাচ্চার সমস্যা এক-এক রকম৷ কারোর চিকিৎসার জন্য দু-তিন মাস লাগে আবার কারোর এক- দেড় বছরও সময় লাগে৷
- তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে নুরুননাহার নিম্নির এভারেস্ট জয়
- ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা সাহিত্য উৎসব ২০২৬
- পছন্দ না হওয়ায় স্ত্রীকে ৫০ হাজারে বিক্রি করে দিল স্বামী
- ট্রাম্পের আহ্বান প্রকাশ্যে নাকচ করল সৌদি-পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিস্ফোরণ
- আপস্টেট নিউইয়র্কে প্রচারসভায় প্রতিবাদ, ব্যাপক উত্তেজনা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩৫ কিলোমিটার যানজট
- লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩১
- নিউইয়র্কে খোলা মাঠে ঈদুল আজহার নামাজের প্রস্তুতি
- নিউইয়র্কের মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয়ে জায়েদ খান
- ট্রাম্পের সর্বোচ্চ চাপেও কিউবার পরিণতি ভেনেজুয়েলার মতো হবে না
- সাকিবের বিরুদ্ধে মামলা অভিনেত্রীর
- এআই তৈরি নগ্ন ছবি ভাইরাল, পুলিশে অভিযোগ দিলেন অভিনেত্রী
- গাজীপুরে ২০ কিলোমিটার যানজট
- চীনের নতুন নীতিতে হুমকির মুখে ভারতের ১২০ বিলিয়ন ডলারের স্বপ্ন
- বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার দেবে এডিবি
- স্বর্ণের সন্ধানে অবৈধ অনুপ্রবেশ, খনিধসে ২৮ জনের মৃত্যু
- ইরানের সঙ্গে হয় অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
- হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- ইরানি প্রশিক্ষণ নিয়ে ট্রাম্পকন্যাকে হত্যার নীলনকশা
- বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণে নিহত ৩
- মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- লোয়ার অর্ডারে নিজের ব্যাটিং রহস্য ফাঁস করলেন তাইজুল
- কয়েক ঘণ্টার মধ্যে বিশ্ববাসী সুখবর পাবে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ
- দেশে হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু
- আরাকান আর্মির জেলে ‘অপহরণ রহস্য’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৮৯৭
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০১
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- আজকাল ৮৯৬
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
