সংরক্ষিত আসনের জন্য ছুটছেন নায়িকারা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে শুক্রবার (১৮ জনিুয়ারি) পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১ হাজার ৫১০টি। সে হিসাবে গড়ে একটি আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন ৩৫ জন।
১৫ জানুয়ারি মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর থেকে প্রতিদিনই রাজধানীর ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ভিড় করছেন মনোনয়নপ্রত্যাশী নারীরা।
এবার দলের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র ও টিভি পর্দার ১৫ জন নায়িকা। তাঁদের কেউ কেউ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে বঞ্চিত হয়েছেন। তবে নৌকার প্রচারে তাঁরা সরব ছিলেন। নারী সাংসদ হয়ে রাজনীতিতে ভূমিকা রাখতে চান তাঁরা।
আওয়ামী লীগের দপ্তর থেকে জানানো হয়েছে, বিক্রি হওয়া ১ হাজার ৫১০টি ফরমের মধ্যে শুক্রবার পর্যন্ত জমা পড়েছে ১ হাজার ৪১৫টি।
বাংলাদেশের ৩৫০ আসনের জাতীয় সংসদে ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত। ৩০০ আসনে সরাসরি ভোট হলেও সংরক্ষিত আসন বণ্টন হয় ভোটে জয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে। এ পদ্ধতিতে এবার আওয়ামী লীগ ৪৩ আসন পেতে পারে।
একাদশ জাতীয় নির্বাচনের আগে ৩০০ আসনে সরাসরি নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছিলেন ৪ হাজার ২৩ জন। গড়ে প্রতিটি আসনের জন্য ফরম কিনেছিলেন ১৩ জন। সরাসরি আসনের সংখ্যার অনুপাতে সংরক্ষিত নারী আসনে দলটির ফরম বিক্রি হয়েছে বেশি।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, ক্ষমতাকেন্দ্রিক রাজনৈতিক সংস্কৃতির কারণেই সবাই ক্ষমতার কাছাকাছি থাকতে চান। সবকিছু পাওয়ার আকাঙ্ক্ষা, ক্ষমতার সুযোগ-সুবিধা নিতেই আগ্রহ বাড়ছে। তবে যাঁরা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত এবং দেশ পরিচালনায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন, তাঁদের সংসদে যাওয়া উচিত বলে মনে করেন তিনি।
মনোনয়ন ফরম বিক্রি শুরুর পর থেকে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে টেলিভিশন-সিনেমা জগতের তারকারা ভিড় জমাচ্ছেন। কর্মী-সমর্থকদের মধ্যেও তারকাদের নিয়ে আগ্রহ রয়েছে। পর্দায় দেখা নায়িকাদের সামনে পেয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন অনেকে।
আওয়ামী লীগ সূত্র জানায়, দলটির সংরক্ষিত নারী সংসদ সদস্য হতে ষাটের দশকে রুপালি পর্দা কাঁপানো নায়িকাদের সঙ্গে প্রতিযোগিতায় আছেন হালের কয়েকজনও। আছেন নব্বই দশকের জনপ্রিয় টিভি নায়িকারাও। ইতিমধ্যেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুজাতা, সারাহ বেগম কবরী, ফাল্গুনী হামিদ, অঞ্জনা, দিলারা, মৌসুমী, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, শমী কায়সার, শাহনূর, অপু বিশ্বাস, তারিন জাহান ও জ্যোতিকা জ্যোতি। অভিনয়ের পাশাপাশি জাতীয় সংসদে কার্যকর অবদান রাখতে চান তাঁরা।
ঢাকা-১০ আসন থেকে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন অভিনয়শিল্পী তারিন। মনোনয়ন না পেলেও নারী সাংসদ হওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। ময়মনসিংহ-৩ আসন থেকে দলীয় মনোনয়ন না পেলেও এবার নারী সাংসদ হতে ছুটছেন জ্যোতিকা জ্যোতি।
শমী কায়সার বলেন, পারিবারিকভাবেই আওয়ামী রাজনীতির চর্চা করছেন। সংসদে যেতে পারলে বড় পরিসরে কাজ করার সুযোগ পাওয়া যাবে। তাই সাংসদ হতে চান তিনি। বিভিন্ন খাতের মানুষের রাজনীতিতে আসাটাও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
