শোকেসে সাজানো কোরআন
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯
মানুষের অনেক সঙ্গী-সাথী থাকে। তবে মুমিনের সঙ্গী হল কোরআন। মুমিন তার জীবনের সব সমস্যার সমাধান কোরআনে খোঁজেন।
তারা কোরআনে সমস্যাগুলোর সমাধান পেয়েও যান। কোরআনকে আঁকড়ে ধরার বিনিময়ে মুমিন বান্দা আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখেরাতে অনেক নেয়ামতপ্রাপ্ত হন।
কোরআনে এরশাদ হয়েছে, ‘হে মানুষ! তোমাদের প্রভুর তরফ থেকে তোমাদের কাছে একটি উজ্জ্বল প্রমাণ এসেছে এবং আমিই তোমাদের কাছে উজ্জ্বল জ্যোতি অবতীর্ণ করেছি। অতঃপর যারা ইমান আনল তাকে শক্ত করে আঁকড়ে থাকল, আল্লাহ পাক তাদের অচিরেই তার অফুরন্ত দয়া-অনুগ্রহে প্রবেশ করাবেন এবং তাদের তিনি সঠিক পথে পরিচালিত করবেন। (সূরা নিসা, আয়াত : ১৭৪-১৭৫)। সমাজে অনেক বিষয় নিয়ে তর্কবিতর্ক হতে পারে।
ভিন্ন মত-পথ থাকতে পারে। যারা তর্কবিতর্ক করে তাদেরও কোনো না কোনো একটি বিশ্বাস থাকতে পারে। সব মত-পথের বাধা অতিক্রম করার সহজ উপায় হল কোরআনকে জানা। কোরআনকে বন্ধু হিসেবে নেয়া। কোরআনের আয়াতগুলোর শানেনুজুল জানা ও বোঝার চেষ্টা করা।
কোরআন শুধু সওয়াবের উদ্দেশ্যে তেলাওয়াত করলে কোরআনের প্রকৃত স্বাদ ও নেয়ামত উপলব্ধি করা যায় না। কোরআন মুমিনকে শুধু সহজ-সরল পথই দেখায় না বরং পথের গন্তব্যস্থলে পৌঁছে দেয়।
কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি আপনার ওপর এ (কিতাব) এ জন্যই অবতীর্ণ করেছি যেন আপনি তাদের সামনে সে বিষয়গুলো সুস্পষ্ট করে পেশ করতে পারেন, (যে বিষয়ের মধ্যে) তারা মতানৈক্য করেছে, বস্তুত এ (কিতাব) হচ্ছে ইমানদারদের হেদায়াত ও আল্লাহর অনুগ্রহ স্বরূপ।’ (সূরা নাহল, আয়াত : ৬৪)।
দুনিয়াবি মায়া জঞ্জালের বেড়াজালে পড়ে ইমানে দৃঢ় থাকা কঠিন। চারদিকে এখন ফেতনা ও মতানৈক্যের ছড়াছড়ি। কোরআনকে বাক্সবন্দি করে ব্যক্তিগত মত ও বিভিন্ন কিতাবাদি রেফারেন্সের প্রাধান্য দেয়া যেন একটি আচারে পরিণত হয়েছে।
কোরআনের বাইরে যে কোনো বিষয় ও রেফারেন্স সম্পর্কে মুমিনকে সতর্ক থাকতে হবে। এখন ইমান দৃঢ় রাখা অনেকটা আগুনের কয়লা হাতের মুঠোয় রাখার মতো।
কোরআনে এরশাদ হয়েছে, ‘অবশ্যই এ কোরআন এমন এক পথের নির্দেশনা দেয় যা অতি মজবুত এবং যেসব ইমানদার মানুষ নেক আমল করে, এ (কিতাব) তাদের (এ) সুসংবাদ দেয় যে, তাদের জন্য (আল্লাহর কাছে) এক মহাপ্রতিদান রয়েছে।’ (সূরা বনি ইসরাইল, আয়াত : ৯)।
সৃষ্টি জগতের ছোট-বড় সব ঘটনার প্রমাণাদি কোরআনে বর্ণনা করা হয়েছে। মুমিনের কাজ শুধু কোরআনকে দৈনন্দিন জীবনের সঙ্গী করা। কোরআনকে বন্ধু বানাতে পারলে জান্নাতের পথে, রবের পথে যাওয়ার আর কোনো বাধা থাকবে না।
কেউ যখন কোরআনের বন্ধু হয় তখন পুরো দুনিয়া তার হাতের মুঠোয় চলে আসে। কোরআনের বন্ধুকে কারও কাছে কোনো কিছুর জন্য হাত পাততে হয় না। সাহায্য-সহায়তা চাইতে হয় না। কোরআনই তার মুমিন বন্ধুকে পথ বাতলে দেয়। কারআনে এরশাদ হয়েছে, ‘আসমান ও জমিনে এমন কোনো গোপন রহস্য নেই যা সুস্পষ্ট গ্রন্থে নেই’ (সূরা নাহল, আয়াত : ৭৫)। এরশাদ হয়েছে, ‘নিঃসন্দেহে এ (কোরআন) হচ্ছে ইমানদারের জন্য হেদায়াত ও রহমত’। (সূরা নাহল, আয়াত : ৭৭)।
প্রতিদিন বিভিন্ন সমস্যা নিয়ে একে অপরের সঙ্গে শলাপরামর্শ করে। একটু উপদেশ নেয়ার জন্য বন্ধুদের কাছে হাই হ্যালো করে। অথচ ঘরের এক কোণে শোকেসে সুন্দর গিলাপ দিয়ে কোরআন মোড়ানো রয়েছে। সুন্দর কাচের গ্লাসের ভেতর মোড়ানো কোরআন খুলেও দেখে না।
অথচ উকিল মোক্তার ডাক্তার কবিরাজের কাছে দৌড়াদৌড়ি হইহুল্লোড়ের কমতি নেই। কোরআনে এরশাদ হয়েছে, ‘আমি (নিশ্চয়ই) উপদেশ গ্রহণ করার জন্য এ কোরআনকে সহজ করে দিয়েছি, কে আছে তোমাদের মাঝে এর থেকে শিক্ষা গ্রহণ করার’। (সূরা কামার, আয়াত : ১৭)। সুতরাং কোরআনকে বন্ধু বানানোর জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। (আমিন)।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
