শেখ হাসিনা এশিয়ায় সবচেয়ে জনপ্রিয় সরকার প্রধান?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০১৯
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা। এ নিয়ে চতুর্থবারের মতো দেশের মানুষ শেখ হাসিনার পক্ষে নিজেদের রায় দিল। এটা বাংলাদেশের ইতিহাসে রেকর্ড। এই জয়ের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা বিশ্বের দীর্ঘমেয়াদী সরকার প্রধানদের তালিকায় নাম লিখিয়েছেন। শুধু মেয়াদের হিসেবেই নয়, জনপ্রিয়তার দিক থেকেও শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে এশিয়ার অন্যতম সেরা সরকার প্রধান।
বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের নোবেল জয়ী নেত্রী অং সান সু চি’কে এক সময় এশিয়ার জনপ্রিয় রাজনীতিক মনে করা হতো। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে রোহিঙ্গা ইস্যুসহ নানা কারণে তিনি ব্যাপকভাবে নিন্দিত। আন্তর্জাতিক ক্ষেত্রে তো বটেই, নিজ দেশেও তাঁর জনপ্রিয়তায় ধস নেমেছে। দেশের মানুষের মাঝে তাঁর প্রভাবও তলানিতে এসে ঠেকেছে। অং সান সুচি ২০১৫ সালে ফোর্বসের সেরা ১০০ ক্ষমতাধর নারীদের তালিকার ২৬ তম স্থানে ছিলেন। তবে এরপর থেকেই তাঁর অবনমন হতে শুরু করে। ২০১৬ সালের তালিকায় তিনি সাত ধাপ পিছিয়ে যান। আর এ বছরের সেরা ১০০ ক্ষমতাধর নারীর তালিকায় স্থানই হয়নি তাঁর। বছরজুড়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক খেতাবও হারিয়েছেন সু চি। একসময় যাকে গণতন্ত্রের দূত ভাবা হতো, সেই সু চি এখন সেনা বাহিনীর হাতের পুতুলে পরিণত হয়েছেন।
ভারতের রাজনীতিক নরেন্দ্র মোদি বিপুল ভোটে জয় পেয়ে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু অর্ধেক মেয়াদ শেষ হতেই তাঁর জনপ্রিয়তায় ভাটার টান শুরু হয়। আগামী নির্বাচনে তার জয় পাওয়াটা অনেকটাই অনিশ্চিত। সর্বশেষ বিধানসভা নির্বাচনেও মোদি ম্যাজিক ম্লান হওয়ার আভাস পাওয়া গেছে। সাম্প্রতিক জরিপ বলছে, নিজ দল বিজেপিকে ক্ষমতায় আনার মতো যথেষ্ট জনপ্রিয়তা মোদির একার নেই।
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর বর্তমান ক্ষমতাসীন রাষ্ট্রনায়কেরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার তুলনায় কিছুটা নবীনই বলা চলে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গত জুনে ক্ষমতায় এসেছেন। নিজ দেশকে খাদের কিনারা থেকে টেনে তুলতে হিমশিম খাচ্ছেন তিনি। শ্রীলঙ্কার রনিল বিক্রমাসিংহে মাস দুয়েকের টাল মাটাল অবস্থার পর গত ১৬ ডিসেম্বর নতুন করে প্রধানমন্ত্রীর পদে বসেন। মালদ্বীপ, নেপাল কিংবা আফগানিস্তানের রাষ্ট্রপ্রধানদের কেউই খুব একটা শক্তিশালী অবস্থানে নেই।
মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ নিঃসন্দেহে একজন জনপ্রিয় নেতা। ১৯৮১ সাল থেকে টানা ২২ বছর দেশ শাসন করেছেন তিনি। তাঁর শাসনামলে মালয়েশিয়া দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়। মাহাথিরের বিরুদ্ধে বিরোধীপক্ষকে কঠোর হাতে দমন করার অভিযোগ থাকলেও অর্থনৈতিক সাফল্য তাকে মালয়েশিয়ার অবিসংবাদিত নেতার আসনে বসায়। অবসর ভেঙে এ বছর আবারও জনতার ভোটে জয় পেয়ে ক্ষমতায় এসেছেন ৯২ বছর বয়সী মাহাথির। তবে এবারের নির্বাচনে জয়ের কৃতিত্ব তার একার নয়। মালয়েশিয়ার প্রভাবশালী নেতা আনোয়ার ইব্রাহিমের সঙ্গে জোট গড়ে তিনি এবার ক্ষমতায় এসেছেন। দুই বছর পর তিনি আনোয়ার ইব্রাহিমের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলেও জানিয়েছেন।
এশিয়ার সবচেয়ে প্রভাবশালী দুজন নেতা হলেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের রিসেপ তাইয়িপ এরদোয়ান।সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংও প্রভাবশালী একজন নেতা। তবে এদের কেউই দারিদ্র্যপীড়িত একটি দেশকে রাতারাতি অর্থনৈতিক বিস্ময়ে পরিনত করতে পারেননি। এদিক থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নেতাদের তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছেন। তাঁর দশ বছরের শাসনামলে বাংলাদেশকে নতুনভাবে চিনেছে বিশ্ব। যেই দেশটিকে একসময় দুর্নীতি, মন্দা আর দারিদ্রের কারণে তাচ্ছিল্য করতো সবাই, সেই দেশটিকেই এখন উন্নয়নের রোল মডেল হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ক্ষেত্রে বিশ্বের প্রায় সব নেতাকেই পেছনে ফেলেছেন তা হলো, নিজের জনপ্রিয়তার মাধ্যমে বারবার ক্ষমতায় আসছেন তিনি। এক্ষেত্রে কাউকে তোষামোদ বা কোনো ষড়যন্ত্রের আশ্রয় নেননি শেখ হাসিনা। শুধুমাত্র জনগণের ভালোবাসায় নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন তিনি। দল মত সবকিছুর উর্ধ্বে থেকে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
