শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য চুক্তির আলোচনা ব্যর্থ হয়েছে। এর পরই কানাডা থেকে আমদানি করা কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে দীর্ঘদিনের দুই মিত্র দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, কানাডার প্রায় ২০০০ কোটি ডলার মূল্যের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করা হবে। শনিবার মধ্যরাতের পরপরই এসব শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।
এর প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নতুন শুল্কের জবাবে সমপরিমাণ অর্থের পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি।
শুক্রবার এক বিবৃতিতে কার্নি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করে কানাডার আলোচনাকারীদের অটোয়ায় ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, শেষ মুহূর্ত পর্যন্ত কানাডার স্বার্থ রক্ষায় আলোচনাকারীরা আন্তরিকভাবে কাজ করেছেন।
কার্নি বলেন, শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পরিবর্তন আনা হয়েছে। এসব শর্ত অন্যায্য ও অর্থনৈতিকভাবে অগ্রহণযোগ্য এবং এর ফলে কোনো চুক্তির নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে টানা তিন দিন ওয়াশিংটনে এ আলোচনা চলে। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যবিষয়ক কানাডার মন্ত্রী ডমিনিক লেব্লাঁ এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার অংশ নেন।
নতুন শুল্ক কানাডার মোট রপ্তানির তুলনামূলক ছোট একটি অংশকে প্রভাবিত করবে। তবে দেশটির ইস্পাত, কাঠ ও গাড়ির ওপর আগে থেকেই যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্কের সঙ্গে নতুন পদক্ষেপ যুক্ত হওয়ায় কানাডার অর্থনীতির ওপর চাপ বাড়তে পারে।
বিশেষ করে দুর্বল অর্থনৈতিক পুনরুদ্ধারের সময়ে নতুন শুল্ক কানাডার জন্য বড় ধাক্কা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে আগামী মাসগুলোতে দুই দেশের মধ্যে বৃহত্তর মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও জটিল হয়ে পড়তে পারে।
এর আগে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতায় কানাডার অনেক পণ্য যুক্তরাষ্ট্রের আগের শুল্ক থেকে সুরক্ষা পেয়েছিল। তবে নতুন ঘোষিত শুল্ক ওই চুক্তির আওতায় বিশেষ সুবিধা পাওয়ার যোগ্য কানাডীয় পণ্যের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সূত্র : দ্য টাইমস অব ইসরায়েল
- ভূমি মন্ত্রণালয়ের কর্তারাই ভূমিখেকো
- ‘ফিলিস্তিনকে মুছে দিচ্ছে ইসরাইল’
- ২০২৫ সালে ২০ হাজারেরও বেশি যৌন নিপীড়ন ঘটেছে মার্কিন সেনাবাহিনীতে
- তালাবদ্ধ বাড়িতে চারজনের মরদেহ
- শুল্ক নিয়ে কানাডা ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি ঘোষণা
- বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের সেই ভিসানীতি বাতিল
- শিশুদের গোপনীয়তা লঙ্ঘনে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেবে টিকটক
- ‘নিষেধাজ্ঞার’ এলএনজি কার্গো আমদানির অনুমোদন
- ভারতে ৭ বাংলাদেশি নিহত: শিখা ইন হোটেল মালিক গ্রেফতার
- তথ্যমন্ত্রী হলেন আন্দালিব রহমান পার্থ
- অস্ট্রেলিয়াকে ২১০ রানে থামালো বাংলাদেশ, শরীফুলের ৭ উইকেট
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- এনবিসির উদ্যোগে বার্ষিক বনভোজন ও ম্যাগাজিন উদ্বোধন
- কুইন্স লাইব্রেরিতে কবি শহীদ কাদরী’র ওপর আলোচনা
- ডালাস বাংলা উৎসব আনুষ্ঠানিক যাত্রা শুরু
- আটলান্টিক সিটিতে ‘ওয়েডিং অব দ্য সী’ অনুষ্ঠিত
- নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব বিল্ডিংস (ডিওবি)-এর কমিশনারের সঙ্গে
- কানাডার ওপর নতুন শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
- নিউইয়র্কে জামায়াত নেতা জুবায়ের : প্রধানমন্ত্রীর ভারত সফর ঠিক হবে
- নতুন জরিপে ট্রাম্পের জনপ্রিয়তায় ধ্বস: প্রধান কারন ইরান যুদ্ধ
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালন
- ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট পালন
- হাসিনার ফেরার ঘোষণা
তারেকের ভারত সফর স্থগিত - রাষ্ট্রের অভিভাবক পরীক্ষিত ফখরুল
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আমরাতো ট্যুরিস্ট-কিছুতো করতে পারবো: শামীম ওসমান
- টরেন্টোতে ইতিহাসের বৃহত্তম ফোবানা কনভেনশনের ঘোষণা
- যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ডোনাল্ড ট্রাম্প
- বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বাংলায় কথা বললেন মেয়র মামদানি
- সোসাইটির নির্বাচনের নতুন তারিখ ২৫ অক্টোবর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
