শুভ্র নীলে শীতের অভ্যর্থনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
শীতের সময়টায় পিঠাপুলি উৎসব, বিভিন্ন আনন্দ আয়োজন প্রায় লেগেই থাকে। তাই অন্দরের সাজসজ্জায় যেন মিশে থাকে প্রফুল্লতা, সেদিকেই নজর রাখতে হবে। শীতের আগমনকে স্বাগত জানাতে বসার ঘরের এক কোনায় কৃত্রিম গাছ সাজিয়ে রাখতে পারেন শীতের কুয়াশাকে প্রায় উপেক্ষা করে যখন সূর্যদেব গায়ে বুলিয়ে যায় তার নরম আলোর পরশ, তখন বারান্দায় ধোঁয়া ওঠা কফিমগ হাতে দাঁড়িয়ে সময় যাপনই যেন হয়ে ওঠে দিনের সবচেয়ে সেরা মুহূর্ত। শীত এমনই এক উপভোগ্য ঋতু, যেখানে স্মৃতি তৈরি হয়। সকালের স্নিগ্ধতা, শুষ্ক হিমেল হাওয়া আর শেষ রাতের উষ্ণতা, সব মিলিয়ে শীতকাল যেন প্রিয় আমাদের। তবে হ্যাঁ, এ ঋতুতে ঘরে যেন বিরাজ করে এক বিষণ্নতা! আর তা ঘটে উষ্ণতাদানকারী ভারী শীতের কাপড় ও লেপ-কম্বলের কারণে। চাইলে ভীষণ শীতেও অন্দরে ধরে রাখতে পারেন উচ্ছলতা। শীতে ঘরের সৌন্দর্য অনেকটাই বাড়িয়ে দেয় সাদা ও নীল রঙের ব্যবহার।
শান্তির দেয়াল
ঘরের সৌন্দর্য ও প্রফুল্লভাব অনেকটাই দেয়ালের ওপর নির্ভরশীল। দেয়ালের রঙ যত হালকা হবে, তত প্রশস্ত মনে হবে ঘরকে। তবে দেয়ালে অলঙ্কারস্বরূপ পেইন্টিং, আয়না, মোমদানি বা অন্যান্য সাজানোর উপকরণ রাখতে হবে। সেক্ষেত্রে সাদা বা হালকা অফ হোয়াইটের দেয়ালের সঙ্গে কনট্রাস্ট করে ওয়ালপেইন্ট রাখা যেতে পারে। সোনালি, ধূসর বা একেবারেই কালো ফ্রেমের ওয়ালপেইন্ট এক্ষেত্রে শোভাবর্ধনে সহায়ক ভূমিকা রাখবে। হালকা বা গাঢ় নীলের দেয়ালের ওপর সাদা রঙ দিয়ে লতানো নকশা এঁকে নিলেও মন্দ দেখাবে না।
এ সময় ভারী পর্দা
ঘরকে বড় দেখাতে নেট বা জর্জেটের পর্দা বেশ কাজে দেয়। যেহেতু শীত, তাই জানালার কাচ ভেদ করেও ঘরে ঠাণ্ডা প্রবেশ করে। তাই চোখের পক্ষে সহনীয় সাদা বা নীল অথবা এ দুই রঙ মিলিয়ে পর্দা বানিয়ে নিতে পারেন একটু মোটা কাপড় দিয়ে। সাদা রঙের পর্দা নিতে চাইলে একেবারেই ধবধবে সাদা না নিয়ে এর ওপর হালকা নীল, নেভি ব্লু, রয়েল ব্লু বা সি ব্লু রঙের প্রিন্ট রয়েছে, এমন পর্দার কাপড় কিনুন। যেহেতু জানালায় ভারী পর্দা রয়েছে, সেহেতু রোজ সকালে অবশ্যই জানালা খুলে পর্দা সরিয়ে দিতে হবে, যেন ঘরে আলো প্রবেশ করে। বাইরের রোদ, আলো ও বাতাস ঘরে প্রবেশ করা খুবই জরুরি, এতে করে ঘরে ফাঙ্গাসের বেড়ে ওঠা বাধাপ্রাপ্ত হয়।
অন্যান্য ফ্যাব্রিকস
দেয়ালের রঙ সাদা হলে অনায়াসে বিছানার চাদর নীলচে ধরনের কিনে নিতে পারেন। শীতকালে কাপড় খুব বেশি ময়লা হয়, তাই নীল শেডের বিছানার চাদর বেছে নিলে সহজে মলিনভাব ধরা দেবে না। বিছানার চাদর ছাড়াও ডাইনিং টেবিলের টেবিল রানার, পাপোশ, কার্পেট, সোফার কুশনের ওয়্যার সাদা হলে ঘরের প্রশান্তি ফুটে উঠবে। তাই একেবারেই সাদাটে ভাব এড়াতে কাপড়ের ঘন বুনন, নীল রঙের মিলমিশ, লেইস ব্যবহারের দিকে নজর দিন।
স্বাগত ঋতু তোমায়
শীতের সময়টায় পিঠাপুলি উৎসব, বিভিন্ন আনন্দ আয়োজন প্রায় লেগেই থাকে। তাই অন্দরের সাজসজ্জায় যেন মিশে থাকে প্রফুল্লতা, সেদিকেই নজর রাখতে হবে। শীতের আগমনকে স্বাগত জানাতে বসার ঘরের এক কোনায় কৃত্রিম গাছ সাজিয়ে রাখতে পারেন। ব্যতিক্রম আনা যেতে পারে ঘরের কার্পেট ও পাপোশে। কর্নার টেবিলে রাখা যেতে পারে কফি মেকার ও দুটি সুন্দর মগ। ঘরে ঢোকার পথে মাটি, পিতল বা কাঁসার ঘণ্টা ঝুলিয়ে দিতে পারেন। আর বারান্দায় শোভা ছড়াক শীতকালের ফুল।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
