শুধু গাজা নয়, পশ্চিম তীরও গিলে খাচ্ছে ইসরাইল
প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫
যুদ্ধবিধ্বস্ত গাজায় বর্বর হামলা চালাচ্ছে ইসরাইল। মঙ্গলবার নতুন করে শুরু হওয়া হামলার পঞ্চম দিনেও ভয়াবহ স্থল হামলা চালিয়েছে দেশটির ‘দানব বাহিনী’। বিমান হামলা, কামানের গোলায় প্রতিদিনই গুঁড়িয়ে দিচ্ছে গাজার অসহায় মানুষগুলোর বসতবাড়ি।
শুক্রবারও রাতভর হামলা চালিয়েছে গাজার ঘনবসতি এলাকাগুলোয়। দেশে দেশে বিক্ষোভ, বিশ্বসম্প্রদায়ের ধিক্কার-কোনো কিছুই তোয়াক্কা করছে না।
শুধু গাজা নয়, ফিলিস্তিনের পশ্চিম তীরকেও গিলে খাচ্ছে ইসরাইল। বিশ্বের চোখ গাজার ওপর স্থির রেখে পশ্চিম তীরেও আগ্রাসি থাবা বসাচ্ছে ইসরাইল। ভোরের আলো ফুটতেই অস্ত্র-গোলাবারুদ নিয়ে তেড়ে আসে জেরুজালেমের বসতি স্থাপনকারীরা। নতুন নতুন ছুতো ধরে অভিযানে নামে সেনারা।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে ইসরাইলের পশুপালন স্থাপনা প্রায় ৫০ শতাংশ বেড়েছে। এমনকি ১১-১৭ মার্চের মধ্যে ইসরাইলি আগ্রাসনে অধিকৃত অঞ্চলে ৫ জন নিহত হয়েছেন। পাশপাশি ৮২ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ১৩ জন শিশুও ছিল। আলজাজিরা।
ইসরাইল-হামাস অস্থায়ী যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় আবারও পূর্ণমাত্রায় আগ্রাসন শুরু করেছে তেল আবিব। গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের ওপর বৃষ্টির মতো গুলি চালাচ্ছে সেনারা। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি। লোমহর্ষক এ স্থল হামলার শিকার হচ্ছে বেইত লাহিয়া, বেইত হানুন শহরসহ উত্তরাঞ্চলের বসতিগুলো। চলমান এ স্থল অভিযানে ৪৮ ঘণ্টায় গাজায় নিহত হয়েছেন ১৩০ জন। ৫ দিনে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৬৩৪ জন। আহত হয়েছেন ১১৭২ জন। কেবল উত্তরাঞ্চলে নয়, মধ্য গাজায়ও শুক্রবার সারা রাত বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নেটজারিম করিডরে বোমায় বাড়িগুলো উড়িয়ে দিচ্ছে ইসরাইলি বাহিনী। শনিবার সালাহ আল-দিন (ফিলাডেলফি) করিডরের মাধ্যমে ফিলিস্তিনিদের গাজার উত্তর অংশ বা দক্ষিণ অংশে প্রবেশাধিকারে বাধা দেওয়া হচ্ছে। উত্তর গাজার কিছু অংশে আর্টিলারি শেলিং চালিয়েছে। পূর্বদিকের তুফাহ আশপাশের একটি বাড়িতে ইসরাইলি হামলার কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরাইলের সামরিক বাহিনী বলছে, শুক্রবার ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর অ্যাশকেলনে গাজা থেকে বিমান হামলা চালানোর প্রতিক্রিয়া হিসাবে এ হামলা চালানো হয়। তবে উত্তর গাজা থেকে হামাসের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে তেল আবিব।
বিশ্লেষকদের ধারণা, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের ‘একাংশ দখল’ নীতি মোতাবেক এবার গাজার উত্তর অংশই দখল করে নেবে ইসরাইল। মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরের উত্তরাঞ্চলেও গোলাবর্ষণ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল ধ্বংস করেছে ইসরাইলি বাহিনী। শুক্রবার টার্কিশ-প্যালেস্টাইন ফ্রেন্ডশিপ হাসপাতাল ও সংলগ্ন একটি মেডিকেল বিদ্যালয় গুঁড়িয়ে দিয়েছে তারা। এটি গাজায় ক্যানসার রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল ছিল। হাসপাতালে হামলা নিয়ে ইসরাইলি বাহিনী বলেছে, হাসপাতাল এলাকায় হামাসের সদস্যরা অবস্থান করছিলেন। তাই সেখানে হামলা চালানো হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে বসতি স্থাপনকারীরা ৪৯টি নতুন অবৈধ পশুপালন স্থাপনা নির্মাণ করেছে। যার মাধ্যমে তারা আশপাশের বিশাল জমি দখল করে নেয়। এসব এলাকার স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এর প্রমাণ পেয়েছে সিএনএন।
এছাড়াও ফিলিস্তিনিদের অবাধে চলাচলে ৮৪৯টি বাধা তৈরি করা হয়েছে। এর মধ্যে ২৮৮টি রাস্তা রয়েছে, যা প্রায়ই বন্ধ থাকে। ফলে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে না পশ্চিম তীরের ফিলিস্তিনিরা। এছাড়া অধিকৃত পশ্চিম তীরের উত্তরে ৬০০ আবাসিক ভবন ইসরাইলি হামলায় পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। তাদের মধ্যে ৬৬টি ভবন ধ্বংসের মুখে। আবার কিছুদিন পরপরই পশ্চিম তীরের ফিলিস্তিনিদের কারাগারে বন্দি করা হয়। সেখানে তাদের ওপর চালানো হয় অমানবীয় অত্যাচার। শনিবারও জেনিনের দক্ষিণ-পশ্চিমের ইয়াবাদ শহর থেকে এক পরিবারের বাবা-ছেলেকে গ্রেফতার করেছে ইসরাইলি সেনারা।
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
