শিশুবান্ধব নগরী গড়ে তোলার প্রত্যাশা আতিকুলের
প্রকাশিত: ১ আগস্ট ২০১৯
আধুনিক ও শিশুবান্ধব ঢাকা গড়ে তোলার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে ‘মিট মাই মেয়র’ শিরোনামে শিশু ও যুব সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
নগর পরিকল্পনায় শিশুদের মতামত ও চিন্তার প্রতিফলন ঘটাতে আয়োজন করা হয় এই সংলাপে শিশু ও যুবকগণ ভবিষ্যতের ঢাকা শহরকে নিয়ে তাদের প্রত্যাশা এবং এ বিষয়ে তাদের প্রস্তাবনা নিয়ে নগরপিতার সঙ্গে সরাসরি কথা বলেন।
রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ১০০ শিশু-কিশোর ও যুবকের অংশগ্রহণে বুধবার দিনব্যাপী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
রাজউক প্রণীত ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) অনুযায়ী প্রতি ১২৫০০ মানুষের জন্য কমপক্ষে দুটি করে খেলার মাঠ থাকার কথা কিন্তু পুরো ঢাকা শহরে ২৩৫টি খেলার মাঠ রয়েছে যার মধ্যে কেবল মাত্র ৪২টি মাঠে নাগরিকদের প্রবেশাধিকার রয়েছে। ড্যাপ অনুসারে উত্তরা আবাসিক এলাকায় ৩৮টি অতিরিক্ত খেলার মাঠ দরকার। প্রায় চার লাখ জনসংখ্যার মোহাম্মদিয়া হাউজিং এবং আদাবর ওয়ার্ডে ৬৩টি খেলার মাঠ থাকার কথা, সেখানে একটিও মাঠ নেই। এ প্রসঙ্গে মেয়র আতিকুলের দৃষ্টি আকর্ষণ করে সেগুলোর বাস্তবায়ন সম্পর্কে জানতে চান অতিথিরা।

এ বিষয়ে মেয়র বলেন, আমি দুঃখিত যে পর্যাপ্ত খেলার মাঠ নেই। আমরা একটা প্রোগ্রাম করেছি; এখানে খেলার মাঠও থাকবে পার্কও থাকবে, এটা মাল্টিপারপাস হবে। আমাদের পরবর্তী পদক্ষেপ হল স্কুল-কলেজে চিঠি পাঠানো যাতে তারা তাদের মাঠগুলো বাচ্চাদের খেলার জন্য খুলে দেয়। কয়েকটি মাঠে লাইটের ব্যবস্থা রাখছি যাতে উইকডেইজে বাচ্চারা চাইলে রাতে খেলতে পারে। পর্যাপ্ত আলো দিয়ে তারা যাতে নিরাপদে খেলতে পারে তার ব্যবস্থা হবে। ছয়টি জায়গার টেন্ডার খুলে দিয়েছি, এই বছরের মধ্যেই চারটি মাঠ-পার্ক সম্পূর্ণ হবে। ঢাকায় পর্যাপ্ত জায়গা নেই, প্রয়োজন হলে ব্যক্তিগত জায়গা কিনে মাঠ তৈরি করতে হবে। আমরা সরকারের কাছে এই আবেদনও জানাবো।
ডেঙ্গু বিষয়ে কেন এখনো ঢাকা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেয়া হচ্ছে না এ নিয়ে মেয়রের পরিকল্পনা শুনতে চায় শিশুরা। মশার ওষুধ দেয়ার জন্য সিটি কর্পোরেশনের কর্মীরা টাকা চায় বলেও অভিযোগ করা হয়। এসময় মেয়র শিশুদের ডেঙ্গু সমস্যা সমাধানের আশ্বাস দেন। এছাড়াও তিনি শিশুদের বলেন এ ধরণের অনিয়ম দেখলেই ভিডিও করে এবং ছবি তুলে তার কাছে পাঠিয়ে দিতে। তাহলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিবেন বলে কথা দেন উপস্থিত সবাইকে।
সংলাপটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইন্সটিটিউট অফ প্ল্যানারস (বিআইপি) এর সহ-সভাপতি প্রফেসর ড. আকতার মাহমুদ। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাইসহ আরো অনেকে।
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
