শিল্প মুনাফার পতনে চাপের মুখে চীনা অর্থনীতি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০১৮
অভ্যন্তরীণ ও বৈদেশিক চাহিদার ধীরগতির ফলে নভেম্বরে চীনের শিল্প আয় গত প্রায় তিন বছরে প্রথম হ্রাস পেয়েছে। ফলে ২০১৯ সালে ঝুঁকিতে পড়তে পারে বিশ্বের দ্বিতীয় বৃহত্ অর্থনীতি চীন। খবর রয়টার্স।
চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের ফলে চীনের বিশাল ম্যানুফ্যাকচারিং খাত চাপের মুখে পড়েছে। একই সঙ্গে সামনের কঠিন বছরের কথা মাথায় রেখে প্রতিষ্ঠানগুলো তাদের বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে আসছে। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত উপাত্ত থেকে আশঙ্কা করা হয়, সামনের দিনগুলোয় চীনের অর্থনীতির গতি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকস প্রকাশিত উপাত্ত অনুযায়ী, গত নভেম্বরে দেশটির শিল্প মুনাফা আগের বছরের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ কমে ৮ হাজার ৬৩৩ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা কিনা ২০১৫ সালের ডিসেম্বরের পর প্রথম পতন।
পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র হে পিং জানান, বিক্রয় প্রবৃদ্ধির ধীরগতি এবং উৎপাদন মূল্য ও ব্যয় বৃদ্ধির ফলেই মূলত মুনাফার পতন হয়েছে।
অর্থনীতিবিদরা অনুমান করছেন, চাহিদার ধীরগতির ফলে শিল্প পণ্য থেকে মুনাফা সামান্য পরিমাণে বাড়বে এবং একই সঙ্গে মূল্য সংকোচনের ঝুঁকি থাকায় সামনের বছরও শিল্প আয়ের অবনতি ঘটতে পারে।
সাংহাইভিত্তিক হুয়াবাও ট্রাস্টের বিশ্লেষক নি ওয়েন জানান, নমনীয় অর্থনৈতিক সূচক যেমন উৎপাদন মূল্য, শিল্প উৎপাদন এবং ক্রয়াদেশের ভিত্তিতে মনে করা হচ্ছে করপোরেট মুনাফা চাপের মুখে আছে। তাছাড়া চাহিদা সংকুচিত হওয়ার ফলে প্রতিষ্ঠানগুলোর আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিল্প মুনাফা আগামী বছর গড়ে ৫ থেকে ১০ শতাংশ পতনের মুখে পড়ার আশঙ্কা রয়েছে।
নভেম্বরে চীনের অভ্যন্তরীণ চাহিদার ধীরগতির ফলে কারখানা মূল্যের প্রবৃদ্ধি গত দুই বছরে সবচেয়ে ধীরগতিতে বেড়েছে। হেনানভিত্তিক তিয়ানমিং গ্রুপের চেয়ারম্যান জিয়াং মিং রয়টার্সকে জানান, আগামী বছর টিকে থাকাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা আমাদের বিনিয়োগের ব্যাপারে আরো সতর্ক হব। তাছাড়া আমাদের নগদ প্রবাহ আরো বাড়াতে হবে এবং সঞ্চয় বাড়ানোর মাধ্যমে সামনের কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে হবে।
চীনের অর্থনীতি গত প্রান্তিকে বছরওয়ারি হিসেবে সবচেয়ে ধীরগতিতে সম্প্রসারিত হয়েছে। বছরব্যাপী ডিলিভারেজিং কর্মসূচি, আবাসন বাজারের ধীরগতি এবং চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের ফলেই দেশটির অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনুমান করা হচ্ছে, সামনের বছর সম্প্রসারণের গতি আরো কমবে।
চলতি বছরের এপ্রিল থেকেই চীনের শিল্প খাতের আয় প্রবৃদ্ধি ধীরগতিতে বাড়ছে। বৈশ্বিক অর্থনীতির চলমান সংকটকেই এর জন্য দায়ী করেছেন অনেকে। চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধের ফলেও সামগ্রিক উৎপাদন এবং চাহিদা চাপের মুখে পড়েছে।
চীনের চলতি বছরের শিল্প খাতের প্রথম ১১ মাসের মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬ দশমিক ১ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। তবে জানুয়ারি থেকে অক্টোবরে এ খাতটির মুনাফা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। প্রথম ১১ মাসে চীনের রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর আয় প্রবৃদ্ধিও ধীরগতিতে বেড়েছে।
চীনের ঊর্ধ্বমুখী খাতগুলোর মধ্যে তেল উত্তোলন, কয়লা ও ধাতব খনিজ আহরণ খাত চলতি বছরের প্রথম ১১ মাসে সবচেয়ে বেশি মুনাফা করেছে। তবে এ খাতগুলোর প্রবৃদ্ধিও নভেম্বরে নমনীয় হয়ে এসেছে।
বৈশ্বিক ও অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর জন্য চীন সরকার এরই মধ্যে পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্মেলনে দেশটির শীর্ষ নেতারা জানান, ২০১৯ সালের সংকট মোকাবেলার জন্য কর কর্তন এবং তারল্য বাড়ানোসহ সব ধরনের সহায়তা দেয়া হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতার প্রতিশ্রুতিও দিয়েছেন দেশটির শীর্ষ নেতারা।
চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ৯০ দিনের একটি বাণিজ্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। তবে দুই পক্ষ তাদের মধ্যে অসংখ্য ইস্যুর মীমাংসা করতে পারবে কিনা, তা নিয়ে এখনো রয়ে গেছে অনিশ্চয়তা।
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
