শিক্ষার্থীদের জন্য শিক্ষকের চমক
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯
বড়দিনের ছুটি শেষে অন্যদিনের মতো স্কুলে এসেছিল নবম শ্রেণির শিক্ষার্থীরা। কিন্তু ক্লাসে ঢুকেই তাদের চোখ কপালে। এ কি! প্রত্যেকের নির্ধারিত আসনে একেক জনের চেহারার স্কেচ। আর এগুলো এঁকেছে তাদেরই শিক্ষক রোজলিন বারকোমা। শিক্ষার্থীদের চমকে দিতে তিনি গত ডিসেম্বরে মাস জুড়ে গোপনে প্রতিটি শিক্ষার্থীর ছবি আঁকেন। মোট শিক্ষার্থীর সংখ্যা ২৭জন।
ফিলিপাইনে হলি রেডিমার স্কুল অব কাবুয়ায়োতে ৩৫ বছরের বারকোমা ষষ্ঠ ও নবম শ্রেণিতে ইংরেজি পড়ান।
বারকোমা বিবিসিকে বলেন, শিক্ষার্থীরা ক্লাসে ঢুকে নিজেদের ডেস্কে নিজেদের পোর্ট্রেট দেখে খুব অভিভূত হয়ে পড়ে। তারা প্রথমে বাকরুদ্ধ হয়ে পড়ে। এরপর তারা আমাকে ধন্যবাদ জানায়।
বারকোমা বলেন, ‘ছোট্টবেলা থেকেই আমার ছবি আঁকার শখ। আমার ছোট্টবেলার স্বপ্ন ছিল কমিক চরিত্র আঁকা। কারণ আমার মনে হয়েছে এর মধ্য দিয়ে মানুষকে আনন্দ দেওয়া যাবে।’ এখন তিনি কমিক চরিত্রের আঁকিয়ে না হলেও শিক্ষকতা করতে গিয়েও শিক্ষার্থীদের খুব মজা করেই পড়ান।
গত সোমবার বারকোমা তাঁর শিক্ষার্থীদের জন্য আঁকা স্কেচগুলোর ছবি ফেসবুকে শেয়ার করেন। খুব অল্প সময়ের মধ্যেই ফিলিপাইনের নিউজ ওয়েবসাইট রাপলার এই ছবির পেছনের গল্পটি নিয়ে খবর প্রচার করে। রাপলারের ফেসবুক পেজে পোস্ট হওয়া এই খবর ১০ হাজারের বেশিবার শেয়ার হয়েছে।
এই প্রথম বারকোমা পুরো ক্লাসের শিক্ষার্থীদের ছবি আঁকলেন। তিনি বলেন, তিনি শিক্ষার্থীদের বিশেষ, অনন্য ও ব্যক্তিগতভাবে কিছু দিতে চেয়েছেন; যা তাদের পড়াশোনায় অনুপ্রেরণা দেবে। ‘আমি যখন তাদের মুখে হাসি দেখি, আমার পরিশ্রম সার্থক।’
১৫ বছরের ছাত্র মিচেল রেই আরগো বলেন, ‘এটি অনন্য এক উপহার। এ জন্য না যে বারকোমা আমাদের জন্য নিজে এটি বানিয়েছেন, বরং তিনি কতটা কষ্ট করে আমাদের জন্য এটি করেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।’ বারকোমার দুটি দিক রয়েছে উল্লেখ করে মিচেল বলে, ক্লাসে তিনি খুবই কড়া আবার আরেকটি দিক হলো তিনি খুব মজার মানুষ। কারণ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহী করে তুলতে তিনি খুবই মজা করে পড়ান।
অভিভূত শিক্ষার্থীদের কাছ থেকে বারকোমা অনেক অনেক শুভ বার্তা পেয়েছেন। শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষক ও বিভিন্ন চিত্রশিল্পীর কাছ থেকে তিনি অনেক অভিনন্দন বার্তা পেয়েছেন। বারকোমা বলেন, ‘আমি শুধু আমার শিক্ষার্থীদের আনন্দ দিতে চেয়েছিলাম, কিন্তু এসব পোর্ট্রেট দেখে এখন অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন।’
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
