লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৮
প্রচলিত অর্থে জাদুঘর বলতে বিভিন্ন শতাব্দী, কাল ও যুগের রাজ-রাজরার প্রমাণ্য বিবরণ সমৃদ্ধ সংগ্রহশালাকে বোঝায়। কিন্তু মেহনতি মানুষের রক্ত-ঘামে গড়ে উঠে যে ঐতিহ্য; তা থাকে নিতান্তই উপেক্ষিত।
ঠাকুরগাঁয়ে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহিদ-উজ-জামানের নিজ হাতে গড়া স্বপ্নফসল- ‘লোকায়ন’ প্রচলিত ধ্যান-ধারণা ভেঙ্গে মেহনতি মানুষের যুগ-যুগান্তরের জীবনযুদ্ধ, এর উপকরণ, বৈচিত্র্য ও চেতনাকে ধারণ করে প্রতিষ্ঠিত। লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরটি গড়ে তোলা হয়েছে ঠাকুরগাঁও জেলা শহরের সন্নিকটে পূর্ব আকচা গ্রামে।
নদী গ্যালারি
নদী গ্যালারি ২০১৬ সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়। নদীমাতৃক বাংলাদেশের প্রায় সবগুলো নদীর জল এ গ্যালরিতে সংরক্ষিত রয়েছে। যেসব নদী হারিয়ে যাচ্ছে চিরতরে- সেগুলোর জলও রয়ে যাচ্ছে এ নদী গ্যালারিতে। তাছাড়া নদীভিত্তিক বিভিন্ন পেশা ও বৃত্তিনির্ভর উপকরণ, বাংলাদেশের নদ-নদীর পূর্ণাঙ্গ তালিকা ও এ সংক্রান্ত তথ্য ছাড়াও নৌকা, নদীভিত্তিক উৎসব নৌকাবাইচ, ভাটিয়ালী গান, বন্যা, চর, জলজ উদ্ভিদ, মৎস্য, বর্ষা, পাখি ইত্যাদি নানা তথ্য এ গ্যালারিতে উপস্থাপিত হয়েছে।
সমতলের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী গ্যালারি
বাংলাদেশ একটি বহুজাতিক-বহুমাত্রিক জনগোষ্ঠীর আবাসভূমি। বৈচিত্র্যময় সভ্যতা, সংস্কৃতি ও ঐতিহ্যের চারণভূমি বাংলাদেশে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর সংখ্যা ও জাতির বিষয়ে নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের অভাব রয়েছে। ১৯৭৩ সালের আদমশুমারিতে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের আলাদাভাবে গণনা করা হয়নি। ১৯৮৪ সালের আদমশুমারিতে ২৪টি উপজাতি এবং মোট জনসংখ্যা ৮ লাখ ৯৭ হাজার ৮২৮ জন বলা হয়েছে। ১৯৯১ সালের আদমশুমারিতে ২৯টি উপজাতির ১২ লাখ ০৫ হাজার ৯৭৮ জনের অস্তিত্ব স্বীকার করা হয়েছে। সর্বশেষ ২০১১ সালের আদমশুমারিতে বাংলাদেশে ২৭টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য সংখ্যা ১৫ লাখ ৮৬ হাজার ১৪১ জন বলা হয়েছে।
সমতলের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী, বিশেষত সাঁওতাল ও ওঁরাওদের জীবনযাপন, সংস্কৃতি, বাসস্থান, পোশাক, খাদ্যাভ্যাস, পেশা, উৎসব সামাজিক আচার-অনুষ্ঠানের বিভিন্ন উপকরণ দিয়ে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী গ্যালারিটি সজ্জিত করা হয়েছে।
তৃণমূল লোকজ গ্যালারি
প্রাচীনতম জনপদ উত্তর-পশ্চিম বাংলাদেশ। ঐতিহ্যপূর্ণ এ জনপদের নানা শ্রেণী ও পেশার মানুষের জীবনযাপন, বিনোদন, উৎসব, সুখ-দুঃখ, হাসি-কান্নার কাব্য আর লোকজ ঐতিহ্যের ধারক তৃণমূল লোকজ গ্যালারি। দর্শনার্থীদের জন্য এ গ্যালারিটি উন্মুক্ত করা হয় ২০০৬ সালে। তৃণমূল লোকজ গ্যালারিতে প্রদর্শিত উল্লেখযোগ্য উপকরণ হচ্ছে-
কৃষিজ উপকরণ : লাঙ্গল, মই, ফলা, দা, কাস্তে, হাতুড়ি, শাবল, গাঁইতি, কোদাল, কুঠার, নিড়ানি, ডুলি, ঢেঁকি, ছাম-গাহিন, কুলা, জলা, খুন্তি ইত্যাদি।
ভেষজ এবং সংস্কারযুক্ত চিকিৎসা উপকরণ : হামানদিস্তা, ওষুধ তৈরির পাথরের বাটি, তাবিজ, কবজ, মন্ত্রপড়া লাঠি, খাবনামা, ফালনামা ইত্যাদি।
সাংস্কৃতিক উপকরণ/বাদ্যযন্ত্র : ঢাক, ঢোল, কাড়া-নাকাড়া, মাদল, মৃদঙ্গ, আকড়াই, একতারা, দোতারা, বাঁশি, সানাই, মাউথঅর্গান ইত্যাদি।
বিভিন্ন কাল ও সময়ের মুদ্রা/কাগজি নোট : সুলতানি আমল, মোগল আমল, ইংরেজ আমল, মুক্তিযুদ্ধ চলাকালীন ও স্বাধীনতা-উত্তর বাংলাদেশের বিভিন্ন সময়ের মুদ্রা।
অলঙ্কার : মাটি, দস্তা, রূপা ইত্যাদির তৈরি বিভিন্ন কাল ও সময়ের অলঙ্কার।
ধর্মীয়/মাঙ্গলিক উপকরণ : জায়নামাজ, জলচৌকি, তসবি, রুদ্রাক্ষমালা, জপেরমালা, মঙ্গলপ্রদীপ, মঙ্গলসূত্র, কোরবানির ছুরি, বলির দা, লক্ষ্মীর পাঁচালি, পুঁথি ইত্যাদি।
ক্রীড়া/বিনোদন উপকরণ : লাটাই, ঘুড়ি, মার্বেল, গুলতি, ডাংগুলি, লুডু, ক্যারম, বাঘাডুলি, রেডিও, টেলিভিশন, ক্যাসেট প্লেয়ার, ভিসিআর, ভিসিডি ইত্যাদি।
গৃহস্থালি উপকরণ : দরজা, জানালা, সিন্দুক, মোড়া, পিড়া, চারপায়া, বাটি, ঘটি, পাদুকা/খড়ম, চেরাগ, কুপি, হ্যাজাক ইত্যাদি।
বৈবাহিক উপকরণ : বিবাহের পোশাক, কাবিননামা, টোপর, সিঁদুরের কৌটা, বিবাহের কবিতা, বিবাহের কার্ড, বিবাহের ট্রাংক, স্যুটকেস ইত্যাদি।
মৃৎ শিল্প : সানকি, চাঙড়, চাড়ি, বাসন-কোসন ইত্যাদি।
দলিল/চিঠিপত্র/নথিপত্র : দলিল, পুরনো পোস্টকার্ড, চিঠিপত্র, খাজনা আদায়ের রসিদ, সনদপত্র, পাট্টা, মৌজা ম্যাপ ইত্যাদি।
লোকশিল্প : নকশিকাঁথা, ওয়ালম্যাট, শিকা, বাঁশ/কাঠ/পাটের কাজ ইত্যাদি।
মুক্তিযুদ্ধ গ্যালারি
দেশের জন্য, স্বাধীনতার জন্য, মুক্তির জন্য ৩০ লাখ মানুষের আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল। অপরদিকে পাক হানাদার ও তাদের এদেশীয় দোসর রাজাকার-আলবদরের নৃশংসতা, গণহত্যাও পৃথিবীর ইতিহাসে বিরল। ইএসডিও’র উদ্যোগে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ‘অপরাজেয় ৭১’ নির্মিত হয়েছে ২০১২ সালে। সমতলের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীদের মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতির নিদর্শন হিসেবে ইএসডিও প্রধান কার্যালয়ে ভাস্কর্য ‘মুক্তির মন্দির সোপান তলে’ নির্মিত হয়েছে। ঠাকুরগাঁওয়ে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ মোহাম্মদ আলীর সমাধির নান্দনিক পুনঃনির্মাণ করেছে ইএসডিও।
এরই ধারাবাহিকতায় লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘরে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ গ্যালারি। এখানে প্রাচীন যুগ, মধ্য যুগ; ১৭৫৭ থেকে ১৯৪৭ পর্ব; ১৯৪৭ থেকে ১৯৭১ পর্ব এবং ‘মুক্তিযুদ্ধের নয় মাস’ পর্বে মুক্তিযুদ্ধের স্মৃতি ও চিহ্ন উপস্থাপন করা হয়েছে। ‘মুক্তিযুদ্ধের নয় মাস’ পর্বে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের সব স্বীকৃত বধ্যভূমির মাটি ও সংক্ষিপ্ত ইতিহাস, এ অঞ্চলের রণাঙ্গনের সংক্ষিপ্ত ইতিহাস, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মারক সংরক্ষণ করা হচ্ছে। ‘মুক্তিযুদ্ধ স্মৃতি গ্যালারি’র দো’তলায় একটি আধুনিক মিলনায়তন, মুক্তমঞ্চ ও মুক্তিযুদ্ধের তথ্যসমৃদ্ধ অডিও-ভিজ্যুয়াল লাইব্রেরি, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র এবং তথ্যচিত্র নিয়মিত প্রদর্শনের মাধ্যমে, বিশেষত নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হচ্ছে।
কিভাবে পৌঁছাবেন
ঠাকুরগাঁও জেলা শহরের উত্তরে বিএডিসি খামার থেকে এক কিলোমিটার উত্তরে পূর্ব আক্চা গ্রামে লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর অবস্থিত।
জাদুঘর পরিদর্শনের সময়সূচি
সোমবার থেকে শনিবার : সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। রোববার জাদুঘর বন্ধ থাকে।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
