লেবাননে স্থল অভিযান বন্ধে হোয়াইট হাউসকে ইসরায়েলের শর্ত
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৪
লেবাননে যুদ্ধ বন্ধে কূটনৈতিক সমাধানের শর্তসহ গত সপ্তাহে যুক্তরাষ্ট্রকে একটি নথি দিয়েছে ইসরায়েল। রোববার (২০ অক্টোবর) দুই মার্কিন ও দুই ইসরায়েলি কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এক্সিওস।
ইসরায়েলের এক কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানায়, হিজবুল্লাহ যেন সীমান্তের কাছে সামরিক অবকাঠামো পুনর্নির্মাণ না করে তা নিশ্চিত করতে ইসরায়েল আইডিএফকে সক্রিয় হওয়ার অনুমতি দিয়েছে। লেবাননের আকাশসীমায় নিজেদের বিমান বাহিনীর অভিযানের স্বাধীনতাও দাবি জানিয়েছে ইসরায়েল।
এদিকে হিজবুল্লাহকে অর্থায়নের অভিযোগে লেবাননের আর্থিক প্রতিষ্ঠান আল-কারদ আল-হাসানের একাধিক শাখায় হামলা চালিয়েছে ইসরায়েল। এছাড়া দেশটির আর্থিক খাত লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে দখলদার দেশটি। হিজবুল্লাহর প্রধান এবং গুরুত্বপূর্ণ আর্থিক নেটওয়ার্ক হিসেবে এই ব্যাংক কাজ করে থাকে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রও।
আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল বাহিনী। বিবিসি জানায়, রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ব্যাংকের শাখায় হামলা চালানো হয়েছে। এদিন রাজধানী শহরটির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দফায় দফায় আক্রমণ চালানো হয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ বৈরুতের দাহিহ জেলা, হিজবুল্লাহ নিয়ন্ত্রিত এলাকা, বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যদিও, বাসিন্দাদের আগেই এসব এলাকা থেকে সরে যাওয়া নির্দেশ দেয়া হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েল।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে দেওয়া ইসরায়েলের শর্ত লেবানন ও আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নেবে এমন সম্ভাবনা খুবই কম বলে অ্যাক্সিওসকে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। তবে এ বিষয়ে ওয়াশিংটনের ইসরায়েল ও লেবানন দূতাবাস আনুষ্ঠানিক কোনো মন্তব্য দেয়নি।
সংঘাতের কূটনৈতিক সমাধান নিয়ে আলোচনা করতে বৈরুত সফর করছেন হোয়াইট হাউসের বিশেষ দূত আমোস হোচস্টেইন।
গত ২০ সেপ্টেম্বর থেকে লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমানবাহিনী। প্রায় ১০ দিনের সেই অভিযানে নিহত হয়েছেন হিজবুল্লাহর প্রধান নেতা ও সেক্রেটারি জেনারেল হাসান নাসরুল্লাহসহ বেশ কয়েক জন শীর্ষ কমান্ডার। এতে গোষ্ঠীটির চেইন অব কমান্ডের সর্বোচ্চ স্তর প্রায় ভেঙে পড়েছে।
বিমান অভিযান পর্বের পর গত ৩০ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে আইডিএফের স্থল বাহিনী। এর আগে এক বিজ্ঞপ্তিতে আইডিএফ বলেছিল, ইসরায়েলের সীমান্তবর্তী দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে সীমিত ও স্থানীয় পর্যায়ে অভিযান চালানো হবে। তবে কতদিন এ অভিযান চলবে, সে সম্পর্কিত কোনো তথ্য বা ইঙ্গিত এখনও দেয়নি আইডিএফ।
ইসরায়েলি বাহিনীর অভিযানে ইতোমধ্যে লেবাননে বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যেতে বাধ্য হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
