রোহিঙ্গা সংকট নিরসনে শক্ত অবস্থান নেবে যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ২০ জুলাই ২০১৯
রোহিঙ্গা সংকট সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে চালানো নৃশংসতার জন্য দায়ী অপরাধীদের জবাবদিহি আদায়ে দৃঢ় অবস্থানে থাকার কথা পুনরায় ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার দেশের এ অবস্থান তুলে ধরেছেন। সেই সঙ্গে তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের মৌলিক অধিকার লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ‘অ্যাডভান্সিং রিলিজিয়াস ফ্রিডম’ বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের বৈঠকে প্রধান বক্তা হিসেবে বক্তৃতার সময় মিয়ানমারে রোহিঙ্গাদের গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার লঙ্ঘনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করতে গিয়ে এই মন্তব্য করেন।
শুক্রবার ঢাকায় প্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বৈঠকে যোগ দেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র আমন্ত্রণে ৪০ জন পররাষ্ট্রমন্ত্রীসহ ১০৬ দেশের প্রতিনিধি বৈঠকে অংশ নেন।
পম্পেও জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির শীর্ষ অগ্রাধিকার হিসেবে রয়েছে সবার জন্য ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা। মার্কিন সংবিধানে প্রতিফলিত হওয়া চিন্তা, বিবেক ও ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে তিনি যৌথ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার রক্ষায় সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে অনুপ্রাণিত বাংলাদেশ সর্বস্তরের মানুষের ধর্মীয় অধিকার বজায় রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ ধর্মীয় বহুত্ববাদ ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে যেকোনো অজুহাতে যেকোনো ধরনের সহিংসতা ও বৈষম্যের প্রতি কীভাবে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং বাংলাদেশে চরমপন্থার উত্থান সফলভাবে রোধ করেছে তা বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। এর ফলে বাংলাদেশের আর্থ-সামজিক ক্ষেত্রে অসাধারণ উন্নতি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া, অসাম্প্রদায়িকতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পাশাপাশি ধর্মীয় সহিষ্ণুতার প্রসার এবং সব ধর্মের মধ্যে মানিয়ে নেয়ার মনোভাব সৃষ্টি করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় স্লোগান ‘ধর্ম যার যার, উৎসব সবার’ প্রচলন করেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশে ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ক্ষেত্রে সহযোগিতার জন্য মার্কিন সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
এসব মানুষকে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধি করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
মাঝে মাঝে নির্দিষ্ট কিছু গণমাধ্যম নির্ধারিত ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতা প্রচার করছে। তিনি ধর্মীয় স্বাধীনতার প্রসার এবং সেই সূত্রে শান্তি ও স্থিতিশীলতার সমর্থনে গণমাধ্যমগুলোকে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।
তিনি আঞ্চলিক পর্যায়ে একই ধরনের মন্ত্রী পর্যায়ের বৈঠক শিগগিরই বাংলাদেশে আয়োজন করার প্রস্তাব দেন। পররাষ্ট্রমন্ত্রী মোমেন সম্মেলনের ফাঁকে হাঙ্গেরি, ইরাক, বাহরাইন ও মাল্টার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন।
- ট্রাম্পকে ঘুম থেকে জাগাতে নারী ‘নিয়োগ’?
- ‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
- খোঁজা হচ্ছে শূন্য পাশের কারণ, বাতিল হতে পারে এমপিও
- শিল্পের গ্যাস দিয়ে বিদ্যুৎ পরিস্থিতি উন্নতির চেষ্টা
- ঢাকায় এলো ‘গ্রামের লোডশেডিং’
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
