রোববার বাংলাদেশ সোসাইটির নির্বাচন
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৪
সেলিম-আলী ও রুহুল-জাহিদ পরিষদ মুখোমুখি
বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৭ অক্টোবর রোববার। প্রাায় ১৯ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। উডসাইড, জামাইকা, ওজনপার্ক, ব্রুকলিন ও ব্রংকসের পার্কচেষ্টারের নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহন করা হবে। এ নির্বাচনে সেলিম-আলী ও রুহুল-মিন্টু প্যানেল সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছে। ঘুম হারাম করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের আঙ্গিনায়। টেলিফোন কল, ডোর টু ডোর নক চলছে সমান্তরালে।অবশ্য ফোন কল নিয়ে ভোটাররা বিরক্তি প্রকাশ করেছেন। একাধিক ভোটার সোশাল মিডিয়ায় বলেছেন, সোসাইটির নিবার্চন নিয়ে রোবো কল নিয়ে আমরা অতিষ্ঠ।তাদের সময় জ্ঞান নাই। মধ্যরাতে কল আসে ভোট চেয়ে। প্রতিদিন বিভিন্ন এলাকায় প্রচারমূলক সভাতো আছেই। এবারের নির্বাচনে সিলেট ও নোয়াখালির ভোট আলোচনায়। সেলিম-আলী প্যানেলর মোহাম্মদ আলীর বিপরীতে সাধারন সম্পাদক পদে লড়ছেন জাহিদ মিন্টু। বৃহত্তর নোয়াখালীর বাসিন্দা তিনি। রুহুল-মিন্টু প্যানেলের রুহুল আমিনের বিপরীতে সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম সিলেটের সন্তান। তাকে নিয়ে প্রবাসী সিলেটবাসীর মধ্যে নির্বাচনী আবেগ কাজ করছে।
গত মঙ্গলবার রুহুল-জাহিদ প্যানেল সংবাদ সম্মেলন করে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছে সেলিম-আলী পরিষদ। তারা ৩০৭ ভোট অনিয়মের তথ্য তুলে ধরেন। নির্বাচনী ফলাফল মেনে নিবেন বলে পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেন, মামলার পথে আমরা এগুবো না। বাংলাদেশিদের সর্মথন ও আর্শিবাদে আমরা জয়ী হবো ইনশাল্লাহ।
বাংলাদেশি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডস, জামাইকা, ওজন পার্ক. জ্যাকসন হাইটস, ব্রংকসের পার্ক চেষ্টার এখন নির্বাচনী ডামাঢোলে জমজমাট। চায়ের কাপে ঝড় উঠছে নির্বাচনের চুলছেড়া বিশ্লেষনে। সভাপতি প্রার্থী আতাউর রহমান সেলিম ও রুহুল আমিন সিদ্দিকী উভয়েই সংগঠনের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। আতাউর রহমান সেলিম সিলেটের সন্তান। তাকে নিয়ে প্রবাসী সিলেটবাসীর মধ্যে নির্বাচনী আবেগ কাজ করছে। সিলেটের ভোট সেলিমের বাক্সে যাবে তা অনেকেরই ধারনা। তা ঠেকাতে রুহুল-মিন্টু প্যানেল সিলেটের সন্তান ও সোসাইটির সাবেক সভাপতি মরহুম কামাল আহমেদের মেয়ে রুমানা আহমেদকে তাদের প্যানেলে সম্পাদকীয় পদে প্যানেলে দাঁড় করিয়েছেন। তাদের এই কৌশল কতটুকু কার্যকর হয় তা দেখার জন্য ২৭ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
অন্যদিকে রুহুল আমিন সিদ্দিকী বৃহত্তর ঢাকার বাসিন্দা (মুন্সীগঞ্জ)। এ অঞ্চলের মানুষের ভোট ক্যাশ করতে তিনি মরিয়া। তাকে সরাসরি সর্মথন করেছেন সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ। কমিউনিটিতে বলাবলি আছে, ১ যুগ ধরে তিনি সোসাইটিকে নিয়ন্ত্রন করছেন। তার সর্মথন ছাড়া নাকি নেতৃত্ব নির্বাচিত হতে পারে না। তার ভূমিকা নিয়ে পক্ষ বিপক্ষ সমালোচনা রয়েছে। রুহুল-মিন্টু প্যানেলের বিপরীতে সেলিম-আলী পরিষদের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী। কমিউনিটির পরিচিত মুখ। বাংলাদেশ সোসাইটির সাবেক কোষাধ্যক্ষ। গত নির্বচনেও সাধারন সম্পাদক পদে প্রার্থী ছিলেন। অল্পভোটের ব্যবধানে হেরে যান। অতীত অভিজ্ঞতার বিচারে তিনি একজন শক্তিশালী প্রার্থী। জ্বনাব আলী উচ্চ শিক্ষিত পরিবারের সন্তান। বৃহত্তর ঢাকার অধিবাসী (নারায়নগঞ্জ) হিসেবে ঢাকা, নারায়নগঞ্জ ও মুন্সীগঞ্জের ভোট টানতে তিনিও মরিয়া। এলাকার আবেগকে তিনি কাজে লাগাতে চান। মূলধারার রাজনীতির সাথে তিনি জড়িত। কমিউনিটি বোর্ড সদস্য। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি আশাবাদী। তিনি আজকালকে বলেন, এই নির্বাচনে ৬ বার ভোটার লিস্ট পরিবর্তন করা হয়েছে। নির্বাচন কমিশন ও বর্তমান কমিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। আমরা একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা করছি।
মোহাম্মদ আলীর বিপরীতে সাধারন সম্পাদক পদে লড়ছেন জাহিদ মিন্টু। বৃহত্তর নোয়াখালীর বাসিন্দাদের মধ্যে তিনি জনপ্রিয়। গত নির্বাচনে রব-রুহুল প্যানেলের বিজয়ের কারিগড় ছিলেন তিনি। ব্রুকলিন কেন্দ্রের ভোট ক্যারিসমায় তিনি বিজয়ের মালা পড়িয়ে দিয়েছিলেন রব-রুহুলের গলায়। নোয়খালী অঞ্চলের অধিকাংশ ভোটার কেন্দ্রে আনতে তার পরিশ্রম ছিল লক্ষ্যনীয়। এবার জাহিদ মিনটু নিজেই সাধারন সম্পাদক পদপ্রার্থী। কমিউনিটিতে ব্যাপকহারে তার পরিচিতি নেই। কিন্তু ব্রুকলিন ও নোয়াখালীর ভোটারদের মধ্যে তার গ্রহনযোগ্যতা ব্যাপক। তিনি নোয়াখালি সমিতির সাবেক সাধারন সম্পাদক। তিনি বলেছেন, সোসাইটিতে নির্বাচিত হলে ৩ মাসের মধ্যে বাংলাদেশ কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেবেন।
প্রতিবেদক বাংলাদেশি ভোটারদের সাথে কথা বলেছেন। ব্যাপক উৎসাহ রয়েছে ভোটারদের মধ্যে। বেশীর ভাগ ভোটার সেলিম-আলী প্যানেলের বিজয়ের সম্ভাবনা দেখছেন। তাদের মতে, সেলিম-আলী প্যানেলের অধিকাংশ প্রার্থীই সৎ ও যোগ্য। জরিপে ওজন পার্ক , ব্রংকস ও জামাইকায় সেলিম-আলী এবং ব্রুকলিন ও জ্যাকসন এলাকায় রুহুল-মিন্টু প্যানেল এগিয়ে আছে। তবে তা আগামী ২ সপ্তাহ পরিবর্তন হতে পারে।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
