রেজিস্ট্রো নিয়ে আগ্রহ চট্টগ্রামের উদ্যোক্তাদের
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০১৮
দেশের তরুণ ও শিক্ষার্থীদের সম্ভাবনাময় ডোমেইন ব্যবসা সম্পর্কে সচেতন করতে স্টার্টআপ টক চট্টগ্রাম আয়োজন করে ‘নেক্সট লেভেল প্রফেশন উইথ রেজিস্ট্রো’ শীর্ষক এক বিশেষ কর্মশালার।
সম্প্রতি চট্টগ্রামের কারিতাসে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের হেড অব অপারেশন খান মো. নকীব স্বাধীন এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মাহাবুর রহমান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মেন্টরস চট্টগ্রামের হেড মাঞ্জুমা মোরশেদ, টিম চিটাগং ফাউন্ডার ইমতিয়াজ উদ্দিন জিহাদ, দ্য ইঞ্জিয়ার্স ক্লাবের ফাউন্ডার সোমেন কানুনগো, লিড বাংলাদেশের বিজনেস ডেভেলপার আব্দুল্লাহ আল কাইসার, চট্টগ্রাম উমেন্স চেম্বারের ডিরেক্টর মোস্তারি মোরশেদ স্মৃতি, আই টেক ইনোভেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টার ইফতেখার সুমন, গ্লোবাল ইন্ট্রাপ্রেনিয়রশিপ নেটওয়ার্কের কান্ট্রি ডিরেক্টর সোহেল চৌধুরী, স্টার্টআপ টক চট্টগ্রামের ফাউন্ডার আরফাতুল ইসলাম আকিব। এছাড়াও ডোমেইন এক্সপার্ট ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেডের হেড অব অপারেশন খান মো. নকীব স্বাধীন বলেন, বিশ্বজুড়ে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বেড়েছে মানুষের ইন্টারনেটমুখী হওয়া। যার রেশ ধরে বেড়েছে নানা রকম অনলাইন ব্যবসার সম্ভাবনা। ডোমেইন ও হোস্টিং ব্যবসায় তেমনি এক সম্ভাবনাময় ব্যবসায় ক্ষেত্র।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা থাকলেও বাংলাদেশের নিজস্ব কোনো আইক্যান অ্যাক্রেডিটেড রেজিস্ট্রার না থাকায় দেশের ডোমেইন ব্যবসায়ীরা এত দিন নানা রকম বিড়ম্বনার শিকার হয় বিশ্ববাজারে। তারপরও সেবাদাতা ভিনদেশি প্রতিষ্ঠানগুলো থেকে ডোমেইন রেজিস্ট্রেশন সেবাগ্রহণ করে আসছিল। তবে অপেক্ষার অবসান ঘটিয়ে এখন বাংলাদেশি আইক্যান অ্যাক্রিডেশনপ্রাপ্ত রেজিস্ট্রার ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড দেশের সব প্রান্তিকের মানুষের জন্য ডোমেইন রেজিস্ট্রেশন সেবা নিয়ে এসেছে। তারা তাদের ব্র্যান্ড ‘রেজিস্ট্রো’ এর নামে তাদের এ সেবাপ্রদান করা শুরু করেছে।
কর্মশালায় ৫০ জনের বেশি উদ্যোক্তা উপস্থিত ছিলেন। উদ্যোক্তাদের ডোমেইন ব্যবসায় ও তার সম্ভাবনা সম্পর্কে ধারণা প্রদান করা হয়। এ ছাড়া ইনোভেডিয়াস প্রাইভেট লিমিটেড উদ্যোক্তা ও শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে ডোমেইন ব্যবসা ও তার সম্ভাবনা-সংক্রান্ত আরও বড় আয়োজন করবে বলে আশা প্রকাশ করা হয়।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
