রাহুলের ধাক্কায় বিজেপির দুই এমপি আহত
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪
ভারতের লোক সভায় হাঙ্গামা
ভারতের নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনে কংগ্রেস নেতা রাহুল গান্ধির ধাক্কায় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির দুজন সংসদ সদস্য আহত হয়ে আইসিইউতে ভর্তি আছেন। গতকাল বৃহস্পতিবার বিরোধীদের সঙ্গে এনডিএ জোটের সদস্যদের এই সংঘর্ষ চলার সময় রাহুলের ধাক্কায় তারা গুরুতর আহত হন। এ ব্যপারে রাহুল গান্ধির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আহত দুজন হলেন ওডিশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গি এবং উত্তর প্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন তারা।
হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট অজয় শুক্লা বলেছেন, ‘সারঙ্গির প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। তার কপালে গভীরভাবে কেটে গেছে। সেখান সেলাই দিতে হয়েছে। হাসপাতালে আনার সময় তার রক্তচাপ অনেক বেশি ছিল।’
মুকেশ রাজপুতের বিষয়ে চিকিৎসক অজয় শুক্লা বলেন, ‘রাজপুতের মাথায়ও আঘাত লেগেছে। এর পরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তবে হাসপাতালে আনার পর তার জ্ঞান ফিরে আসে। রাজপুতেরও রক্তচাপ বেশি ছিল। দুজনই আইসিইউতে রয়েছেন। আমরা তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল করার চেষ্টা করছি।’
জানা গেছে, ভারতে সাবেক মন্ত্রী বি আর আমবেদকারকে অবমাননার অভিযোগের পর এদিন পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধীদের সঙ্গে মুখোমুখি অবস্থানে যান এনডিএর সংসদ সদস্যরা। এতে প্রতাপ সারঙ্গি আহত হন। তাকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেছে বিজেপি। রাহুল গান্ধী এ অভিযোগ অস্বীকার করেছেন। এই হাতাহাতির সময় আহত হন মুকেশ রাজপুতও।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
