রাশিয়ার বিরুদ্ধে মার্কিন গ্লাইড বোমা ব্যবহারের দাবি ইউক্রেনের
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪
ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে আক্রমণের জন্য উচ্চমাত্রার নির্ভুল মার্কিন গ্লাইড বোমা ব্যবহার করেছে তারা। এছাড়া রাশিয়ার দখলে থাকা পূর্ব ইউক্রেনের খারকিভের কিছু অঞ্চল পুনরুদ্ধারের দাবিও করেছে ইউক্রেন।
ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশুক বৃহস্পতিবার রাতে এক ভিডিও প্রকাশ করেছেন। এতে ইউক্রেনীয় সেনাদের যুক্তরাষ্ট্রের সরবরাহ করা জিবিইউ-৩৯ বোমা ব্যবহার করতে দেখা যায়। শুক্রবার মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।
ভিডিওটিতে একাধিক বিস্ফোরণ এবং ঘটনাস্থলে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। সেই সঙ্গে ভিডিওতে কুরস্কে রুশ বাহিনীকেও আঘাত হানতে দেখা যায়।
দেরিতে হলেও ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সামরিক সহায়তা প্যাকেজ পেয়েছে কিয়েভ। এরপর এ মাস থেকেই হামলায় গতি পেয়েছে ইউক্রেন সেনারা। যার ফলে মাসের শুরুতেই রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্কে আক্রমণ শুরু করে তারা।
এমন পরিস্থিতিতে ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, পালটা-ড্রোন সরঞ্জাম, অ্যান্টি-আরমার মিসাইল এবং মোবাইল রকেট সিস্টেমসহ সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজও ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেনের স্বাধীনতা দিবসের আগে শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। ইউক্রেনের জনগণের প্রতি আমেরিকার অটুট সমর্থন প্রকাশ করেছেন তিনি।
এদিকে ইউক্রেনের তৃতীয় অ্যাসল্ট ব্রিগেড বৃহস্পতিবার জানিয়েছে, তাদের বাহিনী খারকিভ অঞ্চলের প্রায় দুই বর্গকিলোমিটার এলাকা আবারও নিজেদের দখলে নিয়েছে। ব্রিগেড কমান্ডার আন্দ্রি বিলেতস্কি বলেছেন, তারা রুশ সেনাদের ওপর আক্রমণ চালিয়ে তাদের দখলে থাকা একটি এলাকা ও কয়েকটি শক্তিশালী ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে।
তবে আক্রমণের সময় ও এলাকা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে রাশিয়ার কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাশিয়া গত মে মাসে খারকিভ আক্রমণ শুরু করেছিল। তবে ওই অঞ্চল পুরোপুরি নিয়ন্ত্রণের আগেই দোনেস্কে হামলা জোরদার করেছিল রুশ বাহিনী। আর রাশিয়ার খারকিভ দখলকে ইউক্রেনের হাতে সামরিক সহায়তা না থাকার লক্ষণ হিসাবে চিহ্নিত করেছিল পশ্চিমারা।
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- নিহত লিমন ও বৃষ্টিকে মরণোত্তর পিএইচডি ডিগ্রি
- ৭ বীরশ্রেষ্ঠের গলায় দড়ি
- পশ্চিমবঙ্গে কে হচ্ছেন মুখ্যমন্ত্রী?
- বিদ্যুতের দাম ইউনিটে দেড় টাকা বাড়ানোর প্রস্তাব
- কুমিল্লায় স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিয়ে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ
- আমাকে জোর করে হারানো হয়েছে: মমতা
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা রাশিয়ার
- পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা অর্জন, সরকার গঠন বিজেপির
- একদিনে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু ১৭
- সরকারি কর্মকর্তারা ‘২৫ বছর’ আতঙ্কে
- টিন সার্টিফিকেট ছাড়া মিলবে না যেসব সেবা
- ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলার’ হুমকি ট্রাম্পের
- পলাতক আসামি রন হক সিকদারের মৃত্যু
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
