রাজধানীসহ সারাদেশে দুদকের ছয় অভিযান
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০১৯
রাজধানীসহ সারাদেশের ছয় স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার এসব অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য।
দুদক কর্মকর্তা বলেন, মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের ইপিআই ইউনিটে গাড়ি মেরামতের ভুয়া ভাউচার দিয়ে টাকা আত্মসাতের অভিযোগ পাওয়ায় অভিযান চালানো হয়। অভিযানে দুদক টিম জানতে পারে- মেরামত ছাড়াই প্রতিটি গাড়িতে তিন হাজার ৬০০ থেকে তিনি হাজার ৮০০ টাকা বিল নেয়া হচ্ছে। যাচাই–বাছাই ছাড়াই দায়িত্বশীল কর্মকর্তারা ওই সব বিল পাস করে দিচ্ছেন। অভিযানে এই দুর্নীতির তথ্য বেরিয়ে এসেছে। প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক নুরজাহান পারভীনের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।
দুদক জানিয়েছে, অভিযান চালানোর সময় তারা প্রকল্পের চারটি গাড়ির তথ্য সংগ্রহ করে। তাতে দেখা যায়, প্রতিটি গাড়িতে মেরামত বাবদ নিয়মিতভাবে বিল করে টাকা তুলে নেয়া হচ্ছে। দলের পক্ষ থেকে ভাউচারে উল্লিখিত একটি ওয়ার্কশপে ফোন করে জানা যায়, ওই দোকানে কোনো গাড়িই মেরামত করা হয়নি। সার্বিক বিবেচনায় দুদকের দলটির কাছে প্রতীয়মান হয়েছে যে, ভুয়া ভাউচার তৈরি করে সরকারের অর্থ আত্মসাৎ করা হয়েছে। আর কর্মকর্তারা কোনো ধরনের যাচাই–বাছাই ছাড়াই বিল পাস করেছেন। এ বিষয়ে বিস্তারিত অনুসন্ধানের জন্য কমিশনে সুপারিশ করে প্রতিবেদন দেবে দুদকের অভিযান পরিচালনাকারী দলটি।

এদিকে নোয়াখালীর সোনাইমুড়ীতে অভিযান চালিয়েছে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়। সহকারী পরিচালক সুবেল আহমেদের নেতৃত্বে দুটি অভিযান চালানো হয়। দুদকের হটলাইনে অভিযোগ আসে, সোনাইমুড়ী উপজেলায় সোনাইমুড়ী জিসি, জমিদারহাট জিসি ভায়া কাশিপুর পর্যন্ত সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম হচ্ছে। সরেজমিনে দুদক দল দেখতে পায়, সড়কের দুই পাশে পর্যাপ্ত মাটি না দেয়ার কারণে সড়ক ভেঙে যাচ্ছে। কালভার্ট নির্মাণের কাজ শেষ না করে ফেলে রাখা হয়েছে এবং এর ওপরে কোনো পাটাতন না দেয়ায় জনগণের যাতায়াতের দুর্ভোগ হচ্ছে।
সোনাইমুড়ীর চাষীরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাজার হুনাফা খাতুন উচ্চবিদ্যালয় থেকে শাহারপুর প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে একই দল অভিযান চালায়। অভিযানে দেখা যায়, সড়কের দুই পাশে দেড় ফুট করে মাটি দেয়ার কথা থাকলেও মাটি না দিয়ে কাজ শেষ হয়েছে।
দুদকের দলটি দুটি সড়ক নির্মাণ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে। অনিয়মের বিষয়ে অনুসন্ধানের সুপারিশ করে কমিশনে প্রতিবেদন পাঠাবে দলটি।

অন্যদিকে, টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সড়ক মেরামতে ব্লক প্রতিস্থাপনে অনিয়মের অভিযোগে সেখানে অভিযান চালিয়েছে দুদক। দুদকে অভিযোগ আসে, নাগরপুর উপজেলার ভদ্রা থেকে ধুনাইল পর্যন্ত রাস্তায় সঠিকভাবে ব্লক প্রতিস্থাপনের কাজ না করায় এক মাসের মধ্যে সড়ক ভেঙে গেছে। অভিযোগ পেয়ে টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সরেজমিনে দেখা যায়, সড়ক মেরামতে অত্যন্ত নিম্নমানের ব্লক ব্যবহৃত হয়েছে। দলটি মেরামত সংক্রান্ত তথ্য সংগ্রহ করে। তথ্য বিশ্লেষণ করে কমিশনে বিস্তারিত প্রতিবেদন উপস্থাপন করবে অভিযানকারী দল।
এছাড়া পাবনা পাসপোর্ট অফিসে ভুল সংশোধন, ফরম জমা, ফিঙ্গার প্রিন্ট গ্রহণে অবৈধ অর্থ আদায় ও গ্রাহক হয়রানির অভিযোগে এবং পাবনা পৌরসভা কর্তৃক সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও বরাদ্দকৃত টাকা আত্মসাতের অভিযোগে পাবনা সমন্বিত জেলা কার্যালয় দুটি অভিযান চালায়।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
