রণপ্রস্তুতিতে ভারত-পাকিস্তান
প্রকাশিত: ৫ মে ২০২৫
ভারত-পাকিস্তান যুদ্ধ উত্তেজনার মধ্যে তুঙ্গে উঠেছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি দেওয়া এবং বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ঘটনা। গতকাল পাকিস্তানের সেনাপ্রধান ট্যাংকের ওপর উঠে যুদ্ধের হুমকি দিয়েছেন। পাশাপাশি পাকিস্তানের এক রাষ্ট্রদূত জানিয়েছেন, ভারত হামলা করা মাত্রই পাকিস্তান পরমাণু বোমা ছুড়ে জবাব দেওয়া শুরু করবে। অন্যদিকে ভারত নতুন করে চন্দ্রভাগা নদীর পানিপ্রবাহ বন্ধ করে দিয়েছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুদ্ধের বিষয়ে বিমানবাহিনী প্রধানের সঙ্গে শলাপরামর্শ করেছেন। সূত্র : রয়টার্স, বিবিসি, এনডিটিভি, জিও নিউজ, ডন, আল জাজিরা। প্রাপ্ত খবর অনুযায়ী, ভারতের হামলা মোকাবিলায় আকাশপথে নিজেদের প্রস্তুতির বার্তা দিয়েছে পাকিস্তান বিমান বাহিনী। একই সঙ্গে, গতকাল সেনাবাহিনীর পোশাক পরে ট্যাংকের ওপর দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির সেনাদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। তিনি তার বাহিনীকে যুদ্ধে অংশগ্রহণে উৎসাহিত করতে নানা বক্তব্য রাখেন। এ ছাড়া রাশিয়ান সম্প্রচার মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে মস্কোয় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা করে অথবা নয়াদিল্লি যদি পাকিস্তানের পানি সরবরাহ ব্যাহত করে, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দেবে। তিনি বলেন, ‘ইসলামাবাদে এমন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যা থেকে জানা যাচ্ছে, ভারত পাকিস্তানে সামরিক হামলার পরিকল্পনা করেছে। কিছু ফাঁস হওয়া নথি আমাদের হাতে এসেছে, যেগুলোতে পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় হামলার সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে। তাই আমরা বিশ্বাস করি, হামলা আসন্ন এবং এটি যে কোনো সময় ঘটতে পারে।’ তিনি সতর্ক করে বলেন, ‘ভারত যদি এমন কোনো পদক্ষেপ গ্রহণে ভুল করে- তাহলে পাকিস্তান তাদের সামরিক শক্তির সম্পূর্ণ ব্যবহার করবে, সেটি হোক প্রচলিত অস্ত্র কিংবা পারমাণবিক অস্ত্র। হামলা শুরু করা মাত্রই এগুলোর ব্যবহার হবে। আরেক খবরে বলা হয়, এবার চন্দ্রভাগা নদীর বাঁধ আটকে পানি বন্ধ করে দিয়েছে ভারত। জম্মু ও কাশ্মীর হয়ে সিন্ধু, চন্দ্রভাগা এবং বিতস্তার পানি পাকিস্তানের দিকে বয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, পেহেলগাম হামলার জেরে পাকিস্তানিমুখী পানি আটকানো হলো। এর সঙ্গে ভারতের পরিকল্পনায় আরও রয়েছে বিতস্তা নদীর ওপর কিশনগঙ্গা বঁাঁধও বন্ধ করে দেওয়া। নয়াদিল্লি থেকে পাওয়া খবর অনুযায়ী, ভারত উসকানিমূলক কথার দিকে না গেলেও ভিন্ন পথে অগ্রসর হচ্ছে। গতকাল যুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এয়ার চিফ মার্শাল এপি সিংহের সঙ্গে শলাপরামর্শ করেছেন। তবে এ বিষয়ে কোনো সরকারি বিবৃতি গণমাধ্যমে দেওয়া হয়নি। এদিকে ভারতের রাজস্থান রাজ্যের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের আধা সামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের এক সদস্যকে আটক করার খবর পাওয়া গেছে। এর আগে পাকিস্তানের আধা সামরিক বাহিনীও বিএসএফের এক জওয়ানকে গ্রেপ্তার করে। এর প্রায় দুই সপ্তাহ পর পাকিস্তান রেঞ্জার্সের সদস্যকে আটকের ঘটনা ঘটল। খবরে বলা হয়, ভারত বিএসএফ জওয়ানকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানালেও তাকে হস্তান্তর করেনি পাকিস্তান। একই ভাবে পাকিস্তানও আটক রেঞ্জার্স সদস্যকে ফেরত দেওয়ার দাবি জানালেও সাড়া দিচ্ছে না ভারত।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
