যৌথভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারত ও যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ৩১ জুলাই ২০২৫
ভারত ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বুধবার একটি শক্তিশালী নতুন আর্থ মনিটরিং রাডার স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। এটি পৃথিবীর ভূমি ও বরফ-পৃষ্ঠের সূক্ষ্ম পরিবর্তন শনাক্ত করতে পারবে এবং প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয় পূর্বাভাসে সহায়তা করবে।
নিসার (নাসা-ইসরো সিনথ্যাটিক অ্যাপারচার রাডার) নামের এ ট্রাক আকৃতির মহাকাশযানটি ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটে ইসরোর জিওসিংক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকল রকেটে চড়ে মহাকাশে পাড়ি জমায়।
বিজ্ঞানীদের কাছে অত্যন্ত প্রত্যাশিত এ মিশনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার নিদর্শন হিসেবে প্রশংসা পাচ্ছে।
নাসার আর্থ সায়েন্স বিভাগের পরিচালক ক্যারেন সেন্ট জার্মেইন সাংবাদিকদের বলেন, ‘আমাদের গ্রহের পৃষ্ঠে প্রতিনিয়ত অর্থবহ পরিবর্তন ঘটে। কিছু পরিবর্তন ধীরে ঘটে, কিছু হঠাৎ করে ঘটে। কিছু পরিবর্তন বড়, কিছু আবার সূক্ষ্ম। ভূপৃষ্ঠের উল্লম্ব গতিবিধির এক সেন্টিমিটার মতো ছোট পরিবর্তন শনাক্ত করতে সক্ষম নিসার।
এটি ভূমিকম্প, ভূমিধস, আগ্নেয়গিরি থেকে শুরু করে বাঁধ ও সেতুর মতো পুরনো অবকাঠামো পর্যন্ত প্রাকৃতিক ও মানবসৃষ্ট বিপর্যয়ের পূর্বাভাস দিতে সাহায্য করবে।’
সেন্ট জার্মেইন বলেন, ‘গ্রিনল্যান্ড, অ্যান্টার্কটিকাসহ আমরা ভূমির সংকোচন ও স্ফীত হওয়া, চলাচল, বিকৃতি এবং গ্লেশিয়ার ও বরফ গলার চিত্র দেখতে পারব। আমরা বনভূমির আগুনও দেখতে পারব।’
১২ মিটার চওড়া একটি ডিশ নিয়ে মহাকাশে যাওয়া নিসার পৃথিবী থেকে ৪৬৪ মাইল উচ্চতা থেকে প্রতি ১২ দিনে একবার পৃথিবীর প্রায় সব ভূমি ও বরফাঞ্চলের চিত্র ধারণ করবে।
কক্ষপথে ঘুরে বেড়ানোর সময় স্যাটেলাইটটি ক্রমাগত মাইক্রোওয়েভ সঙ্কেত পাঠাবে ও পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রতিফলিত সংকেত গ্রহণ করবে।
নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি ও ভারতের ইসরো যৌথভাবে এ প্রকল্পে কাজ করেছে। উভয় পক্ষ পৃথকভাবে স্যাটেলাইটটির বিভিন্ন অংশ তৈরি করে ও পরে ভারতের বেঙ্গালুরুতে ইসরোর স্যাটেলাইট ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং এস্টাবলিশমেন্টে একত্র করে পরীক্ষা চালায়।
এ প্রকল্পে নাসার খরচ প্রায় ১২০ কোটি ডলার আর ইসরোর খরচ হয়েছে প্রায় ৯ কোটি ডলার।
ভারতের মহাকাশ কর্মসূচি সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
২০১৪ সালে তারা মঙ্গলগ্রহের কক্ষপথে একটি স্যাটেলাইট স্থাপন করে এবং ২০২৩ সালে চাঁদে রোবট ও রোভার অবতরণ করে সফল হয়।
সম্প্রতি ভারতীয় বিমানবাহিনীর টেস্ট পাইলট শুভাংশু শুক্লা প্রথম ভারতীয় নাগরিক হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার কৃতিত্ব অর্জন করেন। তিনি দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে যান। এটি ভারতের নিজস্ব মহাকাশযান কর্মসূচির আওতায় ২০২৭ সালে পরিকল্পিত মানব মহাকাশ মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সূত্র : এএফপি
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
