যে ‘স্বাধীনতা’ আল্লাহর সেরা নেয়ামত
ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
আল্লাহ তাআলা কুরআনুল কারিমের সুরা-রাহমানে একাধিকবার এ প্রশ্ন রেখেছেন যে, তুমি তোমার প্রতিপালক আল্লাহর কোন কোন অবদানকে (নেয়ামতকে) অস্বীকার করবে? কেননা আল্লাহ তাআলা শুধুমাত্র মানুষের উপকারের জন্যই সমস্ত জগত সৃষ্টি করেছেন। আর মানুষকে সৃষ্টি করেছেন শুধু মহান আল্লাহর ইবাদত করার জন্য।
আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে বড় নেয়ামত ‘স্বাধীনতা’ দান করেছেন। কর্ম সম্পাদনের স্বাধীনতা দান করেছেন। কোনো ব্যক্তি যদি কারো পরাধীনও হয়, সে ব্যক্তিও তার শারীরিক অঙ্গ পতঙ্গের স্বাধীনতার মতো মহান নেয়ামত ভোগ করেন।
মানুষ আল্লাহর সেরা দান- হাত, পা, চোখ, জিহ্বা, ঠোঁট, কান ও নাকের মতো ইত্যাদি অঙ্গগুলোকে স্বাধীনভাবে ব্যবহারের সুযোগ পেয়েছেন। সুতরাং যারা এ সব অঙ্গগুলোকে মহান আল্লাহর নির্দেশ মোতাবেক কাজে লাগাবে, তারাই আল্লাহর কাছে সফলকাম হিসেবে সাব্যস্ত হবেন।
হাত ও পা দ্বারা সত্য ও ন্যায়ের পথা চলা, চোখকে ন্যয় ও সঠিক পথে পরিচালিত করা, ঠোঁট ও জিহ্বা দ্বারা আল্লাহর বিধানের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেয়াসহ প্রত্যেক অঙ্গগুলোর যথাযথ হক আদায় করা জরুরি।
দেখা, শোনা, ঘুম, হাটা-চলা, কথা বলা, শ্বাস-প্রশ্বাস গ্রহণের ইত্যাদি স্বাধীনতা প্রতিটি ব্যক্তির একান্তই নিজের। আর এ সবই মানুষের জন্য মহান প্রভুর অনেক বড় নেয়ামত।’ যার শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না।
এ কথা সবারই জানা যে, মানুষের এসব অঙ্গগুলো দ্বারা মহান আল্লাহর নেয়ামতরাজি গুণেও শেষ করতে পারবে না। এ কথা ঘোষণা দিয়ে মহান আল্লাহ বলেন-
‘যদি তুমি মহান আল্লাহর দেয়া নেয়ামতগুলো গণনা করার ইচ্ছা কর তবে তা কখনো গণনা করে শেষ করতে পারবে না।’ (সুরা ইবরাহিম : আয়াত ৩৪)
এভাবে আল্লাহ তাআলা মানুষকে অগণিত অসংখ্য নেয়ামত প্রকাশ্যে এবং গোপনে দান করছেন। এমন অনেক নেয়ামত রয়েছে, যে নেয়ামতের কথা মানুষ কল্পনাও করতে পারে না। যা রয়েছে অপ্রকাশ্য। সে ঘোষণাও আল্লাহ তাআলা দিয়েছেন এভাবে-
‘তোমরা কি দেখ না! নিশ্চয় আল্লাহ তোমাদের (উপকারের) জন্য আসমানসমূহে ও জমিনে যা কিছু আছে তা নিয়োজিত করেছেন। আর তোমাদের প্রতি তাঁর প্রকাশ্য ও গোপন নেয়ামতকে ব্যাপক করে দিয়েছেন। (অথচ) মানুষের মধ্যে কেউ কেউ আল্লাহ সম্পর্কে তর্ক করে, জ্ঞান, হেদায়েত ও আলোদানকারী কিতাব (কুরান) ছাড়া।’ (সুরা লোকমান : আয়াত ২০)
সুতরাং মানুষের উচিত শুধুমাত্র প্রকাশ্য শারীরিক বড় অঙ্গগুলোর শুকরিয়া আদায় করা। এ অঙ্গগুলো নিয়ে চিন্তা গবেষণা করে তার বিধান পালনে নিজেদের নিয়োজিত করা।
আল্লাহ তাআলার সেরাদান হাত-পা, চোখ, কান, নাক, জিহ্বা, ঠোঁটসহ প্রতিটি অঙ্গকে স্বাধীনভাবে ব্যবহারের যে নেয়ামত দান করেছেন, তার শুকরিয়া স্বরূপ আল্লাহর বিধান পালন ও ইবাদত বন্দেগিতে নিজেদের নিয়োজিত করা ঈমানের একান্ত দাবি। এ কারণেই আল্লাহ তাআলা সুরা যারিয়াতের ২০ ও ২১নং আয়াতে উল্লেখ করেছেন-
‘সুনিশ্চিত বিশ্বাসীদের জন্য জমিনে অনেক নিদর্শন রয়েছে। (এমনকি) তোমাদের নিজেদের মধ্যেও। তোমরা কি সেসব (নেয়ামত) দেখতে পাও না।’
আর এ কারণেই আল্লাহ তাআলা মানুষকে বার বার প্রশ্ন করেছেন-
সুতরাং (হে বান্দা!) তুমি তোমার প্রভুর কোন কোন নেয়ামতকে অস্বীকার করবে?
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে স্বাধীনতার মতো মহান নেয়ামত ভোগ করার পাশাপাশি কুরআন বিধি-বিধান স্বাধীনভাবে পালনের তাওফিক দান করুন। তাঁর সব নেয়ামতের শুকরিয়া আদায় করে পরকালীন জীবনের চূড়ান্ত সফলতা লাভের তাওফিক দান করুন। আমিন।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
