যে চার জিনিসকে আল্লাহ্ নিজ হাতে সৃষ্টি করেছেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
প্রশ্ন: আল্লাহ্ তাআলা আদম (আ.) কে তাঁর নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তার মাঝে নিজ রুহ থেকে ফুঁকে দিয়েছেন। আল্লাহ্ তাআলা অবশিষ্ট মাখুলক যেমন ফেরেশতা, জ্বিন ও অন্যান্য সৃষ্টিকেও কি নিজ হাতে সৃষ্টি করেছেন? তিনি এসব সৃষ্টিকুলের মধ্যেও কি নিজ রুহ থেকে ফুঁকে দিয়েছেন? নাকি এটি অন্যসব সৃষ্টি ব্যতীত আদম (আ.) এর বিশেষ বৈশিষ্ট্য ও একক মর্যাদা? আল্লাহ্ আপনাদেরকে উত্তম প্রতিদান দিন।
উত্তর:
এক: আল্লাহ্ তাআলা আদম (আ.) কে খাসভাবে নিজহাতে সৃষ্টি করেছেন যেমনটি তিনি জানিয়েছেন। আদম (আ.) ছাড়া অন্য কোন জীবকে তিনি নিজ হাতে সৃষ্টি করেননি। আল্লাহ্ তাআলা বলেন: “তিনি বললেন: হে ইবলীস! আমি স্বহস্তে যাকে সৃষ্টি করেছি, তাকে সেজদা করতে কিসে তোমাকে বাধা দিল? তুমি অহংকার করলে; নাকি আগে থেকেই তুমি অহংকারী ছিলে?” (সূরা সা'দ, আয়াত: ৭৫)
শাফায়াতের হাদিসে এসেছে: “আমি কিয়ামতের দিন সমগ্র মানব জাতির সরদার হবো। তোমরা কি জানো, আল্লাহ কিভাবে একই সমতলে পূর্ববর্তী ও পরবর্তী সকল মানুষকে একত্রিত করবেন? যেন একজন দর্শক তাদের সবাইকে দেখতে পায় এবং একজন আহ্বানকারীর আহ্বান সবার নিকট পৌঁছায়। সূর্য তাদের অতি নিকটে এসে যাবে। তখন কোন কোন মানুষ বলবে, তোমরা কি দেখছো না, তোমরা কী অবস্থায় আছো এবং কী পরিস্থিতির সম্মুখীন হয়েছো। তোমরা কি এমন ব্যক্তিকে খুঁজে বের করবে না, যিনি তোমাদের জন্য তোমাদের রবের নিকট সুপারিশ করবেন? তখন কিছু লোক বলবে, তোমাদের আদি পিতা আদম (আ.) আছেন। তখন সকলে তাঁর নিকট যাবে এবং বলবে, হে আদম! আপনি সমস্ত মানব জাতির পিতা। আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাঁর রূহ থেকে আপনার মধ্যে ফুঁকে দিয়েছেন। তিনি ফেরেশতাদেরকে নির্দেশ দেয়ায় তারা সকলে আপনাকে সিজদা করেছে। তিনি আপনাকে জান্নাতে বসবাস করতে দিয়েছেন। আপনি কি আমাদের জন্য আপনার রবের নিকট সুপারিশ করবেন না? আপনি কি দেখছেন না, আমরা কী অবস্থায় আছি এবং কী কষ্টের সম্মুখীন হয়েছি। তখন তিনি বলবেন, আমার রব আজ এমন রাগান্বিত হয়েছেন এর পূর্বে এমন রাগান্বিত হননি; আর পরেও এমন রাগান্বিত হবেন না। তিনি আমাকে বৃক্ষটি হতে নিষেধ করেছিলেন। কিন্তু আমি তাঁর অবাধ্য হয়েছি। আমার নফস! আমার নফস! তোমরা অন্য কারো কাছে যাও। তোমরা নূহের কাছে যাও।...”(সহিহ বুখারী (৩৩৪০) ও সহিহ মুসলিম (১৯৪))
ইমাম দারেমী (রহ.) বলেন: “আল্লাহ্ নিজ হাত দিয়ে স্পর্শ করে আদমকে সৃষ্টি করেছেন। তিনি ছাড়া অন্য কোন জীবকে তাঁর হস্তদ্বয় দিয়ে সৃষ্টি করেননি। এ কারণে আদম (আ.) কে বিশেষিত করেছেন, মর্যাদা দিয়েছেন এবং এটাকে উল্লেখ করে আদমকে সম্মানিত করেছেন।”(নাকযুদ দারিম আলাল মির্রিসি, পৃষ্ঠা-৬৪)
দারেমী, লালাকায়ি ও আজুর্রি এবং অন্যান্য আলেম সহিহ সনদে ইবনে উমর (রা.) থেকে উল্লেখ করেছেন যে, তিনি বলেন, “আল্লাহ্ চারটি জিনিসকে নিজ হাতে সৃষ্টি করেছেন: আরশ, কলম, আদন (জান্নাত) ও আদম (আ.)। এরপর অন্যসব সৃষ্টিকে লক্ষ্য করেন বলেন- হও; তখন তারা হয়ে যায়।”
দারেমী হাসান সনদে কিন্দা গোত্রের সর্দার সালেহ এর পিতা মায়সারা নামক তাবেয়ী থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন: “নিশ্চয় আল্লাহ্ তিনটি ছাড়া তার অন্য কোন সৃষ্টিকে স্পর্শ করেননি। তিনি আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন। তাওরাত নিজ হাতে লিখেছেন। জান্নাতে আদন নিজ হাতে লাগিয়েছেন।(নাকযুদ দারেমী, পৃষ্ঠা-৯৯) উক্ত গ্রন্থের মুহাক্কিক শাইখ মানসুর আস্সামরি ভূমিকাতে বলেন: “তিনি ছাড়াও অন্যান্য তাবেয়ীগণ থেকে যেমন- হাকীম বিন জাবের ও মুহাম্মদ বিন কাব আল-কুরাযি থেকে সহিহ সনদে এমন বর্ণনা আছে। আমি এ গ্রন্থের যে স্থানে আলোচ্য উক্তিটি রয়েছে সেখানে টীকাতে সেগুলো উল্লেখ করেছি।”
এই হল চারটি জিনিস যেগুলোকে আল্লাহ্ নিজ হাতে সৃষ্টি করেছেন: আরশ, কলম, আদন জান্নাত ও আদম (আ.)। আর অবশিষ্ট সকল সৃষ্টি “কুন” শব্দ দ্বারা সৃষ্টি হয়েছে।
দুই. আর-রুহ: আল্লাহ্ তাআলা আদম এবং আদমের সকল সন্তানের মাঝে রুহ ফুঁকে দিয়েছেন। এটি আল্লাহ্র সৃষ্টিকৃত 'রুহ'। এ রুহকে আল্লাহ্র দিকে সম্বন্ধিত করা হয়েছে সম্মান ও মর্যাদাসূচক হিসেবে। যেমনটি আল্লাহ্ আদমের ব্যাপারে বলেছেন: “অতঃপর যখন তাকে পরিপূর্ণ আকৃতি দান করব এবং তার মধ্যে আমার রূহ থেকে ফুঁকে দেব, তখন তোমরা তাকে সেজদা করবে।”(সূরা হিজর, আয়াত: ২৯)
আল্লাহ্ তাআলা ঈসা (আ.) এর ব্যাপারে বলেন: “মরিয়ম-তনয় ঈসা মসীহ কেবল আল্লাহ্র রাসূল এবং তাঁর বাণী; যা তিনি মরিয়মের কাছে পাঠিয়েছিলেন ও তাঁর পক্ষ থেকে রূহ।”(সূরা নিসা, আয়াত: ১৭১)
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
