‘যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি’: আরাঘচি
প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব ইরান দেয়নি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করেছেন।
রোববার (১৫ মার্চ) সিবিএস নিউজের ‘ফেস দ্য নেশন’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, ইরান কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করেনি এবং আলোচনার কোনো প্রস্তাবও দেয়নি।
এর আগে শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, তেহরান যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে আগ্রহী ছিল। কিন্তু শর্তগুলো ‘মনঃপূত’ না হওয়ায় তিনি তাতে রাজি হননি। ট্রাম্পের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরাগচি বলেন, ‘না, আমরা কখনোই যুদ্ধবিরতির অনুরোধ করিনি এবং এমনকি আমরা আলোচনার প্রস্তাবও দিইনি।’
তিনি আরও বলেন, মার্কিনিদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা কখনোই ভালো নয়। বর্তমান সংঘাতকে ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যুদ্ধ বলেও উল্লেখ করেন তিনি। আরাঘচির দাবি, এটি যুক্তরাষ্ট্রের ‘পছন্দের যুদ্ধ’। ইরান কেবল আত্মরক্ষার জন্য লড়াই করছে এবং যত দিন প্রয়োজন তত দিন তা চালিয়ে যাবে।
আরাঘচি বলেন, ‘তাদের (যুক্তরাষ্ট্র) সঙ্গে কথা বলার কোনো কারণ আমরা দেখি না। কারণ, আমরা যখন তাদের সঙ্গে আলোচনা করছিলাম, তখনই তারা আমাদের ওপর আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিল। আমেরিকানদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা কখনোই ভালো নয়।’
বর্তমান সংঘাতকে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত যুদ্ধ বলে অভিহিত করে তিনি বলেন, ‘এটি প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্রের “পছন্দের যুদ্ধ”। আমরা কেবল আমাদের আত্মরক্ষা করছি এবং যত দিন প্রয়োজন আমরা তা চালিয়ে যাব।’
তিনি দাবি করেন, ইরান বর্তমানে স্থিতিশীল এবং শক্তিশালী অবস্থায় আছে এবং এই যুদ্ধকে তাঁরা অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন না।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বাধার বিষয়ে আরাঘচি জানান, বেশ কিছু দেশ নিরাপদ যাতায়াতের জন্য ইরানের সঙ্গে যোগাযোগ করেছে। ইরান নির্দিষ্ট কিছু দেশের জাহাজের জন্য এই পথ খোলা রাখতে প্রস্তুত। তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ‘লুকাস’ নামের একটি ড্রোন তৈরি করেছে, যা দেখতে হুবহু ইরানের ‘শাহেদ’ ড্রোনের মতো। এই ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্র আরব দেশগুলোতে হামলা চালাচ্ছে যেন বিশ্ববাসী ইরানকে দায়ী করে।
সাক্ষাৎকারে আরাঘচি আবারও হুঁশিয়ারি দেন, যদি ইরানের জ্বালানি অবকাঠামো বা খারগ দ্বীপকে লক্ষ্যবস্তু করা হয়, তবে ইরানও এ অঞ্চলে মার্কিন কোম্পানিগুলোর স্বার্থে আঘাত হানবে। উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি এনবিসি নিউজকে বলেছিলেন, মার্কিন বাহিনী খারগ দ্বীপে ‘মজার ছলে’ আরও কয়েকবার হামলা চালাতে পারে।
যুদ্ধের ১৬তম দিনে আরাঘচির এই কঠোর অবস্থান এটিই ইঙ্গিত দিচ্ছে, ওয়াশিংটনের কোনো চাপের কাছে তেহরান মাথা নত করতে প্রস্তুত নয়। কূটনৈতিক পথে সমাধানের চেয়ে ইরান এখন দীর্ঘমেয়াদি আত্মরক্ষার পথেই অটল।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
