যুদ্ধজাহাজে বজ্রপাত ক্ষেপণাস্ত্র বসাচ্ছে চীন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
বিশ্ব পরাশক্তি হয়ে উঠতে প্রতিনিয়তই নতুন নতুন অস্ত্রের আধুনিকায়ন করে চলেছে চীন। এরই ধারাবাহিকতায় এবার যুদ্ধজাহাজগুলোতে বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ংকর অস্ত্র ইলেক্ট্রোম্যাগনেটিক পালস (ইএমপি) বা বজ্রপাত অস্ত্রের নয়া সংস্করণ ‘ইলেক্ট্রোম্যাগনেটিক রেলগান’ বসাচ্ছে বেইজিং।
দেশটির সেনাবাহিনী পিপল’স লিবারেশন আর্মি (পিএলএ) নিয়ন্ত্রিত এ অস্ত্র বসানোর কাজ প্রায় শেষের পথে। খুব শিগগিরই এগুলো কার্যকর হবে। এর মধ্যদিয়ে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন হতে যাচ্ছে চীনা নৌবাহিনী।
ভয়াবহ এ যুদ্ধপ্রযুক্তি সমুদ্রে দেশটির নৌ-সক্ষমতাই বদলে দেবে বলে মনে করা হচ্ছে। নতুন এ অস্ত্রের খবরে নড়ে বসেছে ওয়াশিংটনের অস্ত্র বিশেষজ্ঞরাও। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ‘গ্লোবাল টাইমস’ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। গত কয়েক বছর ধরে পরমাণু বোমার চেয়েও গণবিধ্বংসী ও আরও ভয়ংকর অস্ত্র তৈরির নেশায় মেতেছে বিশ্ব। নতুন এ ভয়াবহ অস্ত্রের নাম ইলেক্ট্রোম্যাগনেটিক পালস (ইএমপি) বা বজ্রপাত অস্ত্র।
লেজার রশ্মির মতো আলোর গতিতে লক্ষ্যে আঘাত হানে আর মুহূর্তেই পুরো একটি শহর ধুলোয় মিশিয়ে দিতে পারে। ইলেক্ট্রনের রশ্মি ছুড়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থেকে শুরু করে উন্নত কম্পিউটার ব্যবস্থা, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছু ধ্বংস করে দিতে সক্ষম এই অস্ত্র। প্রধানত প্রতিপক্ষের যুদ্ধজাহাজ, সাবমেরিন, যুদ্ধবিমান, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা, রাডারসহ সব ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস বা যন্ত্র অকেজো করে দেয়ার লক্ষ্যে তৈরি করা হচ্ছে এগুলো। এখন পর্যন্ত সামরিক পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং এশিয়ার উদীয়মান শক্তি চীন ও ভারত এই অস্ত্র তৈরি করতে সক্ষম হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে যুক্তরাজ্য। যুক্তরাষ্ট্রে প্রবল প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়া ও ইরানের হাতেও এই অস্ত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইলেক্ট্রোম্যাগনেটিক পালস (ইএমপি) হচ্ছে ইলেক্ট্রন ও চুম্বকীয় শক্তির বিস্ফোরণ ঘটিয়ে আলোক রশ্মির আঘাত। হলিউডের সায়েন্স ফিকশন সিনেমাগুলোতে বেশ আগে থেকেই এ ধরনের অস্ত্রের ব্যবহার দেখানো হচ্ছে। এ অস্ত্রই এখন নিজেদের সব যুদ্ধজাহাজে বসানো শুরু করেছে বেইজিং।
এটাকে ‘রেলগান প্রযুক্তি’ হিসেবে অভিহিত করেছে পিএলএ। এ প্রযুক্তিতে বিস্ফোরকের পরিবর্তে বিদ্যুৎ-চুম্বকীয় শক্তি ব্যবহার করা হচ্ছে। গ্লোবাল টাইমস জানায়, এক্ষেত্রে কাজের একেবারে শেষ পর্যায়ে রয়েছে পিএলএ। কোনো দেশের অনুকরণ ছাড়াই সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে কয়েক বছর ধরে গোপনে এর কাজ চলছে। সম্প্রতি গোপন একটি জায়গা থেকে এর প্রথম পরীক্ষা চালানো হয়। চলতি সপ্তাহেই ইন্টারনেটে তার ভিডিও ছড়িয়ে পড়ে।
এরপরই নড়েচড়ে বসে মার্কিন অস্ত্র বিশেষজ্ঞেরা। সমর বিশেষজ্ঞ ও ইউএস প্যাসিফিক কমান্ডের জয়েন্ট ইন্টেলিজেন্স সেন্টারের সাবেক পরিচালক কার্ল শুস্টার সিএনএনকে বলেন, ‘চীনা গণমাধ্যমের রিপোর্টটি যদি সত্য হয়, তাহলে নৌবাহিনীতে অস্ত্রটি পুরোপুরি কার্যকর হতে আর মাত্র এক থেকে দুই বছর লাগতে পারে।’ তিনি আরও বলেন, ‘হয়তো যেকোনো সময় তারা এর ঘোষণা দেবে।
যার মানে কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষা শুরু হয়ে গেছে। আর এর বাস্তবিক অবস্থার ওপর ভিত্তি করেই তারা এর পরীক্ষা চালাচ্ছে। এক বছরের মধ্যেই এগুলো মোতায়েন করা হতে পারে।’ শুস্টার বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, চীন বিদেশি অস্ত্র নকল করা থেকে বেরিয়ে আসছে এবং একেবারে নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র নকশা ও এর উৎপাদন করছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
