যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আট মাস ধরে চলা যুদ্ধে আরেক দফা সংঘাত এড়াতে মধ্যপ্রাচ্যের দেশগুলো কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে।
তবে যুদ্ধের স্থায়ী অবসান এবং ভবিষ্যতে নতুন হামলা ঠেকানোর নিশ্চয়তা ছাড়া কোনও সমঝোতায় যেতে রাজি নয় তেহরান।
একই সঙ্গে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের ওপর নিজেদের প্রভাবকে দর-কষাকষির গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান।
মঙ্গলবার চীন জানিয়েছে, উত্তেজনা প্রশমনে সহায়তা করতে শিগগিরই ওই অঞ্চলের সংশ্লিষ্ট দেশগুলোতে বিশেষ দূত পাঠাবে বেইজিং।
এর আগে সোমবার সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইরানের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। গত আগস্টে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করা এই তিন দেশ আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে।
তবে বিশ্লেষকদের মতে, ইরানের লক্ষ্য কেবল সাময়িক যুদ্ধবিরতি নয়; বরং এমন প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা, যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বারবার হামলা চালাতে না পারে।
‘দ্য ইরান পডকাস্ট’-এর উপস্থাপক নেগার মোর্তাজাভি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেন, ইরানের অগ্রাধিকার হলো যুদ্ধের স্থায়ী অবসান এবং ভবিষ্যতে হামলার পুনরাবৃত্তি ঠেকানোর মতো প্রতিরোধ নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রের প্রতি অনাস্থা
তেহরান যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং ভবিষ্যতে নতুন হামলা না চালানোর নিশ্চয়তা দাবি করছে। এর বিনিময়ে হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনরায় চালুর বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত ইরান। তবে চূড়ান্ত শান্তিচুক্তির আগে পারমাণবিক কর্মসূচিসহ আরও কিছু বিষয়ে ছাড় চায় ওয়াশিংটন।
ইরানের অনাস্থার পেছনে রয়েছে অতীতের অভিজ্ঞতা। গত ২৮ ফেব্রুয়ারি ওমানের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলার সময়ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। এর আগে ২০২৫ সালের জুনেও ইসরায়েলের শুরু করা ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র যোগ দিয়েছিল।
চলতি বছরের জুনে পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় হরমুজ প্রণালি খুলে দেওয়া, ইরানের বন্দরে মার্কিন অবরোধ প্রত্যাহার এবং পারমাণবিক আলোচনা শুরুর পথ তৈরিতে একটি সমঝোতা স্মারক হয়েছিল। কিন্তু দুই পক্ষের হামলা পুনরায় শুরু হলে সেই উদ্যোগ ভেস্তে যায়।
সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির গবেষক সিনা তুসি বলেন, আগের আলোচনা ও যুদ্ধবিরতি ইরানকে নতুন হামলা থেকে সুরক্ষা দিতে পারেনি। এ কারণে তেহরান এখন আরও কার্যকর ও দীর্ঘস্থায়ী নিশ্চয়তা চাইছে।
নির্বাচনও প্রভাব ফেলছে হিসাব-নিকাশে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন এবং ইসরায়েলের নির্বাচনও ইরানের কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারিত হবে। যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধি ও মূল্যস্ফীতির চাপ মার্কিন রাজনীতিতে অস্বস্তি বাড়িয়েছে।
রয়টার্স ও ইপসোসের এক জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধ পরিচালনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন মাত্র ৩৪ শতাংশ। কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতাও খুব সামান্য। নির্বাচনে দলটি খারাপ করলে যুদ্ধ পরিচালনায় ট্রাম্পের স্বাধীনতা আরও সীমিত হতে পারে।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনে পরাজিত হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলা পুনরায় শুরু করার উদ্যোগ জটিল হতে পারে। তবে বিরোধী নেতা ও সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট ক্ষমতায় এলেও ইরানের বিষয়ে ইসরায়েলের নীতি নমনীয় হবে- এমন নিশ্চয়তা নেই।
হরমুজ প্রণালিই ইরানের বড় হাতিয়ার
যুদ্ধের আগে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ফলে এ পথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ইরানের সক্ষমতা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলছে।
ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, অক্টোবরে হরমুজের আশপাশে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত সপ্তাহে ইরানের ট্যাংকারে হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা হামলার ঘটনায় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৭ ডলার ছাড়িয়ে যায়। যুদ্ধের আগে দাম ছিল প্রায় ৭২ ডলার।
বিশ্লেষক ক্রিস বিউচ্যাম্পের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী চাপের লড়াইয়ে ইরান অর্থনৈতিক ক্ষতিকে কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতায় চলমান উদ্যোগের লক্ষ্য আপাতত উত্তেজনা কমিয়ে স্থায়ী যুদ্ধবিরতির পথ তৈরি করা। তবে ইরানের দাবি, সাময়িক বিরতি নয়- নতুন হামলার আশঙ্কা দূর করে যুদ্ধের স্থায়ী অবসান নিশ্চিত করতে হবে। ওয়াশিংটনের প্রতি গভীর অনাস্থা এবং হরমুজ প্রণালিতে নিজেদের প্রভাব ধরে রাখার অবস্থান থেকে তেহরান এখনই সরে আসতে রাজি নয়। সূত্র: আল-জাজিরা
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
