মেসির কারণেই জনপ্রিয় হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের লিগ: স্ক্যালোনি
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৩
লিওনেল মেসির পায়ের জাদুতে মুগ্ধ সারা বিশ্ব। বিশ্বজয়ের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাবটিতে যোগ দিয়েই অসাধ্য সাধন করেছেন তিনি। সেই সঙ্গে বদলে গেছে ইন্টার মায়ামি। কোনো ইতিহাস বা ঐতিহ্য না থাকা ক্লাবটি এখন হয়ে উঠেছে ইতিহাস। প্রথমবারের মত ডেভিড বেকহামের দলকে নিয়ে গেছেন লিগস কাপের ফাইনালে। এমনকি মেসির জাদুর স্পর্শেই এ টুর্নামেন্টের শিরোপাও জিতে নেয় মিয়ামি। এর পর ইউএস ওপেন কাপের ফাইনালেও পৌঁছেছে মিয়ামি।
গত ডিসেম্বরেই যেন সব ‘খারাপ’ জিনিস জীবন থেকে চলে গেছে মেসির। ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতালেন। মায়ামিতে যোগ দিয়ে মাত্র ৭ ম্যাচে জিতলেন আরও একটি শিরোপা। যেটা কিনা ক্লাবটির ইতিহাসেরই প্রথম শিরোপা।
এদিকে যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামির জার্সিতে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। যেখানে তিনি গোল করেছেন ১১টি, দল জিতেছে সব ম্যাচ। তবে পরিসংখ্যান একপাশে রাখলেও, মেসিকে দেখে মনে হচ্ছে খেলাটা উপভোগ করছেন তিনি যেটা অনুপস্থিত ছিল পিএসজির জার্সিতে।
আরও পড়ুন: স্বামী চিনতে ভুল, আলবাকে জড়িয়ে ধরলেন মেসির স্ত্রী (ভিডিও)
এদিকে যুক্তরাষ্ট্রের মেসির যাত্রা নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী দলের কোচ লিওনেল স্ক্যালোনি। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে বিশ্বকাপ জয়ী কোচ লিওনেল স্ক্যালোনি বলেন, ‘যুক্তরাষ্ট্রে মেসি খুব ভালো আছে। আমি দেখতে পাচ্ছি সে সুখে আছে। সেখানে সে উজ্জীবিত, যা ভালো বিষয়। কারণ দিন শেষে তাকে ভালো থাকতে হবে। ভালো জায়গায় থাকতে হবে। তার পরিবারও আনন্দে আছে।’
লিওনেল মেসির কারণেই জনপ্রিয়তা পাচ্ছে মেজর লিগ সকার এমন মন্তব্য করেছেন স্ক্যালোনি। তিনি বলেন, ‘লিগে তার উপস্থিতি অবিশ্বাস্য যা তার সতীর্থ ও প্রতিপক্ষ উভয়কে অনুপ্রেরণা জোগায়। খেলার পাশাপাশি মেসি লিগ ও পুরো দেশের ফুটবলকে জনপ্রিয় করে তুলেছে। ইন্টার মায়ামির ম্যাচে দর্শক উপস্থিতি তার প্রমাণ।’
স্ক্যালোনি বলেন, ‘সবাই তাকে খেলতে দেখতে চায়। সে এর মধ্যে অনেক কিছু করেছে এবং আমি মনে করি খেলা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো অবস্থায় লিও আছে। বাকিটা তার ওপর নির্ভর করেছে।’
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
