মেক্সিকোর জেলে বন্দি ৩৯১ বাংলাদেশির ভাগ্যে কী ঘটবে?
নিউজ ডেক্স
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯
বিভিন্ন সময়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে মেক্সিকোতে আটক হচ্ছেন বাংলাদেশিরা। অবৈধ অনুপ্রবেশের দায়ে দেশটির জেলে বন্দিদের মধ্যে ৩৯১ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে গত বছরের মাঝামাঝি সময় মেক্সিকো থেকে বাংলাদেশকে চিঠি দেয়া হয়। কিন্তু এখনও এসব বাংলাদেশির নাগরিকত্ব যাচাইয়ের কাজ শুরু করতে পারেনি বাংলাদেশ। এসব তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।
সূত্র জানায়, ২০১৭ সালের ২০ জুন ৩৯১ বাংলাদেশিকে ফিরিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় মেক্সিকো। এরপর তাদের নাগরিকত্ব যাচাই করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্রেও একটি চিঠি দেয়া হয়। চিঠিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজে একজন প্রতিনিধি চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে সেই চিঠিটি ফেরত চেয়ে আবারও চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি বাতিল করার জন্য বলা হয়।
এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, এটি বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গে সম্পর্কিত একটি বিষয়। এদের নাগরিকত্ব যাচাইয়ে দ্রুত একটি প্রতিনিধি দল পাঠানো উচিত। কারণ, যারা বর্তমানে আটক রয়েছেন তারা প্রত্যেকেই মানব পাচারের শিকার। পররাষ্ট্র মন্ত্রণালয় যখন লিবিয়া থেকে বাংলাদেশিদের ফেরত নিয়ে এসেছে তখন কোনও ঝামেলা হয়নি। পুরো কাজটি পররাষ্ট্র মন্ত্রণালয় একা করে। সেখানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) সঙ্গে নেয়া হয়েছিল। মেক্সিকোর দায়িত্বটিতে আইওএমকে সংশ্লিষ্ট পক্ষ করার চিন্তা করা হয়েছিল। তাহলে কাউকে যেতে হবে না, আইওএমই সবাইকে নিয়ে আসবে। তবে সেটিও থামিয়ে দেয়া হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও সংশ্লিষ্ট কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।
জানা গেছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে কয়েকটি দেশ হয়ে মেক্সিকোয় আসেন বাংলাদেশিরা। কখনও কখনও ১০ থেকে ১২টি দেশ পার হওয়ার ঘটনা ঘটে। মানবপাচারের রুট হিসেবে প্রথমে বাংলাদেশ থেকে আকাশপথে দুবাই, ইস্তান্বুল অথবা তেহরান যান বাংলাদেশিরা। পরবর্তীতে সেখান থেকে ভেনেজুয়েলা, বলিভিয়া অথবা স্প্যানিশ গায়ানা হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করেন তারা।
আবার অনেক সময় ভেনেজুয়েলা, ব্রাজিল, গায়ানা ও বলিভিয়া থেকে দুর্গম পথে যাত্রা করে কলম্বিয়া, পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, এলসালভাদর, গুয়াতেমালা হয়ে মেক্সিকো পৌঁছিয়ে দেয়া হয় বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের।
পরবর্তীতে মেক্সিকো থেকে সুযোগ বুঝে সীমানা অতিক্রম করে স্বপ্নের দেশ যুক্তরাষ্ট্রে পৌঁছানো সম্ভব হয়। এ জন্য পথ প্রদর্শক হিসেবে দায়িত্বে থাকেন মানবপাচারকারী দালাল শ্রেণির লোকজন। খরচ হিসেবে জনপ্রতি ২৫ থেকে ৩০ হাজার ডলার পর্যন্ত নেয় পাচারকারী চক্র।
সংশ্লিষ্টরা বলছেন, পাচারকারীরা সাধারণত জনবহুল এলাকা এড়িয়ে মরুভূমি, পাহাড় কিংবা জঙ্গল পথ বেছে নেয়। কারণ, এসব স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি কম। তবে, দুর্গম এসব পথ পাড়ি দিতে গিয়ে অনেকেই মৃত্যুবরণ করেন। কেউ কেউ অসুস্থও হয়ে পড়েন।
মেক্সিকোর সীমান্ত এলাকায় মার্কিন সীমান্তরক্ষী বাহিনী ১৯৯০ সাল থেকে গত বছর পর্যন্ত এই ২৯ বছরে প্রায় ছয় হাজারেরও বেশি মরদেহ উদ্ধার করেন। তবে, এর মধ্যে কতজন বাংলাদেশি, তার সুনির্দিষ্ট কোনও তথ্য নেই।
ন্যাশনাল ইনস্টিটিউট অব মাইগ্রেশন, মেক্সিকো (আইএনএম) এবং ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন এজেন্সির তথ্য অনুযায়ী, ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই সাত বছরে অবৈধ অনুপ্রবেশের দায়ে যথাক্রমে ১৪৯, ১৬৭, ৩২৮, ৬৯০, ৬৪৮, ৬৯৭ ও ১২০ বাংলাদেশি আটক হন। তারা বর্তমানে মেক্সিকোর জেলে বন্দি।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, অবৈধভাবে বিদেশে পাড়ি জমানো মানুষগুলো আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের কবলে পড়ে হয়রানির শিকার হচ্ছেন, অনেক ক্ষেত্রে তারা মৃত্যুর মুখে পতিত হচ্ছেন- এটিই সবচেয়ে উদ্বেগের বিষয়।
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
