‘মৃত্যুফাঁদ’ গাজায় চলছে হত্যাযজ্ঞ
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৫
বছরের শুরুতেও থামেনি ইসরাইলের আগ্রাসন। একের পর এক হত্যাযজ্ঞ চালিয়েই যাচ্ছে তারা। ইসরাইলের টার্গেট ‘মৃত্যুফাঁদ’ গাজায় বাড়ছে লাশের সংখ্যা।
বৃহস্পতিবার ইসরাইলের একটি বিমান হামলায় গাজার দক্ষিণাঞ্চলের একটি শরণার্থী শিবিরে অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজার হামাস পরিচালিত পুলিশের প্রধান মাহমুদ সালাহ এবং তার সহকারী হুসাম শাহওয়ান রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় চিকিৎসকরা। বিবিসি।
খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় নিহতদের মধ্যে তিন শিশু এবং দুই নারীও ছিলেন। হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ হিসাবে নিন্দা জানিয়েছে।
তারা বলেছে, মাহমুদ সালাহ ও হুসাম শাহওয়ান তাদের মানবিক ও জাতীয় দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা এই ঘটনার রিপোর্টগুলো খতিয়ে দেখছে। আল-মাওয়াসি এলাকাটিকে ‘মানবিক অঞ্চল’ হিসাবে ঘোষণা করেছে ইসরাইলি বাহিনী। তবে বারবার হামলা চালিয়ে তারা অভিযোগ করেছে, ওই এলাকাগুলোতে শরণার্থী পরিবারগুলোর মধ্যে হামাসের সদস্যরা লুকিয়ে আছেন।
সম্প্রতি শীতল ও বৃষ্টির আবহাওয়া শরণার্থী শিবিরের পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলেছে। গত ২৪ ঘণ্টায় গাজা শহরের একটি উপশহর, উত্তরে জাবালিয়া ও মধ্য গাজার বুরেইজে ইসরাইলি বিমান হামলায় আরও প্রাণহানি ঘটেছে। বুরেইজ এলাকা থেকেই নতুন বছরের শুরুতে দক্ষিণ ইসরাইলের দিকে রকেট ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে ইসরাইলি সামরিক বাহিনী।
অন্যদিকে উসকানিমূলক সংবাদ সম্প্রচারের অভিযোগে আল জাজিরা টিভির সম্প্রচার সাময়িক স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। বুধবার ফিলিস্তিনি বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, উসকানিমূলক সংবাদ প্রচারের কারণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সাময়িকভাবে আল জাজিরা টেলিভিশনের সম্প্রচারসহ ভূখণ্ডে তাদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।
ওয়াফা আরও বলেছে, ফিলিস্তিনের সংস্কৃতি, স্বরাষ্ট্র এবং যোগাযোগ মন্ত্রীরা যৌথভাবে টিভি সম্প্রচার বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাবি, কাতার-ভিত্তিক এই চ্যানেলের সম্প্রচারের উপাদান প্রতারণামূলক এবং সংঘাতকে আরও উসকে দিচ্ছে।
আল জাজিরা বন্ধের এই আদেশে বলা হয়েছে যে, স্থগিতের সিদ্ধান্তটি অস্থায়ী তবে এটি কবে শেষ হবে সেটা জানানো হয়নি। গত সপ্তাহে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ইসরাইল-অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী উত্তেজনার সংবাদ কভারেজের জন্য আল জাজিরার সমালোচনা করেছিল।
এদিকে আল জাজিরা বুধবারের এই সিদ্ধান্তকে ‘অধিকৃত অঞ্চলে চলমান আগ্রাসনের খবর সংগ্রহ করা থেকে নিরুৎসাহিত করার একটি প্রচেষ্টা’ বলে নিন্দা করেছে। এছাড়া ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পশ্চিম তীরে সাংবাদিকদের স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ ও প্রচারের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
অবশ্য মনে করা হচ্ছে হামাস পরিচালিত অবরুদ্ধ গাজা ভ‚খণ্ডে আল জাজিরা স্থগিতের এই সিদ্ধান্ত কার্যকর হবে না। কারণ গাজা ফিলিস্তিনের অংশ হলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষ সেটা শাসন করে না।
আবার ফিলিস্তিনি কর্তৃপক্ষকে নিয়ন্ত্রণকারী দল ফাতাহ বলেছে, সম্প্রচারকারী এই সংস্থাটি আরবদের, বিশেষ করে ফিলিস্তিনিদের নিজেদের মাঝের বিভাজন প্রদর্শন করছে। ফাতাহ, ফিলিস্তিনিদের আল জাজিরাকে সহযোগিতা না করার জন্য উৎসাহিত করেছে।
এর আগে, গত বছরের সেপ্টেম্বরে ইসরাইলি সামরিক বাহিনী পশ্চিম তীরের রামাল্লায় আল জাজিরার অফিসে হামলা চালিয়ে এটি বন্ধের নির্দেশ দেয়। গত বছরের মে মাসে ইসরাইল একটি আদেশ জারি করে আল জাজিরাকে ইসরাইলি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ বিবেচনা করে নিজেদের দেশে চ্যানেলটির কার্যক্রম ও সম্প্রচার নিষিদ্ধ করে। পরে ইসরাইলি আদালতও সেই নিষেধাজ্ঞা বহাল রাখে।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
