মুত্তালিব বিশ্বাসকে সংবর্ধনা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৬ জুলাই ২০২৪
সাহিত্য একাডেমীর অনন্য আয়োজন
প্রবীণ সংগীত বিশারদ মুত্তালিব বিশ্বাসকে সংবর্ধনা জ্ঞাপনের মধ্য দিয়ে সাহিত্য একাডেমীর গত অনুষ্ঠানটি অর্জন করেছিল অনন্য এক বৈশিষ্ট্য। প্রায় নবতিপর এই সংগীত সাধক শোনান সংগীত জগতে তার দীর্ঘ পদচারণার কথা, শোনান সংগীত নিয়ে তার অতীত দিনের অভিজ্ঞতার কথা।
গত ২৮ জুন মাসের শেস শুক্রবারে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ‘সাহিত্য একাডেমি, নিউইয়র্ক’র নিয়মিত মাসিক সাহিত্য আসর। এবারের আসর দু'টি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বের আয়োজনে ছিল মুত্তালিব বিশ্বাসের সংবর্ধনা। দ্বিতীয় পর্বে ছিল একাডেমির নিয়মিত আয়োজন, স্বরচিত পাঠ, সাহিত্য আলোচনা, পাঠের জন্য বই বিতরণ ও বই আলোচনা।
মুত্তালিব বিশ্বাসের সংবর্ধনায় তাকে নিবেদন করে রবীন্দ্রনাথের ‘স্মরণ’ কবিতাটি আবৃত্তি করেন পারভীন সুলতানা। মুত্তালিব বিশ্বাসের পরিচিতি পাঠ করেন কবি বেনজির শিকদার। তাঁকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান, রাহাত কাজী শিউলি। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ ও সাপ্তাহিক আজকাল-এর প্রধান সম্পাদক ও লেখক মনজুর আহমদ। তাকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদউল্লাহ, মনজুর আহমদ, হাসান ফেরদৌস, মুহাম্মদ ফজলুর রহমান, আহমাদ মাযহার, কাজী আতীক, নীরা কাদরী, এ.বি.এম সালেহ উদ্দিন, সুমন শামসুদ্দিন, তমিজ উদদীন লোদী, আদনান সৈয়দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।
মুত্তালিব বিশ্বাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, মুত্তালিব বিশ্বাস হলো সূর্য, আমি তাঁর কাছে কুপির মতো। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে তাঁর গান শুনেছি। গান পরিবেশনের আগে তিনি গানের বৃত্তান্ত যেভাবে তুলে ধরেন, আমি বিস্মিত হই।
মনজুর আহমদ বলেন, মুত্তালিব বিশ্বাসের বই আমি পড়েছি, এবং আমার পত্রিকার জন্য তাঁকে দিয়ে লিখিয়েছি। তাঁর লেখার যে বিষয়টি আমার ভালো লাগে তা হলো, তাৎক্ষণিক তীব্র বিষয়টিও তিনি এমন ভাষায় লেখেন, এমন শব্দ ব্যবহার করেন, যেখানে কষাঘাত আছে, সমালোচনা আছে, কিন্তু যা পড়ে তিক্ততা তৈরি হয় না, খারাপ লাগে না। আমি অশীতিপর, পেছনের অনেক স্মৃতি মনে পড়ে না, ভুল হয়ে যায়। অথচ, মুত্তালিব বিশ্বাস অসাধারণ স্মৃতিধর ব্যক্তি, তিনি বিস্ময় আমার কাছে।
লেখক হাসান ফেরদৌস বলেন, জাতীয় সংগীতের স্বরলিপি করেছেন মুত্তালিব বিশ্বাস। ভালো মানুষের গুণ হলো তিনি বিনয়ী হোন, আর ভালো লেখক মানে তিনি অনুসন্ধিৎসু হোন। মুত্তালিব বিশ্বাসের দুটো বই পড়ে একটা জিনিস বুঝতে পেরেছি, তিনি অতি কঠিন, অতি শুকনো, অতি কট্টর বিষয়গুলোকে ভেঙে সহজভাবে বলতে পারেন। অর্থাৎ, বিষয়বস্তু আত্মস্থ করে তিনি লেখেন।
ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান বলেন, মুত্তালিব বিশ্বাস আমার অভিভাবক, নাকি বন্ধু, আজও আমি সেটি নিশ্চিত হতে পারি নি।
সংবর্ধনার জবাবে মুত্তালিব বিশ্বাস বলেন, সাহিত্য একাডেমিতে যারা আসে, পড়ে, তাদের পাঠ শুনে, লেখা পড়ে মুগ্ধ হই, আর ভাবি তারা এত শব্দ কোথায় পায়, এতো শব্দ তো আমি জানি না। আমি কেন ওদের মতো লিখতে পারি না। সাহিত্য একাডেমি একটি শিক্ষালয়, কিন্তু এখানে কেউ কারো শিক্ষক নয়, আবার সকলে সকলের শিক্ষক। নিজের অনুভূতি থেকে বলছি, যত দিন যাচ্ছে মনে হচ্ছে সাহারা মরুভূমির সমস্ত বালুর মধ্যে আমি একটা বালুকতা মাত্র। সারমর্ম হলো, আপনাদের এই প্রেরণা, প্রশংসা আমি মাথা পেতে নিলাম।
তিনি আরও বলেন,আমার আব্বা অর্থ সম্পদে বলীয়ান না হলেও আমাকে অমূল্য কিছু উপদেশ দিয়ে গেছেন। তিনি বলেছিলেন, জীবনে অন্যের চিঠি বিনা অনুমতিতে পড়বেনা, এমনকি সে চিঠি যদি পোস্ট কার্ডেও লেখা হয়। কখনো আড়ি পেতে অন্যের কথা শুনবে না। যা তুমি নিজে অর্জন করো নি এমন ধন উপভোগের কোনো অধিকার তোমার নেই। এমন অনেক উপদেশের মধ্যে কয়েকটি আপনাদের সাথে ভাগ করে নিলাম। তাঁর উপদেশগুলো আমি মেনেও চলেছি, কিন্তু আজ মানতে পারলাম না। সাহিত্য একাডেমিতে এতক্ষণ ধরে আপনারা যা বলেছেন আমি এগুলো করি নি, কিন্তু চুপচাপ বসে থেকে শুনতে হলো।
তিনি ‘যদি গোকুল চন্দ্র ব্রজে না এলো’ গানটির আংশিক খালি গলায় গেয়ে শোনান।
এবারের আসরে আবৃত্তি করেন মুমু আনসারী, এবং স্বরচিত পাঠে ছিলেন হুসাইন কবীর, কাউসার রোজী ও মণিকা চক্রবর্তী।
আসরে উপস্থিত ছিলেন ফেরদৌস সাজেদীন, আবেদীন কাদের, রেখা আহমেদ, হুসনে আরা, শামস আল মমীন, ফরিদা ইয়াসমিন, প্রতাপ দাস, ইব্রাহীম চৌধুরী খোকন, রাণু ফেরদৌস, হাসানুজ্জামান সাকী, নাসির শিকদার, সুরীত বড়ুয়া, আবু সাঈদ রতন, ধনঞ্জয় সাহা, মিনহাজ আহমেদ, সাদিয়া খন্দকার, সেমন্তী ওয়াহেদ, রিমি রুম্মান, মাসুম আহমেদ, মনিজা রহমান, এলি বড়ুয়া, জেবুন্নেসা জ্যোৎস্না, আকবর হায়দার কিরণ, রুপা খানম, তাহরীনা পারভীন প্রীতি, সীমু আফরোজা, হুমায়ুন কবির ঢালী, মাহফুজ আলম, বিশ্বাস করবী ফারহানা, বিশ্বাস কেতকী ফারহানা, ফ্লোরা, মিয়া এম আছকির, নাসিমা আক্তার, ওয়াহেদ হোসেন, শহীদ উদ্দীন, সবিতা দাস, এস.এম মোজাম্মেল হক, আবু রায়হান, আব্দুল কাইয়ুম, শফিক ইসলাম, পলি শাহীনা প্রমুখ।
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
