মাহবুব তালুকদারের কথা সত্য নয়: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৮
আসন্ন একাদশ সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ নেই বলে যে মন্তব্য নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার করেছেন, তা সত্য নয় বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।
তিনি বলেন, মাহবুব তালুকদার সত্য কথা বলেননি। নির্বাচন অনুষ্ঠানে সামগ্রিক পরিস্থিতি ভালো রয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় রাঙ্গামাটিতে নির্বাচন উপলক্ষে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময়ে সভাপতিত্বকালে সূচনা বক্তব্য রাখেন সিইসি। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এমন মন্তব্য করেন।
রাঙ্গামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট মিলনায়তনে এ মতবিনিময়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রামের ডিআইজি গোলাম ফারুক, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, বান্দরবান জেলা প্রশাসক দাউদ উল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের দেয়া প্রশ্নের জবাবে ইসি মাহবুব তালুকদার বলেন, আমি মোটেও মনে করি না নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে।
‘লেভেল প্লেয়িং ফিল্ড কথাটা এখন একটা অর্থহীন কথায় পর্যবসিত হয়েছে।’
তার এ মন্তব্যের পরিপ্রেক্ষিতে জানতে চাইলে নিজের ভিন্নমতের কথা জানান নুরুল হুদা। তিনি বলেন, সবাই নিজেদের মতো প্রচার চালাচ্ছেন। লেভেল প্লেয়িং ফিল্ডে অসুবিধা কোথায়?
এ সময় তিনি আরও বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে প্রস্তুত নির্বাচন কমিশন।
‘যে কোনো মূল্যে সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চাই আমরা। এ জন্য যা যা করা দরকার, কমিশন সবই করবে।’
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সবার আন্তরিকতা দরকার। এ জন্য নির্বাচনী ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের পাশাপাশি প্রার্থী, রাজনৈতিক নেতাকর্মীসহ সব মহলের সহায়তা আবশ্যক।
কোনো রাজনৈতিক ব্যক্তির অন্যায় প্রভাবে প্রভাবিত না হওয়ার জন্য নির্বাচনী কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দেন কেএম নুরুল হুদা।
তিনি বলেন, ৩০ ডিসেম্বরের নির্বাচন সমগ্র জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমে নতুন সংসদ, নতুন সরকার গঠন হবে। তাই রাষ্ট্র ও জাতির স্বার্থে যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে।
সমতলের মতো পাহাড়েও অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা ব্যক্ত করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, দেশের অন্যান্য এলাকার চেয়ে পার্বত্য চট্টগ্রাম এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আলাদা।
‘ভৌগোলিক অবস্থান, আয়তন, মানুষের জীবনধারা, রাজনৈতিক পরিবেশ, কৃষ্টি ও সংস্কৃতিতে পার্বত্য এলাকা সম্পূর্ণ ভিন্ন।’
‘তাই অঞ্চলটিকে আলাদাভাবে মূল্যায়ন করা হচ্ছে। এছাড়া পার্বত্য শান্তিচুক্তির মাধ্যমে এ এলাকার সার্বিক পরিস্থিতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। ফলে আগের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে পাহাড়ের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে,’ মন্তব্য সিইসির।
তিনি বলেন, নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এখানে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ।
এতে ৩০ ডিসেম্বর পার্বত্য এলাকার তিনটি সংসদীয় আসনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তিনি। সিইসি বলেন, তিনটি পার্বত্য সংসদীয় আসনে ১১ লাখের বেশি ভোটার। এখানকার কেন্দ্রগুলোকে দুর্গম ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি আমরা।
‘তারা যাতে নিজেদের পছন্দের প্রার্থীকে অবাধে ও শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সে জন্য নির্বাচনের দিন পর্যন্ত প্রতিটি এলাকায় প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক উপস্থিতি নিশ্চিত থাকবে।’
নুরুল হুদা বলেন, তিনটি পার্বত্য আসনের প্রত্যেক কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা হবে। ভোটারদের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনের দিন প্রত্যেক কেন্দ্রে সেনাবাহিনীর পর্যাপ্ত সদস্যের উপস্থিতি থাকবে।
‘পাশাপাশি প্রশাসনিক ও নির্বাচনী কর্মকর্তাসহ পুলিশ, বিজিবি, আনসার বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হবে। এছাড়া জনবল ও নির্বাচনী মালামাল আনা নেয়ার কাজে দুর্গম কেন্দ্রগুলোতে হেলিকপ্টার ব্যবহারে সেনাহিনীর সহায়তা চাওয়া হয়েছে।’
তিনি বলেন, সেনাবাহিনীর সহায়তা ছাড়া ওইসব দুর্গম কেন্দ্রে ভোটগ্রহণ সম্ভব হবে না।
কয়েক মাস আগে অনুষ্ঠিত জেলার নানিয়ারচর উপজেলা নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরলস প্রচেষ্টায় তা সম্ভব হয়েছে।
‘৩০ ডিসেম্বর তিনটি পার্বত্য সংসদীয় আসনেও সবার আন্তরিক ও নিরলস প্রচেষ্টায় সে রকম নির্বাচন উপহার চাই।’
সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। এবার ঝুঁকিপূর্ণ কোনো কেন্দ্রে কেউ ভোট ডাকাতির সুযোগ পাবে না। নির্বাচনের দিন মোবাইল নেটওয়ার্ক চালু থাকবে।
স্বাগত বক্তব্যে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সই হওয়া পার্বত্য শান্তিচুক্তির ফলে পাহাড়ে অনেক অভাব, অভিযোগ, অনুযোগ, সমস্যা দূর হয়েছে।
তিনি বলেন, পার্বত্য শান্তিচুক্তির ৭২ ধারার মধ্যে ৪৮টি বাস্তবায়িত হয়েছে। বর্তমানে পাহাড়ের পরিস্থিতি ভালো।
‘পরিস্থিতি স্বাভাবিক, নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেনাবাহিনী। এসব বিষয় ৩০ ডিসেম্বরের নির্বাচনে তিনটি পার্বত্য সংসদীয় আসনে বিরাট সহায়ক হবে।’
আব্দুল মান্নান বলেন, তিনটি পার্বত্য সংসদীয় আসনসহ চট্টগ্রাম বিভাগে ৩০ ডিসেম্বর সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন উপহার দিতে প্রস্তুত আমরা।
- সোসাইটির ভোটার সংখ্যা নিয়ে বাকবিতন্ডা
- যুক্তরাষ্ট্র আ.লীগ ও জাসদের প্রতিবাদ সভা
- জুলাই নিয়ে রাজনৈতিক বিভাজন
- আদালত কর্তৃক ট্রাম্পের জরিমানা ৫ মিলিয়ন ডলার
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- জ্যাকসন হাইটসে পবিত্র আশুরা পালিত
- আসেফ বারীর বিদায়ী অনুষ্ঠান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নতুন জীবন পেলেন রোনালদো
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর
- বাংলাদেশে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে পাশে থাকবে চীন: রাষ্ট্রদূত
- ১৮ অক্টোবর সোসাইটির নির্বাচন!
- যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বহালে অভিবাসীদের স্বস্তি
- শামসুল হক এখন ২ ভোটে পিছিয়ে
- ফুটবল নিয়ে স্বপ্ন দেখছেন আমেরিকানরা
- আজকাল ৯২৯তম সংখ্যা
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
