‘মাসিকের’ কারণে বাড়ির বাইরে, তারপর...
নিউজ ডেক্স
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯
নেপালের গ্রামগুলোতে মূল বাড়ির বাইরে ছোট কুঁড়েঘর দেখা যায়। কোনো রকমে শুধু অবস্থান নেওয়া যায় সেখানে। ঋতুমতী নারীদের জন্য বানানো হয় এসব কুঁড়েঘর। মাসিকের সময়ে নারীদের মূল বাড়িতে থাকতে দেওয়া হয় না। মাসিক শেষ না হওয়া পর্যন্ত তাঁদের থাকতে হয় ওই কুঁড়েঘরেই। মাসের এই সময়টায় বাড়ির বাইরে কুঁড়েঘরে থাকার সময়ে নেপালের এক নারী দুই ছেলে সন্তানসহ পুড়ে মারা গেছেন।
বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গত বুধবার এক নেপালি মাকে তাঁর দুই শিশু সন্তান সহ মৃত অবস্থায় পাওয়া গেছে। মাসিক হওয়ার কারণে প্রচণ্ড শীতের মধ্যে ওই নারীকে কুঁড়ে ঘরে থাকতে বাধ্য করা হয়েছিল। শীত থেকে বাঁচতে তিনি আগুন জ্বালিয়েছিলেন। নেপালের কর্মকর্তাদের ধারণা, আগুনের ধোঁয়ায় দুই ছেলেকে নিয়ে ঘুমের মধ্যেই শ্বাসরোধ হয়ে মারা গেছেন ওই মা।
নেপালে এভাবে মাসিকের সময়ে নারীদের বাড়ির বাইরে পাঠানোর নিষেধাজ্ঞা থাকলেও প্রত্যন্ত গ্রামাঞ্চলে এখনো এই কুসংস্কার চালু রয়েছে। এই প্রথাকে ‘চৌপাডি’ বলা হয়। ২০১৭ সালে এই প্রথা নিষিদ্ধ করা হয়।
চৌপাডির কারণে এবারই প্রথম এমন মৃত্যুর ঘটনা ঘটেনি। এর আগেও ওই সব কুঁড়েঘরে শ্বাসরোধ হয়ে আরও মৃত্যুর ঘটনা ঘটেছে। এক কিশোরী মাসিকের সময় এমন কুঁড়েঘরে থাকার সময়ে সাপের কামড়ে মারা যায়।
এই প্রাচীন প্রথার সঙ্গে হিন্দু ধর্মের সম্পৃক্ততা রয়েছে। মাসিকের সময় বা সন্তান জন্মদানের পরপর নারীদের ‘অশুদ্ধ’ হিসেবে বিবেচনা করা হয়। এই সময় নারীরা দুর্ভাগ্য বয়ে আনতে পারেন বলে মনে করা হয়। তাই মাসিকের সময় নারীদের কুঁড়েঘরে বা গোয়ালঘরে থাকতে বাধ্য করা হয়।
ওই সময়ে নারীদের পুরুষ ও গরু ছাগল স্পর্শ করাও নিষিদ্ধ। কিছু কিছু খাবারও খেতে দেওয়া হয় না। বাড়ির টয়লেট ব্যবহার ও কিছু ধোয়ার সুবিধা দেওয়া হয় না। গ্রামে দূরত্ব রেখে হাঁটাচলা করতে বলা হয়। কিশোরীরা স্কুলে যেতে পারে না। প্রচণ্ড শীতেও মেয়েদের বাড়ির বাইরে রাখা হয়। অনেক সময় ওই মেয়েদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনাও ঘটে।
সবশেষ মা এবং দুই সন্তানের মৃত্যুর ঘটনাটি ঘটেছে নেপালের বাজুরা জেলায়। জেলার প্রধান প্রশাসক চেতারাজ বারাল জানিয়েছেন, লাশের ময়নাতদন্ত হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনো নিশ্চিত তথ্য পায়নি। মরদেহ সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপিকে পুলিশ জানিয়েছে, কুঁড়েঘরে কম্বলের একাংশ পোড়া ছিল। আর মায়ের দুই পা সহ শরীর দগ্ধ ছিল। মায়ের সঙ্গে মারা যাওয়া দুই শিশুর একটির বয়স ১২ ও অপরটির ৯ বছর।
নেপালের আইন অনুসারে, কোনো নারীকে চৌপাডিতে বাধ্য করা হলে তিন মাসের কারাদণ্ড ও ২৭ ডলার অর্থদণ্ডের বিধান রয়েছে। অধিকারকর্মীরা আইনটির কঠোর প্রয়োগের দাবি জানিয়েছেন।
- এভারকেয়ারে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে মির্জা আব্বাস
- ১ কোটি ৬৪ লাখ টাকায় দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে আগুন, আহত দুই সেনা
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন ট্রাম্প
- তেলের দাম বাড়লে লাভবান হয় যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প
- আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো
- বেঁচে আছেন খামেনির স্ত্রী— ইরানি গণমাধ্যম
- বাগেরহাটে নিহত বেড়ে ১৪, নববধূকে নিয়ে ফেরা হলো না বরের
- প্রাণবন্ত সূচনা
- সৌদি আরব থেকে আসা খেজুর কোন জেলায় কত বরাদ্দ, দেখে নিন
- ‘তেলের দাম ২৪ হাজার টাকা হওয়ার জন্য প্রস্তুত থাকুন’
- নিজ দেশে বড় বিপদে নেতানিয়াহু
- পাকিস্তানকে গুঁড়িয়ে নতুন শুরু টাইগারদের
- ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতার নির্দেশ প্রধানমন্ত
- ইসফাহান ঘাঁটিতে বেশ কিছু বিমান ক্ষতিগ্রস্ত
- মনিকাকে গ্রেপ্তারের দাবি
- ইরানে ‘আঘাতের মতো আর কিছু নেই’, যুদ্ধ ‘শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প
- প্রত্যাশা ও চ্যালেঞ্জের সংসদ বসছে আজ
- ইরানে `সবচেয়ে তীব্রতম` দিন হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
- যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি কিমের বোনের
- বিবিসি বাংলার কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ চাইলেন ‘সমন্বয়ক’ মাহদী
- হরমুজ প্রণালিতে বাধা দেবে না ইরান তবে
- হাইপারসনিক ছাড়াও ৩ ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
- দুই শপথ ইস্যুতে উত্তপ্ত হবে সংসদ
- আই হ্যাভ অ্যা প্ল্যান: ট্রাম্প
- যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক চাপে ফেলে পিছু হটতে বাধ্য করব: ইরান
- ধ্বংসস্তুপের চিত্র প্রকাশ করলেই ধরে নিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা
- টাইমস স্কোয়ারে ‘সম্প্রীতির নববর্ষ’ উদযাপন ১১ এপ্রিল
- ছাত্রদলের ১১৮৮টি কমিটি বিলুপ্ত ঘোষণা
- মামদানির বাসার সামনে বোমা হামলা, গ্রেফতার ২
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
