গাজায় ইসরাইলি গণহত্যা
মার্কিন টিভির চাঞ্চল্যকর তথ্য
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৪
ইসরাইলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনুসে অবস্থিত স্কুলগুলোতে হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি বোমা, গোলা ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এমনই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন।
সম্প্রতি খান ইউনুসের স্কুলগুলোতে বোমা হামলার ভিডিওগুলো বিশ্লেষণ করে সিএনএন এ তথ্য দিয়েছে।
গাজায় ইসরাইলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে খান ইউনুসের স্কুলগুলোকে মূলত ফিলিস্তিনি শরণার্থীদের অস্থায়ী আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছে।
মঙ্গলবার ও বুধবার ইসরাইলি আগ্রাসনে সেখানে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত ও কয়েক ডজন আহত হয়েছেন।
এর আগেও সিএনএন গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি স্কুলে বোমাবর্ষণের ভিডিওগুলো পরীক্ষা করে জানিয়েছিল যে, এসব অপরাধযজ্ঞে যুক্তরাষ্ট্রের দেওয়া গোলাবারুদ ও বিস্ফোরকই ব্যবহার করা হয়েছে। ইসরাইলি নৃশংসতায় সেখানেও ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি হতাহত হন।
এদিকে বাইডেন প্রশাসন আরও অত্যধিক পরিমাণে বোমা বা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। গণমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্র সরকার ইসরাইলের কাছে এবার ৫০০ পাউন্ড বা ২২৭ কেজি ওজনের বোমা পাঠাচ্ছে। ইতোমধ্যেই এসব বোমা ইসরাইলে পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। আগামী কয়েক সপ্তাহর মধ্যে সেসব অধিকৃত ফিলিস্তিনে পৌঁছে যাবে।
কিছুদিন আগে ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে আল মায়াদিন টেলিভিশন জানিয়েছিল যে, বিপুল সমরাস্ত্র নিয়ে দশটি যুক্তরাষ্ট্রের পরিবহন বিমান অধিকৃত ফিলিস্তিনে অবতরণ করেছে।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র সরকার তেলআবিবে সামরিক সাহায্য ও রসদ পাঠাতে মোটেও বিলম্ব করেনি। আর তাই বিশ্ব-সমাজ ওয়াশিংটনকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যা বা জাতিগত নিধন-অভিযানের শরিক বলে দায়ী করছে।
ইসরাইল গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা ও পশ্চিম তীরে মজলুম ও প্রতিরক্ষাহীন ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। ইসরাইলি বর্বরতায় এ পর্যন্ত গাজায় ৩৮ হাজার ৩৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৮৮ হাজারেরও বেশি আহত বা পঙ্গু হয়েছেন।
১৯১৭ সালে উপনিবেশবাদী ব্রিটেনের ব্যালফোর নামক ঘোষণার আলোকে ইসরাইলের অস্তিত্ব গড়ে ওঠে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদের ফিলিস্তিনে এসে অভিবাসন করতে উৎসাহ যোগায়। পরে ১৯৪৮ সালে ইসরাইল তার অস্তিত্ব ঘোষণা করে। সেই থেকে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা এবং গোটা ফিলিস্তিনের ভূখন্ডগুলোকে দখলে নেওয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নে পদক্ষেপ নিয়ে যাচ্ছে।
এমন প্রেক্ষাপটে বিশ্বের মাত্র কয়েকটি দেশের সরকার ইরানের দাবির সঙ্গে সুর মিলিয়ে ইসরাইলি উপনিবেশবাদী শাসন বিলুপ্ত করার ও ইহুদিদের তাদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জোরালো দাবি জানিয়ে আসছে।
- আন্তর্জাতিক বাংলা বইমেলা ২২ মে উদ্বোধন
- সাংবাদিকদের মুক্তির দাবিতে র্যালি
- বিউটিফুল লেডিস ইউএসএ’র বর্ষবরণ
- সভাপতি সোলাইমান ও সম্পাদক বদিউল
- আয় ব্যয়ের হিসেব প্রকাশের প্রতিশ্রুতি
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বর্ষবরণে ঐক্যের বার্তা
- মশিউর ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও অনিক যুগ্ম সম্পাদক
- তারেক কূটনীতির উত্তাপে বরফ গলেনি মোদিদের
- ঢাকায় সংবাদ সম্মেলন
টরোন্টোতে ৪০তম ফোবানার ব্যাপক প্রস্তুতি - বাংলাদেশ সোসাইটির যৌথ সভা অনুষ্ঠিত
- মন্ত্রীর কাছে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি দাবি
- মমতা ব্যানার্জি এখন সাবেক মুখ্যমন্ত্রী
- হরমুজে জাহাজ চালকদের প্রতি ইরানের নতুন নির্দেশনা
- পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ে বাংলাদেশের সতর্কতা
- আজকাল ব্যস্থাপনা সম্পাদকের জন্মদিন পালিত
- আজকাল ৯২১
- শাপলা চত্বরের ঘটনায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল মণ্ডল
- ইরান ইস্যুতে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ, কী কথা হবে?
- পশ্চিমবঙ্গের মধ্যমগ্রামে গুলিতে নিহত শুভেন্দুর ঘনিষ্ঠ সহযোগী
- জুন মাসের মধ্যে ব্যারাকে ফিরবেন মাঠের সব সেনা সদস্য
- ইরানের শর্তই মানতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্র?
- ‘এই ধরনের প্রশ্ন করে মানুষকে কেন কষ্ট দেন?’
- মিসাইল হামলার ‘শঙ্কা’, ‘বাংলার জয়যাত্রা’র অবস্থান বদল
- সড়কে ভয়ংকর প্রক্সি বাহিনী
- হামে আক্রান্তদের মৃত্যু বাড়াচ্ছে নিউমোনিয়া!
- যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম ফের ঊর্ধ্বমুখী
- এনসিপিতে যোগ দিলেন নিজামীর ছেলে নাদিমুর রহমান
- ইরান নিয়ে ট্রাম্পের হুমকিতে রিপাবলিকানদের অস্বস্তি, ক্ষোভ
- ফের বিয়ে করলেন সেই সুবাহ, এবার পাত্র কে?
- ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত: ট্রাম্প
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৯০৪
- আজকাল ৮৯৮
- আজকাল ৯০১
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
