মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েলের গোয়েন্দা নজরদারি
প্রকাশিত: ৭ জুন ২০২৬
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ইরান ইস্যু নিয়ে ক্রমবর্ধমান মত পার্থক্যের মধ্যে ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা নিয়ে পেন্টাগনে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা আশঙ্কা করছেন যে, তারা নিজেরাই ইসরায়েলের নজরদারির লক্ষ্যবস্তু হতে পারেন।
শনিবার (৬ জুন) এনবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা (ডিআইএ) সম্প্রতি ইসরায়েলের কাউন্টার-ইন্টেলিজেন্স হুমকির স্তরকে সর্বোচ্চ পর্যায়ে, অর্থাৎ ঝুঁকিপূর্ণ স্তরে উন্নীত করেছে। বর্তমান ও একজন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইসরায়েল সফরে যাওয়ার সময় মার্কিন কর্মকর্তারা এখন বাড়তি সতর্কতা অবলম্বন করছেন। এর মধ্যে রয়েছে বার্নার ফোন (একবার ব্যবহারযোগ্য ফোন), সাময়িক কম্পিউটার এবং কঠোর যোগাযোগ নিয়মকানুন। বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তারা হোটেলের কক্ষ বা অন্যান্য ঝুঁকিপূর্ণ জায়গায় সংবেদনশীল আলোচনা এড়িয়ে চলছেন।
পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়ন
গত কয়েক সপ্তাহে ডিআইএ একটি সাত পৃষ্ঠার অভ্যন্তরীণ মূল্যায়ন নথি তৈরি করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েলের গুপ্তচরবৃত্তি ও প্রযুক্তিগত তথ্য সংগ্রহ সক্ষমতাকে ঝুঁকিপূর্ণ স্তরে বিবেচনা করা উচিত। ট্রাম্প প্রশাসনের ইরান নীতি নিয়ে অভ্যন্তরীণ সিদ্ধান্তের তথ্য জানার জন্য ইসরায়েল আগ্রাসী প্রচেষ্টা চালাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই নথিতে।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের প্রতিরক্ষা বিভাগের ভাইস প্রেসিডেন্ট এমিলি হার্ডিং বলেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোকে আমরা অত্যন্ত আগ্রাসী বলে মনে করি। আমরা কী করছি, সে সম্পর্কে তাদের গভীর আগ্রহ রয়েছে।
ইসরায়েল এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ওয়াশিংটনে নিযুক্ত ইসরায়েলের দূতাবাসের মুখপাত্র বলেছেন, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। ইসরায়েল মার্কিন কর্মকর্তাদের বা আমেরিকান কোনো প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ করে না। আমাদের গোয়েন্দা অভিযান শত্রুদের বিরুদ্ধে, মিত্রদের বিরুদ্ধে নয়।
হোয়াইট হাউসের এক কর্মকর্তাও প্রতিবেদনটিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
এই উদ্বেগ প্রকাশ পেয়েছে এমন এক সময়ে, যখন ইরান ইস্যুতে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। ট্রাম্প ইরানের সঙ্গে একটি বড় ধরনের চুক্তির চেষ্টা করছেন, অন্যদিকে নেতানিয়াহু তেহরানের ওপর আরও সামরিক চাপ প্রয়োগের পক্ষে জোর দিচ্ছেন। সম্প্রতি এক উত্তপ্ত ফোনালাপে ট্রাম্প নেতানিয়াহুকে পাগল বলে উল্লেখ করেছেন বলেও জানা গেছে।
মিত্র দেশগুলোর মধ্যে সীমিত গোয়েন্দা তৎপরতা অস্বাভাবিক নয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তবে বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ইসরায়েলের ক্ষেত্রে এটি সাধারণ সীমা ছাড়িয়ে গেছে।
সূত্র: এনবিসি নিউজ
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
