মানব বিবর্তনের নতুন তথ্য উন্মোচন!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১ জানুয়ারি ২০১৯
নতুন চমকপ্রদ বৈজ্ঞানিক তথ্যের উন্মোচনের বছর ছিলো ২০১৮ সাল। এমনকি মানব বিবর্তনের বেশকিছু তথ্য আবিষ্কৃত হয়েছিলো সে বছরই।
ছোট পায়ের কঙ্কাল অজানা এক প্রজাতি
ছোট পায়ের কঙ্কালটি হতে পারে অস্ট্রালোপিথেকাস প্রজাতির কঙ্কাল। এই প্রজাতির মধ্যে বেশকিছু মানুষের প্রজাতির বৈশিষ্ট্য পাওয়া যায়। প্রজাতিটি প্রায় দুই থেকে ৪ মিলিয়ন বছর পূর্বে আফ্রিকায় বসবাস করতো। জোহানেসবার্গের উইটওয়াটারস্র্যন্ড বিশ্ববিদ্যালয়ের রোনাল্ড ক্লার্ক এ কঙ্কালটি পেয়েছিলেন ১৯৯০ সালে, স্টার্ক ফন্টেইন গুহায়। এই নমুনা নিয়ে তিনি প্রায় ২০ বছর ধরে গবেষণা করেছেন। তবে এটির একটি বিশাল বিশ্লেষণ বের করতে পেরেছেন গত নভেম্বরে।
মূলত তার পাওয়া সেই ছোট পায়ের কঙ্কালটি ছিলো একজন বৃদ্ধার পায়ের কঙ্কাল। যিনি তার যৌবনকালে তার বাহুতে আঘাত পেয়েছিলেন। শুধু তাই নয় সেই বৃদ্ধাটি তার জীবনের বেশিরভাগ সময়ই নিরামিষ খেয়ে জীবন-যাপন করেছেন। ক্লার্কের দাবি ছিলো, ছোট পায়ের কঙ্কালটি কোনো পরিচিত অস্ট্রালোপিথেকাস প্রজাতির সাথে মিলে না। তিনি মনে করতেন এটি ছিলো একটি বিলুপ্ত প্রজাতির পায়ের কঙ্কাল। তার মতে এটি অস্ট্রালোপিথেকাস প্রমিথিউস প্রজাতির প্রাণীর পায়ের।
অস্ট্রালোপিথেকাস প্রমিথিউস নামটি প্রথম প্রস্তাব করা হয় ১৯৪০ সালে। তবে এই প্রজাতির তেমন কোনো নমুনা না পাওয়ায় নামটি তারপর থেকে আর তেমন ব্যবহার করা হতো না। এরপরেও অনেক নৃবিজ্ঞানী মনে করেন এতো জলদি এই বৈশিষ্ট্য দেখে এটিকে নতুন কোনো প্রজাতির বলা ঠিক না। তবে যদি হয়েও থাকে তার পরও অস্ট্রালোপিথেকাস প্রমিথিউস এই প্রজাতির জন্য একটি বৈধ নাম না। তবে এই অপূর্ণ কঙ্কালটি শেষমেষ গবেষণালব্ধ ফল দিতে পেরেছে।

এক মেয়ের অভিভাবকের ভিন্ন প্রজাতি
যখন ন্যানদারথ্যালস প্রজাতি ইউরোপ ঘুরে বেড়িয়েছে, তখন ডেনিসোভানসরা এশিয়া মহাদেশে মূলত ইন্দোনেশিয়ার দিকে ছিলো। শুধু তাই নয়, তারা পাপুয়া নিউ গিনির দিকেও ঘুরে বেড়াতো। তাদের ব্যাপার আমরা সামান্যই জানি। কারণ, তাদের সামান্য আর একটুকরা পাওয়া গিয়েছিলো। বেশিরভাগ অংশ জানা হয়েছিলো তাদের ডিএনএ বিশ্লেষণ করে। তবে একটা বিষয় পরিষ্কার এই ডেনিসোভান প্রজাতি ন্যানদারথ্যালস প্রজাতির সাথে শংকর বাচ্চা জন্ম দিয়েছে। গত আগষ্টে সাইবেরিয়ার ডেনিসোভা গুহায় একটি হাড়ের অংশ পাওয়া গিয়েছিলো। সেখানে প্রায় ৯০০০০ বছর আগে এক হোমিনিন এর অস্তিত্ব মিলেছে।
তবে এই হোমিনিন অন্যান্য হোমিনিনের মতো না। এটা ছিলো ন্যানদারথ্যালস ও ডেনিসোভার শংকর জাত। তার মা ছিলো ন্যানদারথ্যালস ও বাবা ছিলো ডেনিসোভা প্রজাতির। সে ছিলো শংকর হোমিনিনের প্রথম প্রজন্ম। তার নাম দেয়া হয়েছিলো 'ডেনি'। তবে শুধু ডেনিই এরকম একমাত্র শংকর না। এমনকি ৩৭০০০ বছর পুর্বে রোমানিয়ায় একজন মানুষের অস্তিত্ব পাওয়া গিয়েছিলো যার পূর্বপুরুষ ন্যানদারথ্যালস।

প্রাচীন মানব অনেক আগেই আফ্রিকা ছেড়েছিলো
১৯৯০ সালের দিকে বেশিরভাগ নৃবিজ্ঞানীরা মেনে নিয়েছিলেন যে, আমাদের মানব পুরো পুরুষেরা আফ্রিকায় প্রথম উদ্ভূত হয়। সেটিও বেশি সময় না, মাত্র কয়েকশো হাজার বছর পূর্বে। এরপর মানব জনসংখ্যা শুধুমাত্র সেই মহাদেশেই বাড়তে থাকে। মাত্র ৭০ হাজার বছর আগে এই জনসংখ্যা বিভিন্ন মহাদেশে ছড়িয়ে বাড়তে থাকে। তবে ২০১৮ সালে এসে এ তথ্যটি ভিত্তিহীন হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক আমাদের মানব প্রজাতি অর্থাৎ হোমো সেপিয়েন্স আফ্রিকা মহাদেশ এই প্রথম উদ্ভূত হয়।
ধারণা করা হয়, এটি হয়েছিলো পূর্ব আফ্রিকায়। বর্তমানে যেখানে ইথিওপিয়া অবস্থিত। সম্প্রতি প্রমাণিত হয়েছে আমাদের পূর্ব পুরুষেরা ৭০ হাজার বছরেরও আগে আফ্রিকা মহাদেশ ছাড়িয়ে বাইরেও পদচারণা করেছিলেন। ইসরাইলের দুইটি গুহা কাফযেহ ও স্খুল থেকে এই নিয়ে বেশ কিছু নমুনা প্রমাণ পাওয়া গেছে। এই তত্ত্ব অনুযায়ী সেখানে প্রায় এক লক্ষ বিশ হাজার বছর পূর্বে মানুষ বাস করতো। তবে এটাকে একটা ব্যর্থ অভিবাসন বলে বিজ্ঞানীরা ভাবতেন।
জানুয়ারিতে মিসলিয়া গুহার নিকটবর্তী স্থানে ১৭৭০০০ বছর পূর্বের মানুষের চোয়ালের হাড় পাওয়া গিয়েছে। অর্থ্যাৎ এই অঞ্চলে আমাদের ধারণার অনেক আগেই মানুষ বাস করতো। অন্য একটি গবেষণায় জানা গেছে যে, চীনে প্রায় এক লক্ষ বছর পূর্বে মানুষের অবস্থান ছিল। আর একদল বিজ্ঞানী সৌদি আরবের মরুভুমিতে ৮৫ হাজার বছর পূর্বের মানুষের আঙুলের হাড় পেয়েছে। তবে কিছু কিছু নমুনা অনুসারে সৌদি আরবে মানুষের বসতি ছিলো প্রায় এক লক্ষ নব্বই হাজার বছর পূর্বে। তবে এক লক্ষ নব্বই হাজার বছর পূর্বের তৃণমূলও করলে পাওয়া গেছে সেগুলো ন্যানদারথ্যালস এর নমুনা হতে পারে।
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- ট্রাম্পের আঙ্গিনায় ডেমোক্র্যাটদের বিজয়
- বিমানবন্দরে আইস পুলিশ মোতায়েন
- বাংলাদেশিদের ঈদের জামাতে মেয়র মামদানি
- ইরানকে আলোচনায় বাধ্য করার চেষ্টা
- দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ
- মার্কিন সেনাদের রুখতে ইরানের ১০ লাখ যোদ্ধা প্রস্তুত
- ডা. জুবাইদা রহমান প্রশংসিত
- সেন্ট্রাল পার্কে মুসলিম নারীকে হিজাব খুলে ধর্ষণচেষ্টা
- নিউ ইয়র্ক সিটিতে ন্যূনতম মজুরি ঘণ্টায় ৩০ ডলার!
- যুক্তরাষ্ট্রের ইতিহাসের বৃহত্তম বিক্ষোভ শনিবার
- ৫ লাখ নিউইর্য়কার মেডিকেইড সুবিধা হারাচ্ছেন
- নিউইয়র্ক স্টেট আইনসভা বাংলাদেশময়
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- ১/১১ কুশীলবরা গা ঢাকা দিচ্ছে
- নিউইয়র্ক সিটিতে ৮ হাজার কলেজ শিক্ষার্থীই হোমলেস
- আজকাল ৯১৫
- ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী
- সংসার ভেঙে গেল মৌসুমী হামিদের
- যুক্তরাষ্ট্রের গ্লোবাল সামিটে জুবাইদা রহমান
- ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
- শাসক বদলেছে, শোষণের ধারা বদলায়নি: শফিকুর রহমান
- নবীন ফ্যাশনের শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ‘ক্লোজড’
- জ্বালানি তেলের মজুত পর্যাপ্ত
- ট্রাম্পের শান্তি আলোচনার প্রস্তাবে দুশ্চিন্তায় ইসরায়েল
- টেনে তোলা হয়েছে বাস, বের হচ্ছে একের পর এক মরদেহ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
