মানবজাতির জন্য ‘মারাত্মক হুমকি’ খুনি রোবট!
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০১৯
কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নিয়ন্ত্রিত অস্ত্র বা খুনি রোবট নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিশ্বের নেতৃস্থানীয় বিজ্ঞানীরা। তারা বলছেন এসব রোবট বিভিন্ন কারনে আকস্মিকভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং নিরীহ মানুষকে হত্যা করতে পারে।
নীতিশাস্ত্রবিদরা মনে করছেন কোনও মানুষের মধ্যবর্তিতা ছাড়া স্বয়ংক্রিয় অস্ত্র বা রোবটকে মানুষ হত্যার ক্ষমতা দেয়াটা নৈতিক ভাবে অনুচিত।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি শুক্রবার জানায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভানসমেন্ট অফ সাইন্সের এক সভায় বিজ্ঞানী ও মানবাধিকার কর্মীরা এসব মন্তব্য করেন।
বিশ্বের বিজ্ঞানীদের সবচেয়ে বড় এই সম্মেলনে বলা হয়, খুনি রোবট ‘মানবজাতির জন্য ভয়ংকর এক হুমকি’ এবং এটি নিষিদ্ধ করা উচিৎ।
বিজ্ঞানী ও মানবাধিকার কর্মীরা সম্মেলনে জানান বারুদ ও পরমাণু অস্ত্রের পর যুদ্ধ কৌশলে ‘তৃতীয় বৈপ্লবিক পরিবর্তন’ এনেছে স্বয়ংক্রিয় অস্ত্র বা রোবট।
যুদ্ধে মাইনের ব্যবহার যেমন আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করা হয়েছে একই ভাবে রোবটের ব্যবহার নিসিদ্ধ করা উচিৎ বলে মনে করেন বিজ্ঞানী ও মানবাধিকার কর্মীরা।
হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডব্লিউসহ ৫০টি দেশের ৮৯টি সংস্থা খুনি রোবটেদের থামানোর জন্য ‘স্টপ কিলার রোবটস’ নামের একটি প্রচারণা শুরু করেছে। সংস্থাগুলোর জোটটি এই লক্ষ্যে সবাইকে আন্তর্জাতিক একটি চুক্তিতে সম্মত করার চেষ্টা চালাচ্ছে।
রোবটের বিষয়ে বিশ্বব্যাপী এই নিষেধাজ্ঞা জারী করার উদ্যোগের একজন নেতা হচ্ছেন এইচআরডব্লিউ’র ম্যারি ওয়্যারহ্যাম।
বিবিসিকে তিনি বলেন, ‘টার্মিনেটরের মতো হাঁটা চলা করা, কথা বলা রোবট পৃথিবী দখল করে ফেলবে আমরা সেটা বলছি না; আমরা উদ্বিগ্ন আরও তাৎক্ষণিক সমস্যা নিয়ে, যেটা হচ্ছে স্বয়ংক্রিয় গতানুগতিক অস্ত্র ব্যবস্থা।’
‘আস্তে আস্তে এগুলোর ব্যবহার বাড়ছে। ড্রোন এর সবচেয়ে সুস্পষ্ট উদাহরণ। কিন্তু এমন সামরিক উড়োজাহাজও রয়েছে যেগুলো নিজে নিজে উড্ডয়ন করতে, উড়তে এবং অবতরণ করতে পারে; নড়াচড়া লক্ষ্য করতে পারে এমন রোবট সৈন্য রয়েছে,’ যোগ করেন ওয়্যারহ্যাম।
ক্লিয়ারপাথ রোবটিক্সের প্রধান প্রযুক্তি কর্মকর্তা রায়ান গ্যারিপাই রোবট নিষিদ্ধ করার এই প্রস্তাব সমর্থন করেন। তার প্রতিষ্ঠান মিলিটারির জন্য সরঞ্জাম তৈরি করে, কিন্তু তারা যুদ্ধের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহারের বিপক্ষে। এধরনের যন্ত্র তারা তৈরি না করার ঘোষণা দিয়েছে।
‘এরা ভুল করলে কী ধরনের ভুল করবে সেটা অনুমান করার উপায় নেই,’ বিবিসিকে বলেন তিনি।
‘আমরা এত উন্নতি করেছি কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা এখনও ছবি শনাক্ত করার ভিতরেই সীমাবদ্ধ। এটা ভাল হলেও যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি বিচার করে কাউকে হত্যা করার সিদ্ধান্ত নেয়ার উপযুক্ত নয়,’ বলেন তিনি।
নিউ ইয়র্কের নিউ স্কুলের পিটার আসারো বলেন, স্বয়ংক্রিয় অস্ত্র বেআইনি ভাবে কাউকে হত্যা করলে তার জন্য দায়ী কে হবে সেটা নিয়ে ভাবতে হবে। তিনি মনে করেন এমন ঘটনা ঘটলে এসব অস্ত্রের নির্মাতাদেরকেই এসব হত্যাকাণ্ডের জন্য দায়ী করতে হবে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
