‘মরার আগে ব্রিজটা দেখার বড়ই স্বাধ আছিলো’
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯
‘বাজান আর কত অপেক্ষা? জমি জিরাত দিলাম বিনা পয়সায়, জমির উপর রাস্তার জন্য বালু ফালাইলো, ব্রিজের পিলারও বানাইলো, ব্রিজতো বানাইলো না। বয়সতো কম হইলো না। একশত পার হয়েছে। এখন পরপারে যাবার পালা। মরার আগে বালু নদের উপর ব্রিজটা দেখে যাওয়ার বড়ই স্বাধ আছিলো গো বাজান। মনে হয় তা আর পূরণ হবে না।’ মনের ক্ষোভে কথাগুলো বলছিলেন খামারপাড়া এলাকার আব্দুর রহমান ভুইয়া।
বালুরপাড় এলাকার হাফিজ উদ্দিন বলেন, বালু নদের ব্রিজ নিয়ে এখন ভানু-মতির খেল শুরু হয়েছে। নারায়ণগঞ্জ বলে ব্রিজ ঢাকা করবে, ঢাকা বলে নারায়ণগঞ্জ করবে সেতুর কাজ। এভাবেই চলে গেল ১৬ টি বছর। কার কোন অদৃশ্য ইশারায় বন্ধ হয়ে আছে বালু নদের ব্রিজের কাজ তা স্থানীয় এলাকাবাসীরা জানতে চান।
বালু নদের ওপর স্বপ্নের সেতু নির্মাণ হবে এ আশায় বুক বেঁধে আছে স্থানীয় বাসিন্দারা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ১৬ বছরের বেশি সময় ধরে অপেক্ষার প্রহর গুনছেন তারা।
এ সেতু হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫ নম্বর ওয়ার্ডের বালুরপাড়, ইদারকান্দি, ফকিরখালীসহ ১৫টি গ্রাম ও রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের যোগাযোগ সহজ হবে। আর সেতুটির নির্মাণ কাজ শেষ করতে দায়িত্ব এড়িয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা যায়, প্রস্তাবিত রামপুরা-কায়েতপাড়া সড়কের বালু নদে সেতুর অনুমোদন হয় ২০০১ সালে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (নারায়ণগঞ্জ এলজিইডি) অধীনে এ সেতুর নির্মাণ কাজও শুরু হয়েছিল ২০০৩ সালে।
পরবর্তীতে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে এক বছরের মধ্যে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার দায়িত্ব দেয়া হয় একটি ঠিকাদার কোম্পানিকে। পরবর্তীতে একবার বরাদ্দও দেয়া হয়েছিল।
এতে সেতুটির ২টি স্প্যান নির্মাণ করে ওই ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে অজ্ঞাত কারণে হঠাৎ সেতুর নির্মাণ কাজ বন্ধ করে দেয় জাহিদ নামে ওই ঠিকাদার। আরও জানা যায়, নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ায় সেতুর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে নতুন করেও বরাদ্দ দেয়া হয়েছিল।
সেতুটির বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবদুস সাত্তার বলেন, বালু নদের ওপর নির্মাণ কাজ থেমে থাকা সেতুটির দায়িত্ব বর্তমানে সড়ক বিভাগের কাছে নেই। বর্তমানে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করার বিষয় নিয়ে নানা প্রশ্ন উঠছে।
নারায়ণগঞ্জ সড়ক বিভাগ বলছে কায়েতপাড়ায় বালু নদের ওপর সেতুটির কাজ শেষ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয় (নারায়ণগঞ্জ-এলজিইডি)। আর নারায়ণগঞ্জ এলজিইডি বলছে ওই সেতুটির কাজ তারা এখন করবে না। এটির দায়িত্ব বর্তমানে ঢাকা এলজিইডির অধীনেই সম্পন্ন হবে।
তবে ঢাকা জেলা এলজিইডি বলছে খিলগাঁও থানা এলাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বলে, সেতুটিতে তাদের করার কোনো এখতিয়ার নেই। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে, যেহেতু সেতুটি আগেই নির্মাণ শুরু করেছে কোনো কর্তৃপক্ষ সেহেতু সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্পের আওতায় এটি আনা সম্ভব নয়। সেতুটির কাজ শুরু না হলে এটির বিষয়ে উন্নয়ন প্রকল্পে প্রস্তাব পাঠানো যেত।
প্রকৃতপক্ষে এ সেতুর বিষয়ে সংশ্লিষ্টকোনো কর্তৃপক্ষই যেন দায়িত্ব নিতে চাইছেন না। তাই ভুক্তভোগীদের আশার আলো যেন দ্রুত নিভে যাচ্ছে। নারায়ণগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সেলিম সরকার বলেন, কাজ বন্ধ থাকা বালু নদের ওই সেতুটি আমাদের করার কথা জানতে পেরে খোঁজ নিয়েছি। পরে জানা গেছে এটি এখন নারায়ণগঞ্জ এলজিইডি করবে না। এটি হয়তো ঢাকা জেলা এলজিইডি করবে।
ঢাকা জেলা এলজিইডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মো. মোশারফ হোসেন বলেন, বালু নদের ওপর সেতুটি নির্মাণ কাজ শুরু করা বিষয়ে ঢাকা জেলা এলজিইডি দায়িত্ব নিতে পারবে না। এর কারণ সেতুটির একপাশে রূপগঞ্জ ও আরেক পাশে ডিএসসিসির ৭৫ নম্বর ওয়ার্ড।
বালু নদের ওপর সেতুটি নির্মাণ কাজ শেষ হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৭৫ নম্বর ওয়ার্ড ও রূপগঞ্জের বাসিন্দারা সহজে নগরীতে যেতে পারবে। পাশাপাশি সেতুকেন্দ্রিক সড়কবিহীন গ্রামেও পরিকল্পিত রাস্তা নির্মাণ হবে।
রূপগঞ্জ ও ঢাকার সঙ্গে যোগাযোগ শুরু হলে প্রত্যন্ত ওই ১৫ গ্রামেও অভ্যন্তরীণ পরিকল্পিত সড়ক নির্মাণ হতো। এতে করে রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নবাসী ও নাসিরাবাদবাসীরা ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে ঢাকার রামপুরায় যেতে পারবেন।
অথচ অজ্ঞাত কারণে সেতুটির নির্মাণ কাজ আজও বন্ধ রয়েছে। পাশাপাশি বনশ্রী থেকে খিলগাঁওয়ের কায়েতপাড়া হয়ে রূপগঞ্জ সংযোগ সড়কের প্রায় ৫ কিলোমিটার সড়ক এখনও অনির্মিতই রয়ে গেছে।
গত ৮-১০ বছর আগে ফসলি জমির ওপর দিয়ে প্রায় ২ কিলোমিটার মাটি ফেলে রাস্তা দৃশ্যমান করা হয়েছে। এ সড়কটিতে ২টি কালভার্ট নির্মাণ করা হলেও হঠাৎ রাস্তার কাজও বন্ধ হয়ে যায়।
সেতু সংলগ্ন বালুরপাড় গ্রামের বাসিন্দা ইকবাল দেওয়ান বলেন, আমরা এখনও নড়াই নদের মাধ্যমে নাসিরাবাদ থেকে বিচ্ছিন্ন ১৫টি গ্রামের মানুষ। বালু নদের এ সেতুটিই আমাদের স্বপ্ন।
এ সেতুটি হলে ১৫ গ্রামেও রাস্তা হয়ে যেত। আমরা এখনও নৌকায় চলি। সহজ যাতায়াত ব্যবস্থা না থাকায় নগরীর প্রাণকেন্দ্রের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
