মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৪
পাল্টা হামলা নিয়ে ইরানের হুঁশিয়ারি
ইসরাইলে ইরানের ব্যাপক হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। মধ্যপ্রাচ্য নিয়ে উদ্বেগ জানিয়ে জরুরি বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরাইল লেবাননে পেজার বিস্ফোরণ থেকে শুরু করে বিমান হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, বাইডেন প্রশাসন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে বিশ্বকে নিয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের পাল্টা হামলা এখন সময়ের ব্যাপার মাত্র বলে ইসরাইলের সংশ্লিষ্টরা হুঁশিয়ারি দিয়েছেন।
ইসরাইলের অভ্যন্তরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই জরুরি ভিত্তিতে বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় নিউইয়র্কের জাতিসংঘের সদর দপ্তরে বৈঠকটি হয়। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, নিরাপত্তা পরিষদকে লেখা চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানান, ইসরাইলকে ধ্বংস করার চেষ্টা করছে ইরান। এই অভিযোগ তুলে ইরানের নিন্দা এবং দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি। তবে ইরানের দাবি, গাজা উপত্যকায় ও লেবাননে ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিশোধ এবং হামাস, হিজবুল্লাহ ও আইআরজিসির নেতাদের গুপ্তহত্যার জবাবে তারা ইসরাইলে এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইসরাইল পাল্টা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত না নিলে তাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শেষ হয়েছে বলে জানিয়েছে ইরান। কিন্তু তেল আবিব যদি পাল্টা হামলা চালায় তাহলে তার জবাব আরও কড়াভাবে দিতে প্রস্তুত রয়েছে বলেও জানিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার সকালে এক্সের এক পোস্টে এ কথা জানান। তিনি বলেছেন, ইসরাইলি সরকার আরও প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত না নিলে আমাদের পদক্ষেপ শেষ। তবে পরিস্থিতি অনুযায়ী আমাদের প্রতিক্রিয়া আরও শক্তিশালী এবং ভয়াবহ হবে।
এ খবর দিয়ে বার্তা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতে ইসরাইলকে লক্ষ্য করে ১৮০টির বেশি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইরান। এর বিপরীতে তেহরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরাইল। অবশ্য ইসরাইলের কড়া বার্তার পর ইরানও ইসরাইলকে লক্ষ্য করে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছে। ইসরাইল এবং যুক্তরাষ্ট্র তেহরানের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দেয়ায় মধ্যপ্রাচ্যে বিস্তৃত যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছে। মূলত এই অবস্থা এড়াতে আপাতত ইসরাইলে আর কোনো হামলা না করার কথা জানিয়েছে তেহরান। এদিকে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও এখনও হিজবুল্লাহ-ইসরাইলের মধ্যে তুমুল লড়াই অব্যাহত রয়েছে।
মঙ্গলবার রাতে ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন,‘ইরান হামলা চালিয়ে একটি বড় ভুল করেছে- এর জন্য তারা মাশুল দেবে’। জবাবে ইরানও কড়া হুঁশিয়ারি দিয়েছে। দেশটির সামরিক বাহিনীর জয়েন্ট চিফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ইসরাইল পাল্টা হামলা চালায় তাহলে তাদের প্রতিটি স্থাপনাকে টার্গেট করবে তেহরান। উল্লেখ্য, হিজবুল্লাহ, হামাসের প্রধান ও ইরানের বিপ্লবী গার্ডের এক কমান্ডারকে হত্যার প্রতিশোধ স্বরুপ ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এরপর দুদেশের উত্তপ্ত বাক্য বিনিময়ে সেখানে পূর্ণাঙ্গ যুদ্ধের ইঙ্গিত বহন করছে বলে ধারণা বিশ্লেষকদের।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
