ভোটার ধরতে করছাড় মন্ত্র মোদির
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯
ভারতের লোকসভা নির্বাচন দরজায় কড়া নাড়ছে। মাস চারেক পরেই ভোট। ইতিমধ্যে ভোট ব্যাংক দখলে মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। ভোটারদের বশে আনতে আদাজল খেয়ে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জনগণের আস্থা অর্জনে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিুবিত্ত- সব শ্রেণীকে খুশি করার চেষ্টায় মরিয়া তিনি।
গত সপ্তাহে উচ্চবর্ণের লোকদের জন্য ১০ শতাংশ কোটা পাস করিয়েছেন পার্লামেন্টে। এবার মধ্যবিত্তের মন জয়ে করছাড় মন্ত্রে এগোচ্ছেন মোদি।
ক্ষমতাসীন বিজেপি দলীয় সূত্রের বরাতে জানা গেছে, লোকসভা নির্বাচনের আগে অন্তর্বর্তী বাজেটে মধ্যবিত্তদের আয়কর ছাড় বাড়িয়ে দ্বিগুণ করতে যাচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়।
বর্তমানে বছরে আড়াই লাখ রুপি আয় করলে কোনো আয়কর দিতে হয় না। ওই হার বাড়িয়ে দ্বিগুণ অর্থাৎ পাঁচ লাখ রুপি করা হতে পারে। খবর এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের।
আগামী ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট ঘোষণা হতে পারে। ২০১৮ সালে বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী জেটলি আয়কর হারে কোনো পরিবর্তন আনেননি। তিনি বলেছিলেন, ‘গত তিন বছরে সরকার আয়করে বহু ছাড় দিয়েছে। করে আর কোনো ছাড়ের প্রশ্নই আসে না।’
কিন্তু সেই সুর নরম করতে যাচ্ছে বিজেপি সরকার। নির্বাচনকে সামনে রেখে নতুন নীতিতে হাঁটছেন তারা। গত সপ্তাহে উচ্চবর্ণের লোকদের জন্য ১০ শতাংশ কোটা পদ্ধতি পাস করিয়েছে বিজেপি সরকার। এ কোটা বাস্তবায়নের জন্য এখন সংবিধান পরিবর্তনের পথে হাঁটছে দলটি।
এবার মধ্যবিত্তদের জন্য আয়কর সীমা বাড়াচ্ছে বিজেপি। সূত্র বলছে, পাঁচ লাখ রুপির বেশি বার্ষিক আয়ের ওপর করারোপের চিন্তা করছেন মোদি সরকার। অর্থাৎ পাঁচ লাখ রুপির নিচে আয় হলে তাকে কর দিতে হবে না। বর্তমানে আড়াই লাখ রুপি পর্যন্ত বার্ষিক আয়ে কর দিতে হয় না। আড়াই লাখ থেকে পাঁচ লাখ রুপি আয়ে ৫ শতাংশ কর দিতে হবে। পাঁচ থেকে ১০ লাখ রুপি আয়ের ক্ষেত্রে কর দিতে হয় ২০ শতাংশ। ১০ লাখ রুপির উপরে আয়ের ক্ষেত্রে কর লাগে ৩০ শতাংশ। মধ্যবিত্তদের স্বস্তি দিতে আরও বেশকিছু রদবদল আনা হতে পারে চিকিৎসা ও পরিবহন খরচের ক্ষেত্রেও।
এর আগে বছরে পাঁচ লাখ রুপি রোজগার ব্যক্তিদের ১৫ হাজার রুপি পর্যন্ত চিকিৎসা খরচে কর এবং ১৯ হাজার ২০০ রুপি পরিবহন ভাতা উঠিয়ে একেবারে ২০ হাজার টাকা কর দেয়ার বন্দোবস্ত করেছিল অর্থ মন্ত্রণালয়। এবার ওই দুই খাতের করও উঠিয়ে দিতে পারে মোদি সরকার। তবে কর্পোরেট ট্যাক্সের ক্ষেত্রে কোনো রদবদলের সম্ভাবনা নেই। বর্তমানে ১ শতাংশ কর্পোরেট ট্যাক্স লাগে।
যদিও সরকারি সূত্রের খবর, নির্বাচনের আগে আয়করের ছাড়ে বেশি রদবদল হলে হিতে বিপরীত হতে পারে। নির্বাচনী ফলাফলেও তার প্রভাব পড়তে পারে। ফলে এ নিয়ে ধীরে পা ফেলতে চায় মোদি সরকার। আগামী ২৮ ফেব্রুয়ারি ডিরেক্ট ট্যাক্স কোড রিপোর্ট পেশ করা হবে। তাতে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে করের আওতায় ঢোকানোর পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা বাড়ানোর জন্য কর্পোরেট করের হার কমানোর লক্ষ্যমাত্রা নিতে চায় সরকার। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে শোচনীয় ফলাফল, কৃষক ও দলিত বিক্ষোভ, নোটবন্দি নীতির বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগসহ একাধিক বিষয়ে ধাক্কা খেয়েছে বিজেপি সরকার। লোকসভা নির্বাচনের আগে এসব অভিযোগ ঠেলে ঘুরে দাঁড়াতে চায় তারা।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
