ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ডাক মাচাদোর
প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২৬
ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর শনিবার (৩ জানুয়ারি) প্রথমবারের মতো প্রকাশ্যে বিবৃতি দেন তিনি।
ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে দেওয়া এক চিঠিতে মাচাদো বলেন, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সময় এসেছে। তিনি ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।
চিঠিতে মাচাদো বলেন, নিকোলাস মাদুরো আজ থেকে আন্তর্জাতিক বিচারব্যবস্থার মুখোমুখি হচ্ছেন। ভেনেজুয়েলার সাধারণ মানুষসহ বিভিন্ন দেশের নাগরিকদের ওপর সংঘটিত ভয়াবহ অপরাধের জন্য তাকে এখন জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে সমাধানে আসতে মাদুরো বারবার অস্বীকৃতি জানিয়েছেন। ফলে মার্কিন সরকার আইন প্রয়োগের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিই বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
মাচাদোর ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় এখন জনগণের শাসন ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। তিনি বলেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং একটি নতুন ভেনেজুয়েলা গড়ে তোলা হবে। একই সঙ্গে প্রবাসে থাকা নাগরিকদের আবারও দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।
মাচাদো দাবি করেন, ২০২৪ সালের নির্বাচনে এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াই প্রকৃত বিজয়ী ছিলেন এবং তিনিই ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট। তবে ওই নির্বাচনকে ঘিরে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে এবং বিতর্কের মধ্যেই চলতি বছরের শুরুতে মাদুরো পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। নির্বাচনের পর গঞ্জালেজ দেশ ছেড়ে স্পেনে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তাকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে মাচাদো বলেন, গঞ্জালেজকে অবিলম্বে সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করতে হবে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরের অফিসার ও সৈনিকদের তাকে প্রধান সেনাপতি হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।
মাচাদো বলেন, দেশের ওপর অর্পিত দায়িত্ব পালনে তারা প্রস্তুত। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ, সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
মাচাদোর এই চিঠি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, ভেনেজুয়েলার নাগরিকরা এক চূড়ান্ত সময় পার করছেন। তিনি দাবি করেন, মাতৃভূমিকে নতুন করে গড়ে তোলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- শীর্ষ সন্ত্রাসীদের হাতে লুটের অস্ত্র
- বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
- জ্বালানির বহুমুখী সংকটে বিদ্যুৎ পরিস্থিতি নাজুক
- নিউ ইয়র্কে তোপের মুখে আরএসএস প্রধান মোহন ভাগবত
- নেপালে বন্যা বিপর্যয়: সর্বশেষ প্রাণহানি ও নিখোঁজ কতজন?
- নিউ ইয়র্কে পুতুলনাচের আসরে ইসরাইলবিরোধী বিক্ষোভ
- মান নিয়ে প্রশ্ন, তবু বেড়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
- মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা হামলা শুরু
- প্রতিদিন ৭ বিলিয়ন ডলার করে বাড়ছে যুক্তরাষ্ট্রের ঋণ
- নবম পে-স্কেলের দুয়ারে সরকারি চাকরিজীবীরা
- সব পাপ ধুয়েমুছে আল্লাহ-খোদার নাম নিয়ে মরতে চাই: পপি
- বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদকসহ গ্রেফতার ৩
- ঢাকার ভোর ভয়ংকর
- বছরে কোটি টাকার বেশি বৃত্তিতে যুক্তরাষ্ট্রে ফেলোশিপের সুযোগ
- মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে তিশা
- ইরান যুদ্ধ ও বাণিজ্য উত্তেজনা, মধ্যবর্তী নির্বাচনের আগে চাপে ট্রা
- ভেনেজুয়েলার বিশাল তেল ভাণ্ডারের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
- পাকিস্তানে ঘন ঘন ভিড়ছে তুর্কি সামরিক বিমান, দুশ্চিন্তায় ভারত
- প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি
- ট্রাম্পের মুখের আদলে তৈরি মাদক বড়ি নিয়ে নেদারল্যান্ডসে ‘রেড অ্যাল
- নেপালে বন্যায় ৬৬৯ লাশ উদ্ধার, নিখোঁজ ২ হাজার ৩৬২
- ‘আমি এখন কাকে মা বলে ডাকব’
- প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে সরকার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
