ভূমিকম্পের মতো কাঁপছে গাজা
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫
গাজা সিটি সম্পূর্ণ ফাঁকা করতে মরিয়া হয়ে উঠেছে ইসরাইলি বাহিনী। হামলার তীব্রতা বাড়াচ্ছে দিনের পর দিন। বর্বর ইসরাইল সেনা-বিমানবাহিনী অবিরাম গোলাবর্ষণ আর বোমা বিস্ফোরণে ভূমিকম্পের মতোই কাঁপতে থাকে গাজা। রাত নামলেই সেই আতঙ্কে ওঠা ‘ভূমিকম্প’-এর তীব্রতা আরও ভয়াবহ হয়ে ওঠে। আলজাজিরা।
গাজা সিটির বাসিন্দারা জানিয়েছেন, প্রতি রাত যেন ভূমিকম্পের মতো কাঁপতে থাকে। কারণ, ইসরাইলি সেনারা দূরনিয়ন্ত্রিত বিস্ফোরক ব্যবহার করে একের পর এক বাড়ি ও আবাসিক ভবন উড়িয়ে দিচ্ছে। বাসিন্দাদের অভিযোগ, সেনারা তাদের সামনে কোনো বিকল্প রাখেনি। চারদিক থেকে অবিরাম কামানের গোলা আর কুয়াডকপ্টারের হামলার মুখে বাধ্য হয়ে ঘরবাড়ি ছাড়ছেন তারা। বেশিরভাগ বাসিন্দাই হেঁটে ছুটছেন দক্ষিণের দিকে। এরই মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ পর্তুগাল।
রোববার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ভিডিওর মাধ্যমে ভাষণ দেওয়ার অনুমতি দিয়েছে জাতিসংঘ। এ লক্ষ্যে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত এক ভোটাভুটিতে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। এর ফলে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য বিশ্ব নেতাদের বার্ষিক সম্মেলনে প্রেসিডেন্ট আব্বাস ভিডিওর মাধ্যমে অংশ নিতে পারবেন।
গাজা সিটিতে ইসরাইলি বাহিনীর সর্বাত্মক আক্রমণের মধ্যে হামাসের কাসাম ব্রিগেড ৪৮ ইসরাইলি বন্দির একটি সম্মিলিত ছবি প্রকাশ করেছে। শনিবার অনলাইনে প্রকাশিত ছবিটিতে জীবিত ও মৃত সব জিম্মির মুখ দেখানো হয়েছে। প্রতিটি ছবির নিচে লেখা ছিল ‘রন আরাদ’ (১৯৮৬ সালে লেবাননে নিখোঁজ হওয়া এক ইসরাইলি বিমান কর্মকর্তার নাম, যার ভাগ্য আজও অজানা)। হামাস এটিকে ‘বিদায়ের ছবি’ হিসাবে উল্লেখ করেছে। গোষ্ঠীটি বলেছে, গাজা শহরে ইসরাইলের চলমান সামরিক অভিযানের কারণে এই বন্দিদের জীবন ঝুঁকিতে রয়েছে। ছবির সঙ্গে একটি বার্তাও প্রকাশ করেছে হামাস। বার্তায় বলা হয়েছে, নেতানিয়াহুর অস্বীকৃতি এবং গাজা শহরে সামরিক অভিযান শুরু হওয়ায় এই ‘বিদায়’-এর ছবি প্রকাশ করা হলো। হামাস আগেও সতর্ক করেছিল, গাজা সিটিতে ইসরাইলের আক্রমণ বন্দিদের জীবনের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তারা দাবি করেছে, ইসরাইলি বন্দিদের শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজার ২০৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৬৬ হাজারের বেশি আহত হয়েছেন।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
