ভিমরুলের চাকে খোঁচা দিলে টিকতে পারবেন না : শামীম ওসমান
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮
নারায়ণগঞ্জ-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী ও আওয়ামী লীগের সাবেক এমপি এসএম আকরামের কঠোর সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম শামীম ওসমান।
তিনি বলেছেন, বিএনপি ত্যাগী নেতাদের মূল্যায়ন না করে এসএম আকরামকে মনোনয়ন দিয়েছে। বিএনপি নেতারা কার পেছনে থাকবেন? যার পেছনে থাকবেন তাকে তো নির্বাচনের পরদিনই আর পাইবেন না। নির্বাচন পরদিন উনি উত্তরা ক্লাবে মদ খাইতে চলে যাবেন।
শুক্রবার বিকেলে বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে নারায়ণগঞ্জের বন্দরের সমরক্ষেত্রে নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের নির্বাচনী সভায় শামীম ওসমান এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আকরাম সাহেব আপনাকে বলছি এ জেলাতে শুধু আপনি একা জন্ম নেননি। আরও অনেকে জন্ম নিয়েছেন। ভিমরুলের চাকে খোঁচা দিলে টিকতে পারবেন না। আমাদের গায়ে টোকা দেবেন না। ভিমরুল বেরিয়ে আসলে আপনি টিকে থাকতে পারবেন না। মুরুব্বি আছেন, মুরুব্বি থাকেন। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি সেলিম ওসমান, নাসিম ওসমান, হাই সাহেব না আমি রাজপথ থেকে উঠে আসা কর্মী।
শামীম ওসমান বলেন, আজকে যদি বিএনপির সাবেক এমপি কালাম সাহেব মনোনয়ন পাইতো মনে করতাম একজন রাজনৈতিক লোক মনোনয়ন পাইছে। কিন্তু আমার লজ্জা লাগে বিএনপির মতো একটা দল কালাম সাহেব, তৈমুর আলম, শাহ্ আলম, গিয়াসউদ্দিনকে লাথি মেরে ছুড়ে ফেলে দিয়েছে। নতুন আইছে আরেকজন সে হলেন এসএম আকরাম। আমি মাথাই ঘামাই নাই কারণ আমি জানি আল্লাহর হুকুম হলে বিপুল ভোটে জয়লাভ করবেন সেলিম ওসমান। কিন্তু উনি প্রতিনিয়ত সেলিম ভাই ও আমাকে উদ্দেশ্য করে কোনো না কোনো কথা বলছেন।
তিনি আরও বলেন, আমার অবাক লাগে গিয়াসউদ্দিন সাহেবের মতো লোককে বিএনপি লাত্থি দিয়ে ছুড়ে ফেলে দিয়েছে। শাহ্ আলমের মতো লোককে মনোনয়ন দেয়ার পরও ওই মনোনয়ন বদলে একজন জঙ্গিকে মনোনয়ন দেয়া হয়েছে আমার আসনে। যাকে আমি নিজেই খুঁইজা পাই নাই, আমার এলাকার মানুষ কি খুঁইজা পাইবো? জঙ্গি হামলার পরিকল্পনার কারণে আজকে পাগলায় ৩৯ জন, বন্দর এলাকা থেকে ১০/২০ জন এবং নারায়ণগঞ্জের অন্য এলাকা থেকে ১৯ জনকে ধরা হয়েছে।
সভায় নারায়ণগঞ্জ-৫ আসনে মহাজোটের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা বেগম বাবলী, নারায়ণগঞ্জ আদালতের পিপি ও আওয়ামীলীগ নেতা ওয়াজেদ আলী খোকন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, গোপিনাথ দাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম-সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে
- শিব্বীর আহমেদের ‘জোছনার জলের কাছে’
- আটলান্টিক সিটি বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের অভিষেক অনুষ্ঠান
- শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্টের আবেদন
- আদালতের রায়ে বিদেশি শিক্ষার্থীদের স্বস্তি
- রোহিঙ্গা নিধনে ‘গণহত্যায়’ দোষী সাব্যস্ত মিয়ানমার
- নতুন আঙ্গিকে শুরু হলো ভ্যানউইক এক্সপ্রেসওয়ে
- মিশিগানে এটর্নি মঈন চৌধুরী সংবর্ধিত
- ভিসা, মাস্টারকার্ড ও জেপি মরগানের হাজারো গ্রাহকের তথ্যে সাইবার হা
- ইরানের ভয়ে মধ্যপ্রাচ্যজুড়ে বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র
- `ডার্টি বোম্ব`র ভয়ে ইরানকে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- `মরলে নেত্রীর সাথেই মরবো`
- কূটনৈতিক দৌড়ঝাপ ও তৃতীয় পক্ষের গুঞ্জন
- সহিংসতার আগুনে জ্বলছে বাংলাদেশ
- আজকের সংখ্যা ৯৪৯
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজকাল ৯২৬
- আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
