ভারতের কেন্দ্রীয় রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর শক্তিকান্ত
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৮
আগামী তিন বছরের জন্য ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)-এর নতুন গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন শক্তিকান্ত দাস।
মঙ্গলবার নতুন গভর্নর হিসেবে তার নাম ঘোষণা করা হয়। ফলে পূর্ববর্তী গভর্নর উরজিত প্যাটেলের স্থলাভিষিক্ত হলেন তিনি। খবর বিবিসি’র।
তবে তার এ নিয়োগ নিয়ে এরইমধ্যে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে শক্তিকান্তকে মানতে পারছেন না অনেকেই। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে নিয়ে ট্রল করা হচ্ছে।
গভর্নর হিসেবে শক্তিকান্তকে নিয়ে সমালোচনার বড় কারণ হলো- অর্থনীতি সম্পর্কিত কোনো ডিগ্রিই নেই তার। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ছাড়াও আইআইএম বেঙ্গালুরু থেকে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়েও পড়াশুনা করেছেন তিনি।
যদিও সমালোচনাকারীরা তার ইতিহাসে পড়াশোনার বিষয়টিকেই বেশি গুরুত্ব দিয়ে প্রচার করছে এবং তা নিয়ে মজা করছে। তারা বলছে, ‘মোদিনমিকস’ বা মোদি অর্থনীতির কারণেই নাকি শক্তিকান্ত এ পদে নিয়োগ পেয়েছেন।
জানা যায়, ২০১৬ সালে নোট বাতিলের সিদ্ধান্তে মোদি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন শক্তিকান্ত। এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের বোর্ডেও দায়িত্ব পালন করেছেন। ছিলেন অর্থসচিবও।
গেল সোমবার ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে পদত্যাগ করেন কেন্দ্রীয় ব্যাংকের সদ্যবিদায়ী গভর্নর উরজিত প্যাটেল। ধারণা করা হয়, অর্থনৈতিক নীতি ও পরিকল্পনায় মোদি সরকারের নাক গলানোর রাশ টেনে ধরতে চাওয়ায় চাপের মুখে তাকে সরে যেতে হয়েছে।
এদিকে ইকোনমিক টাইমস–এর খবরে বলা হয়েছে, টানা দুই মেয়াদের পর আবার সরকারের প্রশাসন ক্যাডারের সাবেক কর্মকর্তাকে গভর্নর পদে নিয়োগ দেয়া হল। এর আগে নিয়োগ পাওয়া উরজিত প্যাটেল একজন অর্থনীতিবিদ ছিলেন। উরজিতের পূর্বসূরি রঘুরাম রাজনও ছিলেন অর্থনীতিবিদ।
লোকসভা নির্বাচন সামনে রেখে অর্থনৈতিক খাতে লোকরঞ্জনবাদী পদক্ষেপ নিতে চাচ্ছে মোদির সরকার। ভোটের রাজনীতিতে সুবিধা নিতেই ক্ষুদ্র ব্যবসায় সরকারি ব্যাংকের ঋণ বাড়ানোর কথা বলছে সরকার। একই সঙ্গে দরিদ্রদের হেলথ ইনস্যুরেন্সের সুবিধা নেয়ার প্রকল্পে অর্থ জোগাতে রিজার্ভ মানি ব্যবহার করতে চান মোদি। আর এগুলো নিশ্চিত করতে গিয়েই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিরোধ বাঁধে সরকারের। বিশ্লেষকদের ধারণা, এই দ্বন্দ্বের জেরেই পদত্যাগ করেছেন উরজিত।
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- যুক্তরাষ্ট্রের সিনেটর হতে পারেন রেসলার কেইন
- ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা, ৬টি শৈত্যপ্রবাহের আশঙ্কা
- ইরানের হামলার আশঙ্কায় সামরিক ঘাঁটিতে আশ্রয়
- এনভিডিয়ার চিপ কিনেছিল চীনের সামরিক-সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়
- নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করে বিশ্বকে যে হুঁশিয়ারি দিল ইরান
- ‘যুদ্ধমন্ত্রী’ পিট হেগসেথের অভিশংসন আটকে দিল রিপাবলিকানরা
- প্রেমিক বা প্রেমিকা নেই? তাতে কী! একা থাকারও আছে উদযাপন
- এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
- বাংলাদেশি টিকটকারের ভিডিও ঘিরে বিতর্ক
- আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনের বগিতে আগুন, আটক ২
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
