ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী। দিল্লির জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে চলা এই আন্দোলনের চালিকাশক্তি মূলত তরুণরা। শিক্ষা সংস্কারের এই লড়াইয়ে তাদের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে পোস্টারে ব্যঙ্গাত্মক পরিবেশনা, মিম ও অনলাইন রিলস।
আন্দোলনকারীরা বিভিন্ন ধরনের চটুল পোস্টার প্রদর্শন করছেন। ২৭ বছর বয়সি পি হোসেন খানের একটি পোস্টারে লেখা ছিল, ‘আমার এক্স (সাবেক প্রেমিকা) এবং এই সরকার—উভয়ই হৃদয়হীন।’
বিরোধীদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগের জবাবে লেখা হয়েছে, ‘কেউ আমাকে ফান্ড দেয় না, আমি ফ্রিতেই এই সরকারকে ঘৃণা করি।’ অন্যান্য পোস্টারে বলা হয়েছে, ‘পরিস্থিতি এতটাই খারাপ যে, সুবিধার জায়গায় থাকা মানুষ (এমনকি অন্তর্মুখী স্বভাবের মানুষও) আজ এখানে এসেছে’ এবং ‘আইকিয়া’র মন্ত্রিসভা/ক্যাবিনেটও এর চেয়ে চেয়ে ভালো।’

পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে স্যানিটারি প্যাডের তুলনা টেনে ব্যাঙ্গাত্মক পোস্টার প্রদর্শন
প্রচারণায় চলচ্চিত্র ও দূরদর্শনের নানা রেফারেন্স ব্যবহার করা হচ্ছে। ‘তু ঝুঠি মে মক্কার’ সিনেমার পোস্টারে নরেন্দ্র মোদি ও ধর্মেন্দ্র প্রধানের মুখ বসানো হয়েছে। মহাভারতের রূপক ব্যবহার করে কৃষ্ণের মুখ দিয়ে ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগের পরামর্শ দেওয়ার পোস্টারও তৈরি করা হয়েছে। এমনকি নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে স্যানিটারি প্যাডের তুলনা টেনে লেখা হয়েছে, ‘আমার প্যাড এনটিএ-র চেয়েও বেশি লিকপ্রুফ।’
মোদি ও ইতালির প্রধানমন্ত্রীর ভাইরাল প্রসঙ্গ টেনে সানা ও মুসকান নামের দুই বোন লিখছেন, ‘মেলোডি খাও, দেশ নয়।’

অনলাইন মিমরে সঙ্গে মিল রেখে পোস্টার প্রদর্শন
ঢাকা (দিল্লি) কলেজ অব আর্টসের ১৯ বছর বয়সি শিক্ষার্থী সানা জানান, পরীক্ষা থাকা সত্ত্বেও ভবিষ্যতের কথা ভেবে তিনি আন্দোলনে এসেছেন। এই প্রতিবাদ কেবল রাজপথে সীমাবদ্ধ নেই, অর্ধেক আন্দোলন চলছে অনলাইনে।
পুলিশের লাঠিচার্জ থেকে শিক্ষার্থীদের দৌড়ানোর ভিডিওকে বিখ্যাত ‘সাবওয়ে সারফার্স’ গেমের সঙ্গে তুলনা করে রিল বানানো হয়েছে। আন্দোলনস্থলে অনুপস্থিত অনেকেই এটি দেখে আফসোস প্রকাশ করেছেন।
মহাত্মা গান্ধীর রূপ নেওয়া এক প্রবীণ আন্দোলনকারীর ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘পরিবেশ এমন দাঁড়িয়েছে যে, সিজন ১-এর প্লেয়ারকে ডাকতে হলো।’ টিয়ারশেল ব্যবহারের জবাবে যমুনার দূষণ টেনে বলা হয়েছে, ড্রেনে এর চেয়ে বেশি বিষাক্ত গ্যাস থাকে।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, যার ‘ককরোচ’ মন্তব্যের কারণে সিজেপির জন্ম, তাকেও নিয়ে গানসহ মিম তৈরি হয়েছে।

তু ঝুঠি মে মক্কার সিনেমার পোস্টারে নরেন্দ্র মোদি ও ধর্মেন্দ্র প্রধানের মুখ বসানো হয়েছে
অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে কটাক্ষ করে লেখা হচ্ছে, সব ধর্ম, জাতি ও লিঙ্গকে এক করার জন্য তিনি নাকি এই জামানার ‘ইংরেজ’।
ইতিহাসের আকবরের রাজসভার বীরবল, হাবিব তানভীরের ‘চরণদাস চোর’ নাটক কিংবা দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে আবু আব্রাহামের কার্টুনের মতো ঐতিহ্যকে জেন-জি তরুণরা এখন ডিজিটাল মাধ্যমে নামিয়ে এনেছেন।
রাশিয়ান দার্শনিক মিখাইল বখতিন এই ধরনকে ‘কার্নিভালেস্ক’ বলেছেন। আন্দোলনকারীরা মনে করেন, সরকার দাবি না মানলেও ডিজিটাল মাধ্যমে তাদের এই প্রতিবাদ চিরকাল টিকে থাকবে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫

