ভারতীয় কূটনীতিক ও জামায়াত আমিরের ‘গোপন’ বৈঠক
আজকাল ডেস্ক
প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬
ভারতীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। গেল বছরের (২০২৫) শুরুতে এই বৈঠক হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন। তবে বৈঠকের খবর এতদিন প্রকাশ করা হয়নি। অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে প্রকাশ্যে বৈঠক করলেও ভারতীয় কূটনীতিকদের সঙ্গে হওয়া বৈঠকের খবর তিনি অপ্রকাশ্য রেখেছিলেন। জামায়েত আমির ডা.শফিকুর রহমানের দাবি ভারতীয় কর্মকর্তাদের অনুরোধেই খবরটি গোপন রাখা হয়। বুধবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ড. শফিকুর রহমান এসব কথা বলেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এক সময় নিষিদ্ধ থাকা বাংলাদেশের ইসলামপন্থী দল বাংলাদেশ জামায়েতে ইসলামী আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে নিজেদের অবস্থান মজবুত করার পথে রয়েছে। দলটি জাতীয় সরকারের আগ্রহী। ইতিমধ্যেই বেশ কয়েকটি দলের সঙ্গে এ বিষয়ে আলোচনা চূড়ান্ত করেছে তারা। জনমত জরিপগুলো আভাস দিচ্ছে- দীর্ঘ ১৭ বছর পর প্রথমবার নির্বাচনে অংশ নিতে যাওয়া দলটি মূলধারার রাজনীতিতে ফিরে আসার লড়াইয়ে বিএনপি’র পরের অবস্থানেই থাকতে পারে জামায়াত। ১৭ কোটি ৫০ লাখ মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ ছিল ইসলামপন্থী এই দল।
ঢাকার নিজ কার্যালয়ে বসে সাক্ষাৎকার দিয়েছেন জামায়াতের আমির। বলেছেন, আগামী পাঁচ বছরের জন্য আমরা একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। দলগুলো যদি একমত হয়, তাহলে আমরা সকলে মিলে সরকার পরিচালনা করব। সম্প্রতি জেন-জি তথা তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির সঙ্গে জোট করায় ব্যাপক সমালোচনা হচ্ছে।
দুর্নীতিবিরোধী অবস্থান
শরিয়াহ আইনের ভিত্তিতে ইসলামি শাসনের কথা বললেও বর্তমানে জামায়াতে ইসলামী রক্ষণশীল গণ্ডির বাইরে জনসমর্থন বৃদ্ধির চেষ্টা করছে। ড. শফিকুর রহমান বলেন, যে কোনো ঐক্যমত্যের সরকারের জন্য দুর্নীতি প্রতিরোধ একটি অভিন্ন লক্ষ্য হতে হবে। তিনি আরও জানান, নির্বাচনে যে দল সবচেয়ে বেশি আসন পাবে, প্রধানমন্ত্রী সেই দল থেকেই হবেন। জামায়াত যদি সর্বোচ্চ আসন পায়, তবে তিনিই প্রধানমন্ত্রী পদের প্রার্থী হবেন কি না, সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে। চব্বিশের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর জামায়াতের পুনরুত্থান ঘটেছে। শেখ হাসিনার দল আওয়ামী লীগ বর্তমানে নির্বাচনে নিষিদ্ধ। হাসিনা জামায়াতের তীব্র সমালোচক ছিলেন এবং তার শাসনামলে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষ নেওয়ায় যুদ্ধাপরাধের দায়ে দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ২০১৩ সালে আদালতের এক রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়। তবে চব্বিশের আগস্টে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দলটির ওপর থেকে সকল বিধিনিষেধ প্রত্যাহার করে নেয়।
ভারত ও পাকিস্তানের সাথে সম্পর্ক
ড. শফিকুর রহমান বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করায় দুই দেশের সম্পর্কের বর্তমান টানাপোড়েন একটি উদ্বেগের বিষয়। ভারতের সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক ছিল। ভারত এখন আগামীতে ক্ষমতায় আসতে পারে এমন দলগুলোর সাথে যোগাযোগ শুরু করেছে। শফিকুর রহমান নিশ্চিত করেছেন, গেল বছরের (২০২৫) শুরুতে তিনি একজন ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করেন। তবে অন্যান্য দেশের কূটনীতিকরা প্রকাশ্যে দেখা করলেও ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার অনুরোধ করেছিলেন বলে তিনি জানান। তিনি বলেন, আমাদের সকলের জন্য উন্মুক্ত হতে হবে এবং একে অপরের প্রতি উদার হতে হবে। সম্পর্ক উন্নয়নের কোনো বিকল্প নেই। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি, তবে একটি সরকারি সূত্র বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগের বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের সঙ্গে জামায়াতের ঐতিহাসিক ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন করা হলে আমির বলেন, আমরা সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখি। আমরা কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকে পড়তে আগ্রহী নই। বরং আমরা সকল দেশকে সম্মান করি এবং দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই।
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- দিল্লির বিক্ষোভে ভয় পেয়েছেন কঙ্গনা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
