বড়দিন উৎসবেও আংশিক অচলাবস্থায় থাকছে যুক্তরাষ্ট্র
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮
যুক্তরাষ্ট্র সরকারে তৈরি হওয়া আংশিক অর্থনৈতিক অচলাবস্থা (শাটডাউন) বড়দিন উৎসবের সময়ও অব্যাহত থাকছে। সিনেটে অস্থায়ী বাজেট পাস করিয়ে অচলাবস্থা নিরসনের কোনও আলামত দেখা যায়নি এখনও। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, এরইমধ্যে মার্কিন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেট আগামী বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত মুলতুবী ঘোষণা করা হয়েছে। অন্তত সে পর্যন্ত অস্থায়ী বাজেট পাসের আর সুযোগ নেই।
মার্কিন অর্থবছর শুরু হয় ১ অক্টোবর। তার আগেই বাজেট অনুমোদন করিয়ে নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকলেও সমঝোতার অভাবে কখনও কখনও মার্কিন কংগ্রেস তা পাস করাতে ব্যর্থ হয়। এমন অবস্থায় অস্থায়ী বাজেট বরাদ্দের মধ্য দিয়ে সরকার পরিচালনার তহবিল জোগান দেওয়া হয়। অস্থায়ী এই বাজেট বরাদ্দের ক্ষেত্রে দুই কক্ষের অনুমোদনসহ প্রেসিডেন্টের স্বাক্ষরের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের তিন চতুর্থাংশ কার্যক্রম পরিচালনার অর্থ বরাদ্দ করা আছে। বাকি এক চতুর্থাংশের বাজেট ফুরিয়ে যাওয়ায় অচলাবস্থা ঠেকাতে শুক্রবার (২১ ডিসেম্বর) নতুন অস্থায়ী বাজেট বরাদ্দ ছিল অপরিহার্য।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বরাদ্দ প্রশ্নে এদিন দুই পক্ষের আইনপ্রণেতারা আলোচনায় বসলেও শেষ পর্যন্ত তারা সমঝোতায় পৌঁছাতে পারেননি। এতে শুক্রবার মধ্যরাত থেকে সৃষ্টি হয় ‘অচলাবস্থা’। বরাদ্দ কম পড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের ১৫টি কেন্দ্রীয় দফতরের মধ্যে ৯টিতে আংশিক শাটডাউন শুরু হয়।
বড় দিনের ছুটি কাটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডায় যাওয়ার কথা ছিল। তবে শাটডাউনকে কেন্দ্র করে সে পরিকল্পনা বাতিল করেছেন তিনি। ট্রাম্প সতর্ক করেছেন, শাটডাউন দীর্ঘায়িত হতে পারে। তবে ডেমোক্র্যাটরাও তাদের অবস্থানে অনড়। সীমান্ত দেয়াল নির্মাণের প্রসঙ্গটি বাদ দেওয়ার জন্য ট্রাম্পকে চাপ দিয়ে যাচ্ছে তারা। অবশ্য, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের দাবি, আলোচকরা এখনও আলাপ চালিয়ে যাচ্ছেন।
আলোচনা চললেও অস্থায়ী বাজেটটি সিনেটে পাস করাতে হবে। তবে আগামী বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) পর্যন্ত সিনেট অধিবেশন মুলতুবী থাকছে। সেক্ষেত্রে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সিনেটে অস্থায়ী বাজেট পাসের কোনও সম্ভাবনা নেই। আর তা পাস না হলে অন্তত ২৭ ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকছে শাটডাউনও।
মুলতুবী ঘোষণার আগে শনিবার (২২ ডিসেম্বর) সিনেটে বিরল এক অধিবেশন হয়। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ নেতা মিচ ম্যাককনেল বলেছেন, বাজেট চুক্তির ব্যাপারে ডোমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় না পৌঁছালে এবং প্রেসিডেন্টের সম্মতি না পেলে সিনেটে কোনও ভোটাভুটি হবে না। আর সিনেটের ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার বলেছেন, বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে যে বিলটি পাস হয়েছে তা সিনেটে কখনও পাস হবে না। ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মাননীয় প্রেসিডেন্ট, আপনি যদি সরকারের অচলাবস্থার নিরসন চান, তবে দেয়াল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করুন। এটা খুব সোজাসাপ্টা কথা।’
আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের খরচ মেটাতে সিনেটে সম্প্রতি একটি সাময়িক ব্যয় বিল পাস হলেও তাতে স্বাক্ষর করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি,ওই বিলে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বরাদ্দের ঘাটতি রয়েছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে ৫০০ কোটি ডলার বরাদ্দ দেওয়ার দাবি করে আসছেন তিনি। প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) সীমান্তে দেয়াল নির্মাণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করতে ৫০০ কোটি ডলার বরাদ্দ অনুমোদন করে একটি বিল পাস করে। তখনই ডেমোক্র্যাট নেতা চাক শুমার জানিয়ে দেন বিলটি পাস হবে না। তিনি বলেন, ‘প্রতিনিধি পরিষদে যে বিলটি উত্থাপিত হয়েছে,সেটি যে সিনেটে পাস হবে না তা সবাই জানে।’
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
