ব্যবসায়ীদের প্রতিষ্ঠার মূলে সংবাদপত্রের অবদান রয়েছে
প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২৩
এডিটর্স কাউন্সিলের সভায় কমিউনিটিকে অভিনন্দন
আজকাল রিপোর্ট
নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের প্রতিষ্ঠা লাভের মূলে বাংলা সংবাদপত্রগুলির বিশেষ অবদানের কথা উল্লেখ করে এডিটর্স কাউন্সিলের এক সভায় বাংলা সংবাদপত্রের বিকাশে বাংলাদেশি কমিউনিটির সার্বিক সহযোগিতার জন্য তাদেরকে অভিনন্দন জানান হয়েছে।
নিউইয়র্ক থেকে প্রকাশিত সবচেয়ে পুরনো ৯টি বাংলা সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন এডিটর্স কাউন্সিলের এই সভা গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ইটজি চায়নিজ রেস্টুরেন্টের পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে। ঠিকানার সম্পাদকম-লীর সভাপতি এম এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সম্পাদকবৃন্দ নিজ নিজ সংবাদপত্রে বিরাজিত সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। আমেরিকার বর্তমান মূল্যস্ফীতির মধ্যেও বিজ্ঞাপনদাতারা যে সংবাদপত্রের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন, সেজন্য সম্পাদকদবৃন্দ তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সঙ্গে সংবাদপত্রের ওপর আস্থা ধরে রাখায় পাঠকদের প্রতিও ধন্যবাদ জানানো হয়।
সভায় সম্প্রতি ‘ঠিকানা’ সম্পর্কে ‘বাংলাদেশ প্রতিদিন’-এর নিউইয়র্ক সংস্করণের নির্বাহী সম্পাদক লাবলু আনসারের বিরূপ মন্তব্যে ক্ষোভ প্রকাশ করা হয়। এডিটর্স কাউন্সিলের সভায় উপস্থিত সম্পাদকবৃন্দ লাবলু আনসারের এমন অনভিপ্রেত বক্তব্যে বিস্ময় প্রকাশ করেন এবং এর নিন্দা জানান।
বাংলাদেশি কমিউনিটির নতুন প্রজন্মের ছেলেমেয়েরা আজ মূলধারায় যেভাবে মাথা তুলে দাঁড়িয়ে নানা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ ও প্রবাসীদের ভাবমূর্তি উজ্জ্বল করে তুলছে সম্পাদকবৃন্দ তাতে সন্তোষ প্রকাশ করে এর মূলেও স্থানীয় সংবাদপত্রের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। সেই নব্বইয়ের দশক থেকে বাংলা ভাষার সংবাদপত্রগুলি নতুন প্রজন্মের সন্তানদের পিতামাতাকে শিক্ষাক্ষেত্রে সার্বিকভাবে উদ্বুদ্ধ করে আসছে বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়।
আলোচনায় সম্পাদকবৃন্দ আরো উল্লেখ করেন, কমিউনিটিতে যখন কোন সংগঠন নতুন ইমিগ্রান্টদের গাইড করার তেমন কোনো প্রচেষ্টা গ্রহণ করেনি, তখন সংবাদপত্রগুলোই সেই দায়িত্ব পালন করেছে এবং এখনও তা করে চলেছে। সম্পাদকবৃন্দ ভবিষ্যতেও সমাজসেবার এই ধারাকে অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে তারা বাংলা সংবাদপত্রগুলির বিকাশে সার্বিক সহযোগিতার জন্য বাংলাদেশি কমিউনিটিকে অভিনন্দন জানান।
সভায় বিজ্ঞাপনের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, সম্প্রতি বাংলাদেশিদের অনেক বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হচ্ছে নিউইয়র্কে। তাদের প্রতিষ্ঠানের কল্যাণে সংবাদপত্রগুলো আরো কী ভূমিকা রাখতে পারে তা খতিয়ে দেখার ওপর গুরুত্ব দেন তারা। তারা বলেন, যেসব ব্যবসা প্রতিষ্ঠান সংবাদপত্রের সহযোগিতা পেয়েছে, তারা আজ নিউইয়র্কের মতো বহুজাতিক সিটিতে সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে দাঁড়াতে সক্ষম হয়েছে। এ প্রসঙ্গে তারা স্বনামধন্য ব্যবসায়ী খলিল বিরিয়ানির সিইও শেফ খলিলুর রহমানের সাফল্যের কথা তুলে ধরেন এবং তার প্রতি সংবাদপত্রগুলির সহযোগিতার বিষয় উল্লেখ করেন।
আলোচনায় সম্পাদকবৃন্দ বলেন, নিউইয়র্কে আমেরিকার সর্বাধিক সংখ্যক বাংলাদেশি বাস করা সত্ত্বেও কেবল সংবাদপত্রগুলোর অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের কারণে সেই অর্থে বড় বড় দুর্নীতি বা প্রতারণার ঘটনা নেই বললেই চলে। যারা তিন দশকেরও বেশি সময় ধরে নিউইয়র্ক থেকে বাংলা ভাষায় সংবাদপত্র প্রকাশনার মাধ্যমে এই কমিউনিটি গড়ে তুলতে অবদান রেখে চলেছেন, তাদের সেই অবদানের ইতিহাস রচনার সময় এসে গেছে বলে মন্তব্য করেন তারা।
এডিটর্স কাউন্সিলের এই সভায় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ঠিকানার সম্পাদকম-লীর সভাপতি এম এম শাহীন, সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. এম ওয়াজেদ খান, সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
