বোল্টনকে ভর্ৎসনা করলেন এরদোগান
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৯ জানুয়ারি ২০১৯
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে ভর্ৎসনা করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, সিরিয়া থেকে ডোনাল্ড ট্রাম্পের সেনা প্রত্যাহারের পরিকল্পনাকে তিনি জটিল করে তুলছেন।
এর আগে জন বোল্টন তুরস্ককে সিরিয়ায় কুর্দিশ যোদ্ধাদের ওপর হামলা না চালাতে বলেছিল। মঙ্গলবার আঙ্কারায় তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসলেও এরদোগানের সঙ্গে দেখা না করে চলে যান তিনি।
পার্লামেন্টে ক্ষমতাসীন একে পার্টির সদস্যদের এরদোগান বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর তুরস্কের সেনাবাহিনীর ভূমিকা নিয়ে শর্তারোপ করে মারাত্মক ভুল করেছেন বোল্টন।
সিরিয়া থেকে দুই হাজার মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে ট্রাম্পের ঘোষণা বাস্তবায়নের জটিলতাকেই সামনে নিয়ে এসেছে এরদোগানের এ ভর্ৎসনা। ট্রাম্পের ঘোষণার পর মার্কিন প্রশাসন থেকে এ যাবত মিশ্র প্রতিক্রিয়া এসেছে।
মার্কিন সেনা সরিয়ে নেয়ার পর উত্তর সিরিয়ার বিশাল অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে তুরস্কের সহায়তার কথা বলা হয়েছে ট্রাম্পের পরিকল্পনায়। কিন্তু আইএসের বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন মিত্র ওয়াইপিজি যোদ্ধাদের ক্ষতি না করার ব্যাপারে তুরস্ক কর্মকর্তাদের কাছ থেকে নিশ্চয়তা চেয়েছেন বোল্টন।
উত্তর আটলান্টিক ট্রিটি ওরগানেইজেশনের দুই মিত্র দেশের মধ্যে এ নিয়ে কোনো চুক্তির সম্ভাবনা দেখা যায়নি। যদিও সিরিয়া ও বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে আগে থেকেই টানাপড়েন চলছে।
গত মাসে ট্রাম্প সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের আকস্মিক ঘোষণা দিলে ওয়াশিংটনের কর্মকর্তা ও তাদের পশ্চিমা মিত্রদের মধ্যে উদ্বেগজনক প্রতিক্রিয়া পাওয়া যায়। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগের ঘোষণা দেন।
তুরস্কে আসার আগে বোল্টন বলেন, সামরিক পদক্ষেপ নিতে তুরস্ককে অবশ্যই যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করতে হবে। এ ছাড়া আঙ্কারা কুর্দিশ যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত না করলে সেনা প্রত্যাহার করা হবে না বলে তিনি জানান।
কিন্তু এরদোগান বলেন, শর্ত অগ্রহণযোগ্য। তিনি ইসলামিক স্টেটের সঙ্গে ওয়াইপিজি যোদ্ধাদের মধ্যে কোনো অমিল খুঁজে পান না।
তিনি বলেন, যদি তারা সন্ত্রাসী হয়, তাতে যা প্রয়োজন আমরা তাই করব। তারা কোথা থেকে এসেছে, এখানে তা বিবেচনা করা হবে না।
‘বোল্টন মারাত্মক ভুল করেছেন, যারাই এমনটি ভাববেন, তারাও একই ভুল করবেন। এ ক্ষেত্রে কোনো সমঝোতায় আসা আমাদের পক্ষে সম্ভব নয়,’ বললেন এরদোগান।
তুর্কি প্রেসিডেন্টের অভিযোগ, সেনা প্রত্যাহার নিয়ে দুই দেশের বোঝাপড়াকে ঘোলাটে করার চেষ্টা করছেন ট্রাম্প প্রশাসনের সদস্যরা। কারণ মার্কিন প্রশাসনের বিভিন্ন অংশ থেকে ভিন্ন সুর আসতে শুরু করেছে।
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
