বিশ্ব মোড়ল হতে চায় ব্রিটেন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭ জানুয়ারি ২০১৯
আবার বিশ্বমোড়ল হতে চায় ব্রিটেন। সাবেক আমলের মতো ফের দেশে দেশে বসাতে চায় সামরিক ঘাঁটি। আগামী বছরের মার্চে ব্রেক্সিট হয়ে গেলেই দক্ষিণ-পূর্ব এশিয়া ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে বসানো হবে এসব ঘাঁটি।
নতুন এ পরিকল্পনার মধ্য দিয়ে ব্রিটেনের ‘সত্যিকারের বিশ্বশক্তি’ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন। রোববার সানডে টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ১৯৬০-এর দশকে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সাম্রাজ্য গুটিয়ে নেয়ার নীতি বাতিল করবে ব্রিটেন এবং সেই সঙ্গে বিশ্বমঞ্চে নতুন ভূমিকায় হাজির হবে।
বিশ্বে যুক্তরাষ্ট্র আর ‘পুলিশগিরি’ করবে না বলে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণার কয়েক দিন পরই ব্রেক্সিট পরবর্তী বিশ্বে ব্রিটেনের ভূমিকা খোলাসা করেন উইলিয়ামসন।
এদিকে ব্রেক্সিট হওয়া না হওয়া নিয়ে ৫০-৫০ সম্ভাবনা দেখছেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তেরেসা মে যে ব্রেক্সিট চুক্তির খসড়া তৈরি করেছেন, তা যদি সংসদে পাস না হয় তাহলে ঝুলে যেতে পারে ব্রেক্সিট প্রক্রিয়া। দ্য টেলিগ্রাফ, সিএনএন ও ইউকে এক্সপ্রেস।
সাক্ষাৎকারে ব্রেক্সিটের গুরুত্বের নানান দিক তুলে ধরে উইলিয়ামসন বলেন, সরকারের সহযোগিতায় ব্রেক্সিটের দিন থেকেই বিভিন্ন ঘাঁটিতে সেনা মোতায়েন করা হবে।
অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডার মতো দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রতি জোর দিয়ে তিনি বলেন, ‘এ দেশগুলোর পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও ক্যারিবীয় দেশগুলোতে নতুন ঘাঁটি যোগ করা হবে।’
এ দিন লিয়াম ফক্স বলেন, তিনি মনে করেন, ‘নিজেদের সম্মান রক্ষার্থেই’ প্রধানমন্ত্রীর প্রস্তাবে সংসদ সদস্যদের ভোট দেয়া উচিত। ব্রেক্সিট বাস্তবায়ন যদি বাধাপ্রাপ্ত হয় তাহলে ভোটাররা সংসদের ওপর থেকে আস্থা হারিয়ে ফেলতে পারেন।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এ মাসে ব্রেক্সিট প্রস্তাবের ওপর সংসদে ভোটাভুটি হওয়ার কথা ছিল। কিন্তু মে ভোটের তারিখ পিছিয়ে দিয়েছেন এটা জেনে যে, বড় ব্যবধানে প্রস্তাবটি পরাজিত হবে। ১৪ জানুয়ারি সংসদে ভোটাভুটি হওয়ার দিন নির্দিষ্ট হয়েছে।
২৯ মার্চ যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার কথা। আর ইইউ ত্যাগের শর্ত হিসেবে মে তৈরি করেছেন ইইউ ত্যাগের শর্তাবলী, যা ব্রেক্সিট বাস্তবায়ন চুক্তি নামে পরিচিত। চুক্তিটি কার্যকর করতে হলে তা পাস করাতে হবে সংসদে।
কিন্তু চুক্তির শর্ত নিয়ে ব্রিটিশ কনজারভেটিভ পার্টির মধ্যেই রয়েছে প্রবল দ্বিমত, যার জেরে দুই ব্রেক্সিটবিষয়ক মন্ত্রীসহ আরও কয়েক মন্ত্রী পদত্যাগ করেছেন। এমনকি খোদ নিজের দলের সংসদ সদস্যরা মে’র নেতৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন।
তাদের অনাস্থাপত্রের জেরে মের বিরুদ্ধে ১২ ডিসেম্বর সংসদে অনুষ্ঠিত হয়েছে ভোটাভুটিও। বেশিরভাগ সংসদ সদস্য মে’র নেতৃত্বের পক্ষে ভোট দিলেও তাদের অবস্থান ব্রেক্সিট চুক্তির শর্তের বিরুদ্ধে।
বাণিজ্যমন্ত্রী লিয়াম ফক্স বলেছেন, সংসদ সদস্যরা যদি তেরেসা মে’র ব্রেক্সিট বাস্তবায়নের খসড়া চুক্তিতে সমর্থন না দেন তাহলে ব্রেক্সিট কার্যকর হওয়ার সম্ভাবনা কমে যাবে। তার ভাষায়, ‘ফিফটি ফিফটি চান্স।’ সেক্ষেত্রে ব্রেক্সিট বাতিল হয়ে যাওয়ার দিকেই এগোবে পরিস্থিতি।
ফক্সের ভাষ্য, ব্রেক্সিট বাস্তবায়ন তখনই শতভাগ নিশ্চিত হবে, যখন সংসদ সদস্যরা নির্ধারিত খসড়া চুক্তিটির পক্ষে ভোট দেবেন। যদি চুক্তিটি পাস না হয়, তাহলে ভোটার ও সংসদের মধ্যে থাকা আস্থার বন্ধন ক্ষতিগ্রস্ত হবে। কারণ ভোটাররা ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
