বিশ্ব ঐতিহ্যের বিস্ময় ইরানের তাব্রিজ বাজার
ধর্ম ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮
উত্তর ইরানের তাব্রিজ শহরের ‘গ্র্যান্ড বাজার’ মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী মার্কেটগুলোর মধ্যে অন্যতম প্রাচীন একটি মার্কেট। এটি বিশ্বের সর্ববৃহৎ ছাদবিশিষ্ট মার্কেট হিসেবে পরিচিতি অর্জন করেছে। ২০১০ সালে ইউনেস্কো স্থাপনাটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে।
শতাব্দীর পর শতাব্দী এর স্থাপত্যগত বিস্ময়ের বিরামহীন জটিলতার সাথে বিচিত্র পণ্যের সমাহার ও প্রাচ্যদেশীয় মশলার সুঘ্রাণ পর্যটকদের আকর্ষন করে আসছে।

তাব্রিজ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সুবিশাল এই স্থাপনাটি দ্বাদশ শতাব্দী থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করেছিল। বর্তমানে উত্তর ইরানের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছে।
মার্কো পোলো, ইয়াকুত আল-হামাউয়ী, জ্যা শার্দে সহ প্রমুখ পরিব্রাজক তাদের ভ্রমণকাহিনীতে এই বাজার সম্পর্কে বিবরণ দিয়েছেন।

ঐতিহাসিক রেশম সড়কের পার্শ্বে অবস্থিত থাকার কারনে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের বাণিজ্য কাফেলা এর পাশ দিয়ে যাতায়াত করতো, যা একে তৎকালীন বিশ্বের সমৃদ্ধতম এক অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করেছিল।
ষোড়শ শতাব্দীতে তাব্রিজ বাজার তার ইতিহাসের সোনালী সময় অতিক্রম করে, যখন ইরানের সাফাভী সাম্রাজ্যের রাজধানী হিসেবে তাব্রিজ থেকে শাসনকার্য পরিচালিত হয়েছিল। কিন্তু সপ্তদশ শতকে রাজধানী ইসপাহানে নিয়ে যাওয়ার পর তাব্রিজের সমৃদ্ধির কিছুটা অবনতি ঘটে।

তথাপি বর্তমান অবধি তাব্রিজ বাজারের বাণিজ্যিক গুরুত্ব ও ব্যস্ততা মোটেও কমেনি। উনবিংশ শতকে, ইরানের মোট বানিজ্যের পঁচিশ শতাংশের অধিক তাব্রিজ বাজারে সম্পন্ন হত, যা ছিল রাজধানী তেহরানের মোট বাণিজ্যিক বিনিময়েরও অধিক।

তাব্রিজের ঐতিহাসিক জামে মসজিদ।
সম্পূর্ণ স্থাপনাটি ইতিহাসের বিভিন্ন সময়ে সংস্কার হয়ে বর্তমান আকৃতি লাভ করেছে। এর পশ্চিমে তাব্রিজের ঐতিহাসিক জামে মসজিদ, পূর্বে প্রাদেশিক গর্ভনরের আবাসভবন এবং এর উত্তর দিয়ে মেহরানেহ নদী বয়ে গেছে।

তাব্রিজের ঐতিহাসিক জামে মসজিদের অভ্যন্তরীণ মনোরম দৃশ্য
এক বর্গ কিলোমিটার আয়তনের এই বাণিজ্যিক কেন্দ্রে চল্লিশের অধিক প্রকারের ৫৫০০ টি ভিন্ন ভিন্ন দোকান রয়েছে। এছাড়া এর ভিন্ন ভিন্ন বিশটি গলিপথে ষাটটি সরাইখানা, ত্রিশটি মসজিদ, পাঁচটি হাম্মাম (গোসলখানা), বারোটি বিদ্যালয় এবং পাঁচটি যাদুঘর রয়েছে।
মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী অন্যান্য বাজারের মত, তাব্রিজের বাজারেও ধর্মীয় সংখ্যালঘুদের এক বিশেষ অবস্থান রয়েছে। বাজারের বিভিন্ন ব্যবসায় আর্মেনিয় ও জর্জিয় বংশদ্ভুত খ্রিস্টান ব্যবসায়ীরা প্রভাব বিস্তার করে আসছে।

কালের পরিক্রমায় বিভিন্ন সময়ে ভূমিকম্পে বাজারটি ধ্বংস হয়েছিল। কিন্তু তাতে বাজারটির কার্যক্রম থেমে না থেকে পুনরায় নতুন করে এখানে বাণিজ্যিক লেনদেন শুরু হয়। ১৭৮০ সালে শেষবারের মত ভূমিকম্পে বাজারটি ধ্বংস হওয়ার পর তা পুনর্নিমাণ করা হয়।

অর্থনৈতিক ভূমিকা ছাড়াও, ইরানের সামাজিক ও রাজনৈতিক ইতিহাসে তাব্রিজ বাজারের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। বিশেষ করে ১৯৭৯ সালের ইরানের ইসলামী বিপ্লবে তাব্রিজের বাজার থেকেই প্রথম বিপ্লবের সূচনা ঘটে।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)

